Movement Against Dowry

Directions Website

Movement Against Dowry Respect women, acknowledge their work. Say no to dowry. Empower women, erase dowry

📢 উত্তরবঙ্গের সমতলের আদিবাসী ভাই-বোনদের প্রতি ‘যৌতুক বিরোধী আন্দোলন’-এর বিশেষ আহ্বান! 🤝✨সম্মানিত সমতল অঞ্চলের (সাঁওতাল, ...
01/10/2026

📢 উত্তরবঙ্গের সমতলের আদিবাসী ভাই-বোনদের প্রতি ‘যৌতুক বিরোধী আন্দোলন’-এর বিশেষ আহ্বান! 🤝✨

সম্মানিত সমতল অঞ্চলের (সাঁওতাল, ওরাওঁ, মুণ্ডা, মালপাহাড়ী, মাহালে, কোচ, বর্মণ, রাজবংশীসহ) সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী ভাই ও বোনেরা,

আপনাদের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে স্বতন্ত্র ও ঐতিহাসিক "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৬"। বাংলাদেশ সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর মাধ্যমে মাঠপর্যায়ের এই বিশেষ তথ্য সংগ্রহ কার্যক্রম আজ ০১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে

এটি কোনো আংশিক জরিপ নয়, এটি হচ্ছে আপনাদের নিয়ে প্রথম "ফুল কাউন্ট জরিপ" (শতভাগ গণনা)। অর্থাৎ, একটি আদিবাসী পরিবারও যেন এই গণনা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা হবে।
আমাদের যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষে এই জরিপ কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?

দারিদ্র্য, অর্থনৈতিক অনগ্রসরতা ও শিক্ষার অভাবই অনেক সময় প্রান্তিক ও গ্রামীণ সমাজে বিয়েতে যৌতুকের মূল কারণ হয়ে দাঁড়ায়। অন্যান্য জনগোষ্ঠীর মতোই আজ আদিবাসী সমাজেও যৌতুকের এই ক্ষতিকর চর্চা ও প্রবণতা দেখা যাচ্ছে। আদিবাসী সমাজে প্রথা যৌতুক হলে সেটি ভিন্ন বিষয়।

এই জরিপের মাধ্যমে আদিবাসী নারীদের প্রকৃত শিক্ষা, কর্মসংস্থান ও পরিবারের আসল অর্থনৈতিক চিত্র রাষ্ট্রের কাছে উঠে আসবে। এই নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তীতে সরকার আদিবাসী নারীদের স্বাবলম্বী করতে এবং একটি যৌতুকমুক্ত, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে বিশেষ নীতি নির্ধারণ করতে পারবে।

🎯 আপনার ১টি সঠিক তথ্য নিশ্চিত করবে অধিকার ও উন্নয়ন:

• প্রকৃত সংখ্যা ও পরিচয়: ঘরে ঘরে গিয়ে সঠিক সংখ্যা লিপিবদ্ধ করার মাধ্যমে রাষ্ট্রীয় নথিতে আপনাদের প্রকৃত চিত্র ও আত্মপরিচয় প্রকাশ পাবে।

• শতভাগ অন্তর্ভুক্তি: কোনো অনুমান নয়, প্রত্যেকের তথ্য সরাসরি নেওয়া হবে। ফলে কোনো পরিবার সরকারি তালিকা থেকে বাদ পড়বে না।

• ভবিষ্যতের সুযোগ-সুবিধা: সমতলের আদিবাসীদের জন্য বিশেষ কোটা, শিক্ষা উপবৃত্তি, গৃহনির্মাণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে এই ডেটাবেজটি মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

🤝 আদিবাসী ভাই-বোনদের প্রতি আমাদের অনুরোধ (করণীয়):

১. সঠিক তথ্য দিন: তথ্যসংগ্রহকারীরা আপনার বাড়িতে এলে পরিবারের সবার তথ্য সঠিক ও নির্ভুলভাবে দিন।কোনো কারণে তথ্যসংগ্রহকারী না আসলে অবিলম্বে জেলা পরিসংখ্যান অফিসে কল দিয়ে তথ্যসংগ্রহকারীকে আপনার বাসায় আসার অনুরোধ জানান।

