25/08/2026
স্মারক নং- এস.ই.ডি.এ.ফা.বাং/২৬/কে./এইচ.আর./প্রশা./অ.নো.২৬০৮২৫(০৮) তারিখঃ- ২৫/০৮/২০২৬ইং
অতীব জরুরী সাংগঠনিক নোটিশ
আসসালামু আলাইকুম
সম্মানিত সকল শুভাকাঙ্খী ও সদস্যগণ দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ এর ৯ম কেন্দ্রীয় কমিটি (২০২৭-২০২৯) সাংগঠনিক গঠনতন্ত্রের অধ্যায়-০৩ এর ধারা-১৬ ও অধ্যায়-০৪ এর ধারা ২৮ এবং অধ্যায়-০৫ এর ধারা ৩২ থেকে ৩৮ অনুযায়ী গঠনের লক্ষ্যে সারা বাংলাদেশ এর বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সকল শাখায় সদস্য আহবান করা যাচ্ছে।
উক্ত সদস্যগন গঠনতন্ত্রের নিয়মানুযায়ী ৫০০/- (পাঁচশত) টাকার (অফেরতযোগ্য) প্রদানের মাধ্যমে সদস্যপদ গ্রহন করতে পারবেন (যাহার মধ্যে আইডি কার্ড, কভার, ফিতা সংযুক্ত)।
১. যা আগামী ১০ই সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ বিকাল ০৫ ঘটিকার মধ্যে পরিশোধ করতে হবে।
২. ১৩ই সেপ্টেম্বর ২০২৬ইং তারিখের মধ্যে খসড়া ছবি সম্বলিত তালিকা প্রকাশ করা হবে।
৩. ১৬ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
৪. ১৮ই সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় IUBAT UNIVERSITY এর সামনে পরিচয় পত্র প্রদান করা হবে।
৫. পুরাতন সদস্যগণ যুক্ত হতে পারবেন যদি তাদের সকল প্রকার বকেয়া পরিশোধ করতঃ পুনরায় সদস্যপদ গ্রহণের আবেদন করতে পারেন তাহলে। যা বিবেচনার জন্য দায়িত্বে থাকবেন- পুনরায় সদস্য পদ বহাল উপ-কমিটি
জনাব রব্বানী সুলতান - আহবায়ক
জনাব মোঃ আলিফ উদ্দিন - সদস্য সচিব
জনাব মোসাঃ শারমিন আরা সোনিয়া - সদস্য
৬. ১০ই সেপ্টেবর-২০২৬ইং তারিখ পর্যন্ত সেপ্টেম্বর-২০২৬ইং সহ সবাইকে সকল প্রকার বকেয়া পরিশোধ করতে হবে।
৭. এই নোটিশের উল্লেখিত চূড়ান্ত তালিকা প্রকাশের পরে সদস্যপদ নিয়ে কারো কোন প্রকার ওজোর-আপত্তি গ্রহণ যোগ্য নহে বা করার কোন প্রকার সুজোগ থাকবে না।
যাহারা সেচ্ছাসেবী হিসাবে আমাদের সাথে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের কে অতি শীগ্রই এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ এর চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ অভি চৌধুরী (০১৯৪৮-৯৫০৮০৬) এর সাথে যোগাযোগ করার জন্য বলা হলো।
এখানে আরো উল্লেখ্য যে, আপনাদের সহযোগিতায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ঠিক তেমনি আমরা এগিয়ে যাব এই আশা করছি। আমরা আপনাদেরকে এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিবারে পেয়ে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদান্তে
এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে-
জনাব মোঃ মোক্তার হোসেন সামির
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - বোর্ড অব ডিরেক্টর)
মোবাঃ ০১৮১৪ ৩৫০ ৮৪৯
অনুলিপিঃ সদয় অবগতির এবং সহযোগিতার জন্য প্রেরিত (জৈষ্ঠ্যতার ভিত্তিতে নহে)
১. চেয়ারম্যান/মহাসচিব, কেন্দ্রীয় কমিটি, এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ।
২. সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যগন, কেন্দ্রীয়, এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ।
৩. সকল শাখা কমিটি, সভাপতি/সাধারণ সম্পাদক, ......................................................................... বাংলাদেশ।
৪. অফিস কপি।