কপোত খেলাঘর আসর - ১৯৮৯

  • Home
  • কপোত খেলাঘর আসর - ১৯৮৯
Directions

কপোত খেলাঘর আসর - ১৯৮৯ "আনন্দময়ী শৈশব চাই সুখী সুন্দর বাংলাদেশে"

“খেলাঘর চায় না শিশুদের কান্না” — এই স্লোগানকে সামনে রেখে "খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির"-এর উদ্যোগে রামিসা-আছিয়া হত্যা...
22/05/2026

“খেলাঘর চায় না শিশুদের কান্না” — এই স্লোগানকে সামনে রেখে "খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির"-এর উদ্যোগে রামিসা-আছিয়া হত্যাকাণ্ড ও হামের টিকা নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গত দেড় বছরে দেশে শত শত শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। নিষ্পাপ শিশুদের নিরাপত্তাহীনতা আজ পুরো সমাজকে ভাবিয়ে তুলেছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠবে, হাসবে, স্বপ্ন দেখবে।
খেলাঘর চায় না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো শিশুর কান্নায় ভারী হোক এই সমাজ।
অপরাধীদের দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বক্তারা।

21/05/2026
“আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশে” এই স্লোগানকে ধারণ করে কপোত খেলাঘর আসর-এর উদ্যোগে বাঙালির প্রাণের উৎসব পহেলা ব...
14/04/2026

“আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশে” এই স্লোগানকে ধারণ করে কপোত খেলাঘর আসর-এর উদ্যোগে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল এই অনুষ্ঠানের সূচনা করেন কপোত খেলাঘর আসরের সহ-সভাপতি মোঃ শাহআলম। তিনি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য এসকেন্দার আলী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাবেকুন নাহার ঝরনা এবং সহ-সভাপতি শেখ ফয়জুর রব।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আসরের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক লিপি দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহাম্মদ রাজু, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক মিরাজ হোসেন আবির, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক টিনা ভূমিক, চারু কারুকলা সম্পাদক সুপ্তি শিখা চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক আল ফারদিন ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফারজানা আক্তার (আশা), পাঠাগার সম্পাদক রাহেলা করিম এবং সহ-সাহিত্য সম্পাদক তানবিনা আলম মিলি।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন উপস্থিত সকলেই।

🇧🇩 মহান স্বাধীনতা দিবস উদযাপন 🇧🇩আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে "খেলাঘর" চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে কেন্...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস উদযাপন 🇧🇩
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে "খেলাঘর" চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বীর শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। 💐💐

শুভেচ্ছা ও অভিনন্দন 🎉জাতীয় শিশু-কিশোর সংগঠন “খেলাঘর”–এর অন্যতম শাখা “কপোত খেলাঘর আসর”–এর সম্মানিত সভাপতি জনাব ফরিদ আহমদ ...
07/11/2025

শুভেচ্ছা ও অভিনন্দন 🎉
জাতীয় শিশু-কিশোর সংগঠন “খেলাঘর”–এর অন্যতম শাখা “কপোত খেলাঘর আসর”–এর সম্মানিত সভাপতি জনাব ফরিদ আহমদ বাবু ভাইয়া চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা (চমকস)–এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 💐

ভাইয়ার এই গৌরবময় অর্জনে আমরা অনুপ্রাণিত।
কপোত খেলাঘর আসর–এর পক্ষ থেকে ভাইয়ার ক্রমোন্নত সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কপোত খেলাঘর আসর - ১৯৮৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share