২. সবাইকে উৎসাহিত করুন: আপনার প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পাড়ার সবাইকে নিজে থেকে এই জরিপে অংশ নিতে উদ্বুদ্ধ করুন।

৩. বাদ পড়া রোধ করুন: আপনার জানা মতে কেউ গণনার বাইরে থেকে গেলে সাথে সাথে স্থানীয় তথ্যসংগ্রহকারীকে জানান।

📢 মনে রাখবেন: আমাদের একটি ভুল তথ্য বা অনুপস্থিতি আপনার পুরো জনগোষ্ঠীর অধিকারকে পিছিয়ে দিতে পারে।
আদিবাসী ভাইবোনেরা, আপনারা শতভাগ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক জরিপ সফল করুন।

🗓️ জরিপের সময়: ০১ অক্টোবর - ২৫ অক্টোবর, ২০২৬
🏢 বাস্তবায়নে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও পরিকল্পনা মন্ত্রণালয়।

#ক্ষুদ্রনৃগোষ্ঠীজরিপ২০২৬ #ফুলকাউন্টজরিপ #আদিবাসীঅধিকার #যৌতুকবিরোধীআন্দোলন #যৌতুকমুক্তসমাজ #সমতলেরআদিবাসী #বিবিএস #অধিকারওউন্নয়ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যৌতুকের লোভ ও নির্মমতার বলি হয়েছেন তিনজন গৃহবধূ। গত ৬-৭ মাসে ঘটা রাধা রানী, অস্টমী রানী এবং...
30/09/2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যৌতুকের লোভ ও নির্মমতার বলি হয়েছেন তিনজন গৃহবধূ। গত ৬-৭ মাসে ঘটা রাধা রানী, অস্টমী রানী এবং কবিতা রানী রায়ের যৌতুকের জন্য মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ ও প্রশাসনের নিরব ভূমিকা অবাক করার বিষয়। এসব কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, তিনটি ঘটনার মূলে যৌতুক। প্রতিটি ঘটনার বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:

১. রাধা রানীর নির্মম পরিণতি: অনাগত সন্তানসহ জীবন হারাল ১৭ বছরের কিশোরী
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামে যৌতুকের বাকি ৫০ হাজার টাকার জন্য নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে ১৭ বছরের কিশোরী রাধাকে। তিনি গর্ভবতী ছিলেন এবং চার মাসের অনাগত সন্তানকেও পৃথিবী দেখার আগেই এই নিষ্ঠুর বলির শিকার হতে হয়।

ঘটনার প্রেক্ষাপট:
বসতভিটার শেষ সাড়ে সাত শতক জমি বিক্রি করে গত বছরের আগস্ট মাসে পীরগঞ্জের রাঘবপুর গ্রামের ইটভাটার শ্রমিক মিঠুন চন্দ্র রায়ের সঙ্গে রাধার বিয়ে দেওয়া হয়। তার বয়স কাগজে-কলমে ১৮ দেখানো হলেও তখন বয়স ছিল মাত্র ১৬ বছর। তিন লাখ টাকা যৌতুকের মধ্যে বিয়ের আসরেই আড়াই লাখ টাকা শোধ করেছিলেন তার বাবা মহিন্দ্রনাথ রায়। ভেবেছিলেন বাকি ৫০ হাজার টাকার জন্য কেউ আর হিংস্র হয়ে উঠবে না। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। রাধার বড় ভাই সুভাষ চন্দ্র রায় ও ভাবি মানতার ভাষ্যমতে, বাকি টাকার জন্য প্রায়ই তাকে মারধর করা হতো।

