প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ

  • Home
  • প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ
Call Directions Website Contact the organization

প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ This is the official page of Prothom Alo Bondhushava, Jhenaidah. Visit to see our activities

পাঠকই প্রথম আলোর প্রাণ। ‘প্রথম আলো বন্ধুসভা’ এই পাঠকদেরই সংগঠন। প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণসমাজ এর বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যত্ কতটা উজ্জ্বলতর হবে।

নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে পারা তাই তরুণসমাজের এক বড় কর্তব্য। তাহলেই তারা মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মানুষ ও বিশ্বমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবেন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে, নিজেদের গড়ে তুলতে পারেন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে।

‘বন্ধুসভা’ তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।

আজ প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর উদ্যোগে ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত...
03/08/2026

আজ প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর উদ্যোগে ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ৩০০-এর অধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর উপদেষ্টা শাহীনুর আলম লিটন, ইশাক আলী এবং আলমগীর কবির স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ও প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর উপদেষ্টা শাহনাজ পারভীন রিপা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর সাবেক সভাপতি বিপাশা আহমেদ, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং বন্ধুসভার অন্যান্য সদস্যরা।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

🎉 শুভ জন্মদিন! 🎉প্রথম আলো বন্ধুসভা-এর পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।আপনার জীবন হোক সুস্বাস্থ্য, স...
01/08/2026

🎉 শুভ জন্মদিন! 🎉

প্রথম আলো বন্ধুসভা-এর পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার জীবন হোক সুস্বাস্থ্য, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ। 🎂✨

🌱 সবুজ আগামী গড়ার প্রত্যয়ে... 🌱প্রথম আলো বন্ধুসভা ঝিনাইদহ-এর উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর প্রথম ধাপ সফলভাবে সম্প...
16/07/2026

🌱 সবুজ আগামী গড়ার প্রত্যয়ে... 🌱

প্রথম আলো বন্ধুসভা ঝিনাইদহ-এর উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি স্কুলে ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁদের উপস্থিতি ও উৎসাহে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

একটি গাছ শুধু প্রকৃতিকেই সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মাণ করে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী।

🌿 আসুন, সবাই মিলে গাছ লাগাই—সবুজ বাংলাদেশ গড়ি। 💚

প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অর্ধমাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ ক...
14/07/2026

প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অর্ধমাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবে প্রথম বৃক্ষ বিতরণের মাধ্যমে এ অর্ধমাসব্যাপী কর্মসূচির শুরু করা হবে।

উক্ত অনুষ্ঠানে আপনার সম্মানিত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। তাই আপনাকে স্ব-বন্ধুসহ অনুষ্ঠানে উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানানো হলো।

স্থান: ঝিনাইদহ প্রেসক্লাব
তারিখ: ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: সকাল ১১:০০টা

আয়োজনে
প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বিকেল ৫টায় ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ ব...
27/06/2026

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বিকেল ৫টায় ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ বন্ধুসভার আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা শাহিনুর আলম লিটন, হাবিবুর রহমান হাবিব এবং প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি আজাদ রহমান সহ ঝিনাইদহ অঙ্কুর নাট্য একাডেমীর সভাপতি নাজিমুদ্দিন জুলিয়াস । তাঁরা মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। মানববন্ধনের সমাপনী বক্তব্যে উপদেষ্টা আজাদ রহমান বলেন, “আপনার সন্তানদের সময় দিন, তাদের প্রতি খেয়াল রাখুন, যাতে তারা কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। পরিবার থেকেই মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে, তাহলেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যরা।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

🎉 শুভ জন্মদিন মহিমা আক্তার রুমানা আপু ! 🎉Mohima Akter Rumana প্রথম আলো বন্ধুসভা-এর পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভে...
21/06/2026

🎉 শুভ জন্মদিন মহিমা আক্তার রুমানা আপু ! 🎉
Mohima Akter Rumana
প্রথম আলো বন্ধুসভা-এর পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার জীবন হোক সুস্বাস্থ্য, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ। 🎂✨

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ঝিনাইদহ বন্ধুসভার কার্যনির্বাহী সদস্যরা ঝিনাইদহের বিখ্যাত ঢোল সমুদ...
21/05/2026

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ঝিনাইদহ বন্ধুসভার কার্যনির্বাহী সদস্যরা ঝিনাইদহের বিখ্যাত ঢোল সমুদ্র পুকুরপাড়ের আমবাগানে আয়োজন করেন ব্যতিক্রমধর্মী আয়োজন “আমচক্র”।
“আমচক্র” অনুষ্ঠানে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী ছোটগল্প “মহেশ” নিয়ে পাঠ ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার সাবেক সভাপতি বিপাশা আহমেদসহ বর্তমান কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
পাঠচক্র শেষে সবাই একসঙ্গে আম মেখে খাওয়ার আনন্দে মেতে ওঠেন। সাহিত্যচর্চা, বন্ধুত্ব ও প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এই “আমচক্র” দিনটিকে করে তোলে আরও আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয়।

#প্রথম_আলো_বন্ধুসভা_ঝিনাইদহ #জয়তুপ্রথমআলোবন্ধুসভা

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ:

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share