09/04/2026
চিত্রাঙ্কন উৎসব-২০২৬
"রঙের টানে আগামীর স্বপ্ন" 🎨✨
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের কল্পনার জগতকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে ARC Foundation আব্দুর রহিম চিশতী ফাউন্ডেশন (ARCF) আয়োজন করেছিল এক প্রাণবন্ত চিত্রাঙ্কন উৎসব । Future Map School ফিউচার ম্যাপ স্কুলের প্রায় ৩০০ জন ক্ষুদে শিল্পীর অংশগ্রহণে মুখরিত ছিল আজকের এই বিশেষ সকাল।
আজকের 'চিত্রাঙ্কন উৎসব-২০২৬'-এ প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মাননীয় নির্বাহী পরিচালক জনাব বাদশা বুলবুল মহোদয়।
শিশুদের এই নির্মল আনন্দ আর সৃজনশীলতার এই যাত্রা অব্যাহত থাকুক। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।