03/08/2026
▉ ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সুমাইয়ার ফান্ড ও স্বাস্থ্য বিষয়ক ৩য় আপডেট:
---
প্রিয় শুভাকাঙ্ক্ষী ও সুহৃদবৃন্দ,
ব্লাড ক্যান্সারে (Acute Myeloid Leukemia - AML) আক্রান্ত বানারীপাড়ার রাজ্জাকপুর গ্রামের ৯ বছরের শিশু সুমাইয়ার চিকিৎসা সহায়তায় আপনাদের আন্তরিক ভালোবাসা অব্যাহত রয়েছে। মানবতাবাদী ও হৃদয়বান ভাই-বোনদের প্রেরিত অনুদান থেকে 'আত-তাওহীদ অর্গানাইজেশন'-এর পক্ষ থেকে আজ ৩য় ধাপে ক্যাশ আউট খরচসহ ৬,১১১/- (ছয় হাজার একশত এগারো) টাকা শিশুটির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে প্রথম ধাপে ৮,১৪৫/- টাকা এবং দ্বিতীয় ধাপে ৬,১১১/- টাকা প্রদান করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের সাহায্য ও অকৃত্রিম দোয়ায় সুমাইয়ার চিকিৎসা নির্বিঘ্নে এগিয়ে চলছে।
🩺 সর্বশেষ স্বাস্থ্য ও চিকিৎসা আপডেট:
আলহামদুলিল্লাহ, সুমাইয়া এখন আগের চেয়ে কিছুটা ভালো আছে এবং নিজে নিজে চলাফেরা করতে পারছে। তবে হঠাৎই তার প্লাটিলেট লেভেল কমে গিয়ে মাত্র ৯হাজারে নেমেছিল। যার জন্য তাকে প্রায় ২০হাজার টাকার প্লাটিলেট দিতে হয়েছে গতকাল। এছাড়াও তার চোখের অপারেশনটা জরুরি ভাবে করা প্রয়োজন হতে পারে। তার ২য় কেমোথেরাপি ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে আরও ৪টি কেমোথেরাপি সম্পন্ন করতে হবে।
📊 অনুদানের সামগ্রিক হিসেব:
১ম ধাপ: (২৫জুলাই) ৮,১৪৫/- টাকা
২য় ধাপ: (২৯জুলাই) ৬,১১১/- টাকা
৩য় ধাপ (৩আগস্ট): ৬,১১১/- টাকা
----------------------------------------
সর্বমোট প্রদত্ত অর্থ: ২০,৩৬৭/-
(বিশ হাজার তিনশত সাতষট্টি) টাকা
সুমাইয়ার দীর্ঘমেয়াদী চিকিৎসা ও কেমোথেরাপির জন্য মোট প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন। শিশুটির হাসি মুখে ফিরিয়ে আনতে আপনাদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।
☎️ সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ (Send Money): 01718-003952
নগদ (Send Money): 01867-049700
⚠️ বিশেষ অনুরোধ: টাকা পাঠানোর সময় অবশ্যই 'Send Money' অপশন ব্যবহার করবেন এবং রেফারেন্সে 'সুমাইয়া' লিখে দেবেন।
আপনার সামান্য অনুদানও একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারে। আসুন, সুমাইয়ার এই লড়াইয়ে আমরা তার পাশে থাকি।
---
বিনীত,
মো. আছিবুল ইসলাম আল-আসারী
সেক্রেটারি জেনারেল
'আত-তাওহীদ অর্গানাইজেশন'
বানারীপাড়া, বরিশাল