মৃত্যু ও সৎকারের রহস্য:
মৃত্যুর মাত্র দুই দিন আগে স্বামী মিঠুনকে নিয়ে রাধা বাবার বাড়ি গিয়ে বাকি ৫০ হাজার টাকার কথা বলে। তখন গরিব বাবা মহিন্দ্রনাথ নিঃস্ব অবস্থা ও জমি বিক্রির কথা জানিয়ে দুই-তিন মাস সময় চান। এর কিছুদিন পরই গত ১২ এপ্রিল সোমবার সকালে রাঘবপুরের স্বামীর বাড়ি থেকে রাধার নিথর দেহ উদ্ধার করা হয়। স্বামীর পরিবারের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে পরিবারের অভিযোগ আরও গুরুতর। রাধার ভাইয়ের ক্ষোভ, তার বোন আত্মহত্যা করেনি; যৌতুকের জন্য পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় অভিযোগ হলো, রাধার পরিবারের কাউকে না জানিয়েই পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে তড়িঘড়ি করে সৎকার করে ফেলে শ্বশুরবাড়ির লোকজন। ফলে শেষবারের মতো মেয়ের মুখটাও দেখতে পারেননি বাবা। মেয়ে হত্যার বিচার চেয়ে পীরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা নেয়নি বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বিলাল হোসেন খান জানান, তদন্ত চলছে এবং পরিবার মামলা দিতে চাইলে পুলিশ অবশ্যই মামলা নেবে।

২. ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিষাক্ত ট্যাবলেট সেবনের পর অস্টমী রানী রায় নামের আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট:
নিহত অস্টমী রানী রায় রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার গ্রামের যোগীন রায়ের মেয়ে। প্রায় দুই বছর আগে কাকাতো বোনের জামাই দুলালচন্দ্র রায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক বিরোধ মীমাংসার পর সম্প্রতি পরিবারের অমতে তারা বিয়ে করে ঢাকায় বসবাস করছিলেন।

মৃত্যুর মর্মান্তিক পরিণতি:
গত ১৬ জুলাই, বৃহস্পতিবার অস্টমী রানী বাবার বাড়িতে এসে পরিবারকে জানান যে, তার স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করছেন এবং টাকা না দিলে তাকে আর সংসারে রাখবেন না বলে চাপ দিচ্ছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই ঘটনার জের ধরে ২০ জুলাই, সোমবার গভীর রাতে অস্টমী রানী বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা পাকস্থলী পরিষ্কার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও, সেখানে নেওয়ার আগেই হাসপাতালেই তার মৃত্যু হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, নিহতের বাড়ি ও ঘটনাস্থল রানীশংকৈল উপজেলা হওয়ায় বিষয়টি রানীশংকৈল থানা পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩. ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কবিতা রানী রায় (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার বিবরণ:
গত ২৮ সেপ্টেম্বর রাতে পীরগঞ্জ উপজেলার বৈচনা ইউনিয়নের পাতিলাবিলের গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কবিতা ওই গ্রামের সুজন রায়ের স্ত্রী। তাদের সাত মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। নিহতের স্বামীর দাবি, দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের অভিযোগ:

স্বামীর এই দাবি মানতে নারাজ কবিতার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য কবিতাকে মারধর করতেন স্বামী সুজন। টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। নির্যাতনের একপর্যায়ে কবিতাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পীরগঞ্জ থানার পরিদর্শক আব্দুল হাকিম জানান, প্রাথমিকভাবে টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে আত্মহত্যার কথা জানা গেলেও বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার একটি প্রতিবাদ বা সচেতনতাই পারে আরেকটি রাধিকা, কবিতা বা অস্টমীর জীবন বাঁচিয়ে দিতে।

13/09/2026

বাল্যবিয়ে, যৌতুক, মাদক আর জুয়া-এই চার সামাজিক ব্যাধি আজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে।

সরকারি তথ্য ও বিভিন্ন সংস্থার গবেষণায় কী ভয়াবহ চিত্র উঠে এসেছে? এই ধ্বংসাত্মক পথ থেকে তরুণদের ফিরিয়ে আনতে আমাদের অনলাইন টকশোতে অতিথিবৃন্দ তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও করণীয়।

নিজের জন্য, পরিবারের জন্য এবং একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন, সমাজকে বদলানোর দায়িত্ব আপনার, আমার-আমাদের সবার! ✊

13/09/2026

Policy, Development & Latin America | Live Talk Show

Join us for an insightful live discussion on policy, development, and contemporary perspectives on Latin America, featuring Alejandro, a Politics & International Relations student at University College London (UCL).
Alejandro brings a wealth of experience in international policy and youth leadership. He has previously worked with Representative Kim Schofield (D-63) in the Georgia General Assembly. Currently, he serves as a researcher at the Andalus Committee, Vice President of Marketing for the Hispanic Organization Promoting Education (HOPE), TeamUCL Lacrosse Social Secretary, and is a CFC Member at Chatham House.

