12/07/2026
Bangladesh is experiencing its largest measles outbreak in two decades, with mortality that appears disproportionate to the reported case burden. A new study found that 71% of critically ill children could not secure a paediatric intensive care unit (PICU) bed because none were available or existing units were full.
Although more than 127,000 measles cases were reported across Europe in 2024, only 38 deaths were recorded. Why, then, is the mortality rate so much higher in Bangladesh?
When it comes to child deaths from measles, the greater challenge is not vaccination alone, it is the weakness of the healthcare system. Bangladesh still lacks adequate pediatric ICU support to manage severe measles complications.
This issue has been explored in a single-author paper published in “Tropical Medicine and Health” by Mohammad Sorowar Hossain, Scientist at the Biomedical Research Foundation (BRF).
হামের টিকা জীবন বাঁচাতে পারে। কিন্তু যখন শিশুটি সংকটাপন্ন হয়ে পড়ে, তখন জীবন বাঁচায় একটি আইসিইউ বেড। আর সেখানেই সবচেয়ে বড় ঘাটতি বাংলাদেশের।
বাংলাদেশ গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় হাম (Measles) প্রাদুর্ভাবের মুখোমুখি। উদ্বেগের বিষয় হলো, শনাক্ত রোগীর সংখ্যার তুলনায় মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেশি।
নতুন এক গবেষণায় দেখা গেছে, গুরুতর অসুস্থ শিশুদের ৭১ শতাংশ প্রয়োজনীয় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU)–এর শয্যা পায়নি। কারণ, হয় কোনো শয্যা খালি ছিল না, নয়তো বিদ্যমান ইউনিটগুলো ইতোমধ্যেই পূর্ণ ছিল।
একই সময়ে ইউরোপ অঞ্চলে ২০২৪ সালে ১ লাখ ২৭ হাজারের বেশি হাম রোগী শনাক্ত হলেও মৃত্যু হয়েছিল মাত্র ৩৮ জনের। এই বৈপরীত্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে, বাংলাদেশে মৃত্যুর হার এত বেশি কেন?
উত্তরটি শুধু টিকাদান কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। গুরুতর হামে আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে প্রয়োজন সময়মতো অক্সিজেন, নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে পেডিয়াট্রিক আইসিইউ সাপোর্ট। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় এই সক্ষমতার ঘাটতি এখনও প্রকট।
এই বাস্তবতাকে তথ্য-প্রমাণের ভিত্তিতে তুলে ধরা হয়েছে Biomedical Research Foundation (BRF) এর সায়েন্টিস্ট Mohammad Sorowar Hossain এর একক (single-author) গবেষণায়, যা আন্তর্জাতিক জার্নাল Tropical Medicine and Health এ প্রকাশিত হয়েছে।
শিশুমৃত্যু কমাতে শুধু টিকার কভারেজ বাড়ালেই হবে না; একই সঙ্গে জরুরি শিশু চিকিৎসা ও পেডিয়াট্রিক আইসিইউ সক্ষমতায় বিনিয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ।