12/04/2022
গতবছর থেকে এবছর টার্গেট দ্বিগুণ।
আপনার দাদা যাকে যাকাত দিয়েছেন, আপনার বাবা ও তাকে যাকাত দিয়ে গেছেন, এখন আপনি ও তাকে যাকাত দিচ্ছেন, তাই না?
এর পর আপনার সন্তান ও তাকে যাকাত দিয়ে যাবে, নাউজুবিল্লাহ।
যাকাত এর উদ্দেশ্য যদি এই হত, তাইলে উমর রাঃ আর উমর ইবনে আবদুল আজীজ রহঃ এর শাসনামলে যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না কেন?
চিন্তা করে দেখেছেন?
যাকাতের উদ্দেশ্য হচ্ছে এই বছর যে যাকাত নিচ্ছে, আগামী বছর যেন সে না নেয় (নেওয়ার প্রয়োজন না হয়) আর এরপর থেকে সেও যেন স্বাবলম্বী এবং ধনী হয়ে যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।
যাকাত দেওয়ার যোগ্যতা কিন্তু খুব অল্প যোগ্যতা।
সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যসম সম্পদ এক বছর ধরে উধৃত থাকা।
বর্তমান বাজার মূল্যে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য অর্থাৎ যার ৫০-৭০ হাজার টাকা এক বছর জমা থাকে, সেও যাকাত দিতে পারে।
বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় আড়াই হাজার মার্কিন ডলার।
এই পরিমাণ মাথাপিছু গড় আয় মিন করে – ধনীরা যদি সত্যিকার অর্থে পুরোপুরি যাকাত দেয় এবং সেটি যদি মানুষকে স্বাবলম্বী করার প্রজেক্টে যাকাত দেওয়া হয়, তাইলে আসলেই দেশে কিছুদিন পর যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।
আপনি যাকাত হিসেবে কাউকে
১। সেলাই মেশিন দিতে পারেন
২। রিকসা কিনে দিতে পারেন
৩। ছাগল কিনে দিতে পারেন, হাঁস, মুরগী কিনে দিতে পারেন।
৪। শিক্ষিত বেকার হলে ফ্রি ল্যান্সিং এর জন্য কম্পিউটার কিনে দিতে পারেন।
৫। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের যেকোন একটা কোর্সের ভর্তি ফি টা দিয়ে দিতে পারেন, যেই কোর্স করে সে একটা হাতের কাজ শিখবে।
৬। উপকূলীয় অঞ্চলে কয়েকজনকে এক সাথে মাছ ধরার জাল এবং নৌকা কিনে দিতে পারেন।
আত্মকর্মসংস্থানের হাজারটা ওয়ের কয়েকটি বললাম মাত্র।
এরকম অসংখ্য ক্রিয়েটিভ কাজ দ্বারা এটা সম্ভব, এই বছর যাকে যাকাত দিচ্ছেন, আগামীতে হয়ত কখনো তাকে যাকাত দেওয়া নাও লাগতে পারে। যদি তার মধ্যে আত্মসম্মানবোধ আর পরিশ্রমপ্রিয়তা জাগ্রত করা যায়। যাকাত ম্যানেজম্যান্ট থেকে এটাই করা উচিৎ।
যাকাতের এই কনসেপ্টটাই হাতে নিয়েছে Global Organization for Optimum Dignity (GOOD) এখানে আপনার প্রদত্ত যাকাত দিয়ে তথাকথিত যাকাতের শাড়ি লুঙ্গি আর কাপড় নয়, ব্যক্তিকে স্বাবলম্বী করার সত্যিকারের উপায় নিয়েই কাজ করা হবে।
আপনার যাকাতের টাকা এট লিস্ট যাকাতের কিছু অংশ GOOD কে দিন, ইনশা আল্লাহ্ আমরা এটুকু চেষ্টা করব, যেন এই ব্যক্তিকে পরের বছর অন্তত যাকাত না দিতে হয়।