Tune in as we explore policy, international development, and youth perspectives with our distinguished international guest.

� Date: September 13, 2026

� Time: 10:00 PM – 11:00 PM (BST)

� Where: Movement Against Dowry Official page

Mark your calendars and join the conversation live!

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

11/09/2026

'উপহার' নাম দিয়ে গোপনে যৌতুক নেওয়ার সামাজিক ব্যাধি এখনো বন্ধ হয়নি!সামাজিক এই ভণ্ডামি ও কুসংস্কার কীভাবে রুখে দেওয়া সম্ভব? তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে এই প্রথা বন্ধের সহজ ও কার্যকর উপায় নিয়ে কথা বলেছেন আমাদের তরুণ অতিথিরা।
পরিবার বা কাছের বন্ধুদের মধ্যে ভুল ধারণা কিংবা অসচেতনতা দেখলে আমরা কীভাবে তা দূর করতে পারি?
টকশোতে আমাদের তরুণ অতিথিরা সুন্দরভাবে তুলে ধরেছেন কীভাবে রাগ বা যুক্তি না দেখিয়ে ভালোবাসার সাথে ও সহজ ভাষায় প্রিয়জনদের সচেতন করা যায়।

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানান।

🌍 Policy, Development & Latin America | লাইভ টক শোনীতিমালা, উন্নয়ন এবং লাতিন আমেরিকার বিভিন্ন সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ...
09/09/2026

🌍 Policy, Development & Latin America | লাইভ টক শো

নীতিমালা, উন্নয়ন এবং লাতিন আমেরিকার বিভিন্ন সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমাদের এবারের বিশেষ আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)-এর পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স-এর শিক্ষার্থী Alejandro। আন্তর্জাতিক নীতি এবং তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে তাঁর রয়েছে বর্ণিল অভিজ্ঞতা।

তিনি এর আগে জর্জিয়া জেনারেল অ্যাসেম্বলিতে প্রতিনিধি কিম স্কোফিল্ডের (D-63) সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি 'অ্যান্ডালুস কমিটি'-র গবেষক, হিস্পানিক অর্গানাইজেশন প্রমোটিং এডুকেশন (HOPE)-এর মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট এবং 'TeamUCL Lacrosse'-এর সোশ্যাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চ্যাথাম হাউসের সিএফসি মেম্বার।

তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে পলিসি ও ডেভেলপমেন্টের নানা দিক নিয়ে এই আন্তর্জাতিক অতিথির সাথে আড্ডা ও গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে।

🗓️ তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬

⏰ সময়: রাত ১০:০০ টা – ১১:০০ টা

📍 স্থান: যৌতুক বিরোধী আন্দোলন (Movement Against Dowry) অফিসিয়াল ফেসবুক পেজ

সরাসরি যুক্ত থাকুন এবং আপনাদের প্রশ্ন বা মতামত কমেন্টে আমাদের জানান!



🌍 Policy, Development & Latin America | Live Talk Show

Join us for an insightful live discussion on policy, development, and contemporary perspectives on Latin America, featuring Alejandro, a Politics & International Relations student at University College London (UCL).

Alejandro brings a wealth of experience in international policy and youth leadership. He has previously worked with Representative Kim Schofield (D-63) in the Georgia General Assembly. Currently, he serves as a researcher at the Andalus Committee, Vice President of Marketing for the Hispanic Organization Promoting Education (HOPE), TeamUCL Lacrosse Social Secretary, and is a CFC Member at Chatham House.

Tune in as we explore policy, international development, and youth perspectives with our distinguished international guest.

🗓️ Date: September 13, 2026

⏰ Time: 10:00 PM – 11:00 PM (BST)

📍 Where: Movement Against Dowry Official page

Mark your calendars and join the conversation live!

05/09/2026

"সমাজে নারীর পথচলা শুধু সহমর্মিতার আশায় নয়, বরং অধিকার, সম্মান ও সমতার দাবিতে।"

আমাদের সাম্প্রতিক অনলাইন বিশেষ লাইভ টকশোতে সম্মানিত নারী অতিথি অতি চমৎকারভাবে তুলে ধরেছেন; রাষ্ট্র ও সমাজের কাছে একজন নারীর মূল চাওয়া, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা।

04/09/2026

� অনলাইন বিশেষ লাইভ টকশো!

বিষয়: তরুণ সমাজ, স্বেচ্ছাসেবী উদ্যোগ ও সামাজিক পরিবর্তন
স্লোগান: “নারীর ক্ষমতায়ন করুন, যৌতুক প্রথা বিলোপ করুন”
সমাজ পরিবর্তনের ধারক তরুণ সমাজ। স্বেচ্ছাসেবী উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং আইনি ও সামাজিক ব্যাধি প্রতিরোধে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের এই সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি এক বিশেষ অনলাইন টকশো।

� সম্মানিত অতিথি:

দিপংকর বর্মন — মাৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পুনম সাহা — উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর
জয়ন্ত কুমার বর্মন — ব্যবস্থাপনা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

� সঞ্চালনায়:
খোকন বর্মন — আইন ও ভূমি প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
� তারিখ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর

� সময়: রাত ০৯:০০ - ১০:০০ ঘটিকা
� সরাসরি সম্প্রচার: Movement Against Dowry অফিসিয়াল ফেসবুক পেজে।

� আপনার অংশগ্রহণ আমাদের কাম্য:
লাইভ চলাকালীন আপনার যেকোনো প্রশ্ন, পরামর্শ বা মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমাদের অতিথিরা সরাসরি আপনার কমেন্টের উত্তর দেবেন।
তরুণদের শক্তির জয় হোক, সমাজ সচেতনতায় গড়ে উঠুক নতুন আগামী। চোখ রাখুন আমাদের পেজে!



� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

📢 অনলাইন বিশেষ লাইভ টকশো! বিষয়: তরুণ সমাজ, স্বেচ্ছাসেবী উদ্যোগ ও সামাজিক পরিবর্তনস্লোগান: “নারীর ক্ষমতায়ন করুন, যৌতুক প্...
03/09/2026

📢 অনলাইন বিশেষ লাইভ টকশো!
বিষয়: তরুণ সমাজ, স্বেচ্ছাসেবী উদ্যোগ ও সামাজিক পরিবর্তন

স্লোগান: “নারীর ক্ষমতায়ন করুন, যৌতুক প্রথা বিলোপ করুন”

সমাজ পরিবর্তনের ধারক তরুণ সমাজ। স্বেচ্ছাসেবী উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং আইনি ও সামাজিক ব্যাধি প্রতিরোধে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের এই সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি এক বিশেষ অনলাইন টকশো।

🎙️ সম্মানিত অতিথি:

দিপংকর বর্মন — মাৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পুনম সাহা — উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর
জয়ন্ত কুমার বর্মন — ব্যবস্থাপনা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

🎙️ সঞ্চালনায়:

খোকন বর্মন — আইন ও ভূমি প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

📅 তারিখ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর
⏰ সময়: রাত ০৯:০০ - ১০:০০ ঘটিকা

📺 সরাসরি সম্প্রচার: Movement Against Dowry অফিসিয়াল ফেসবুক পেজে।

💬 আপনার অংশগ্রহণ আমাদের কাম্য:

লাইভ চলাকালীন আপনার যেকোনো প্রশ্ন, পরামর্শ বা মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমাদের অতিথিরা সরাসরি আপনার কমেন্টের উত্তর দেবেন।

তরুণদের শক্তির জয় হোক, সমাজ সচেতনতায় গড়ে উঠুক নতুন আগামী। চোখ রাখুন আমাদের পেজে!

03/09/2026

সমাজিক চিন্তাভাবনা এবং সমাজের কুসংস্কার যৌতুক প্রথা নিয়ে যা বলছিলেন আমাদের অতিথিবৃন্দ।

Address

Debipur
Thakurgaon
5103

Alerts

Be the first to know and let us send you an email when Movement Against Dowry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share