BD Clean - Thakurgaon

BD Clean - Thakurgaon We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৬ পর্যন্ত) ৫৮ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

আদর্শিক আলোয় জাগ্রত হোক উপলব্ধিবোধ,পরিচ্ছন্নতার বন্দনা, বর্জিত লোভ-হিংসা-ক্রোধ।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মহানবী হযরত ...
26/08/2026

আদর্শিক আলোয় জাগ্রত হোক উপলব্ধিবোধ,
পরিচ্ছন্নতার বন্দনা, বর্জিত লোভ-হিংসা-ক্রোধ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জন্ম ও তাঁর মহান আদর্শ স্মরণের দিন। তিনি মানবজাতির জন্য রেখে গেছেন সত্য, ন্যায়, দয়া, ভালবাসা, ক্ষমা ও মানবিকতার অনন্য শিক্ষা।

এই পবিত্র দিনে তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা, লোভ-হিংসা-ক্রোধ পরিহার করা এবং মানুষের প্রতি সহমর্মী হওয়াই হোক আমাদের অঙ্গীকার।

মহানবী (সাঃ)-এর আদর্শে আলোকিত হোক আমাদের জীবন, সমাজ ও প্রিয় মাতৃভূমি। পরিচ্ছন্ন হোক আমাদের মন, পরিচ্ছন্ন হোক আমাদের চারপাশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

"যে তরুণ মাটিকে ভালোবেসে হাতে তুলে নেয় দায়,তার হাত ধরেই পরিচ্ছন্ন বাংলাদেশ একদিন সত্যি হয়।"আজ  #বিডি_ক্লিন_হরিপুর-এর সকল...
21/08/2026

"যে তরুণ মাটিকে ভালোবেসে হাতে তুলে নেয় দায়,
তার হাত ধরেই পরিচ্ছন্ন বাংলাদেশ একদিন সত্যি হয়।"

আজ #বিডি_ক্লিন_হরিপুর-এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন হলো #সমাজসেবা_কার্যালয়_ও_তার_আশপাশ।

ময়লা সরানো আমাদের কাজের দৃশ্যমান দিক, কিন্তু মানুষের অভ্যাস বদলানোই আমাদের আসল লক্ষ্য। কারণ একটি পরিচ্ছন্ন জায়গা তৈরি করা যায় একদিনে, কিন্তু পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে ওঠে প্রতিদিনের দায়িত্ববোধে।

আমরা শুধু জায়গা পরিষ্কার করছি না—আমরা বদলে দিচ্ছি দৃষ্টিভঙ্গি, গড়ে তুলছি সচেতনতার নতুন অধ্যায়।

আজকের পরিচ্ছন্নতা হোক আগামীর অভ্যাস,
আর আমাদের হাত ধরেই শুরু হোক পরিবর্তনের ইতিহাস।


#বিডিক্লিন

#বিডিক্লিনঠাকুরগাঁও

#বিডিক্লিনহরিপুর
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

"যে তরুণ নিজের হাতে পরিচ্ছন্নতার প্রদীপ জ্বালে,তার হাত ধরেই সূর্য ওঠে বাংলাদেশের প্রতিটি কালে।"আজ  #বিডি_ক্লিন_ঠাকুরগাঁও...
21/08/2026

"যে তরুণ নিজের হাতে পরিচ্ছন্নতার প্রদীপ জ্বালে,
তার হাত ধরেই সূর্য ওঠে বাংলাদেশের প্রতিটি কালে।"

আজ #বিডি_ক্লিন_ঠাকুরগাঁও এর সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো #ডিসি_অফিস_চত্বর_ও_তার_আশপাশ।

পরিচ্ছন্নতা শুধু ময়লা সরানো নয়, এটি আমাদের দায়িত্ববোধের পরিচয়। আমরা যদি নিজের চারপাশকে নিজের ঘরের মতো করে দেখি, তবে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা কঠিন নয়।

একজনের পক্ষে কঠিন কাজও সবার সম্মিলিত প্রচেষ্টায় সহজ হয়ে যায়। তাই পরিবর্তনের অপেক্ষায় না থেকে, পরিবর্তনের অংশ হই—নিজে পরিচ্ছন্ন থাকি, অন্যকেও সচেতন করি।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।

#বিডিক্লিন

#বিডিক্লিনঠাকুরগাঁও
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

21/08/2026

পরিচ্ছন্ন হচ্ছে "আদি বুড়িগঙ্গা নদীর অংশবিশেষ, সেকশন ব্রিজ সংলগ্ন"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

অভিনন্দনমোঃ স্বাধীন ইসলামউপ-সমন্বয়ক, বিডি ক্লিন - ভূল্লী।আপনার বিনয়ী নেতৃত্ব আর বিচক্ষণ দিক নির্দেশনার কঠোর পদক্ষেপ বাস্...
19/08/2026

অভিনন্দন
মোঃ স্বাধীন ইসলাম
উপ-সমন্বয়ক, বিডি ক্লিন - ভূল্লী।

আপনার বিনয়ী নেতৃত্ব আর বিচক্ষণ দিক নির্দেশনার কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করেই #বিডি_ক্লিন_ভূল্লী এর সদস্যগণ গড়ে তুলবে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ।

আমাদের বিশ্বাস, আপনার অক্লান্ত পরিশ্রম, সহযোগিতাপূর্ন মনোভাব, সুদুরপ্রসারি সৃষ্টিশীল চিন্তা এবং কঠিন কঠিন সব প্রতিবন্ধকতা অতিক্রমের অদম্য মনোবল বিডি ক্লিন কে তার লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে।

অভিনন্দন ও শুভ কামনা আপনার জন্য

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

“দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ।”গতকাল ১৪ই আগস্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো  #হরিপুর_উপজেলা_পরিষদ_...
15/08/2026

“দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ।”

গতকাল ১৪ই আগস্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো #হরিপুর_উপজেলা_পরিষদ_ও_তার_আশপাশ।

এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়—কোনো উদ্যোগই ছোট নয়। আমাদের প্রতিটি সচেতন পদক্ষেপই বয়ে আনতে পারে বড় পরিবর্তন।

পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কাজ নয়, এটি আমাদের প্রতিদিনের দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং অন্যকেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা—এই ছোট ছোট অভ্যাসই গড়ে তুলতে পারে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হরিপুর।

পরিচ্ছন্ন হরিপুর গড়ার দায়িত্ব আমাদের সবার।
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।


#বিডিক্লিন

#বিডিক্লিনঠাকুরগাঁও

#বিডিক্লিনহরিপুর
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

 #বিডি_ক্লিন_এখন_হরিপুরে।❝এসো হে উদ্দাম জীবন বন্যায় অসীমা।এসো বিশ্বের দিকে দিকে আলো জ্বালায়ে তপ্ত করা।এসো অনির্বাণ দৃপ...
09/08/2026

#বিডি_ক্লিন_এখন_হরিপুরে।

❝এসো হে উদ্দাম জীবন বন্যায় অসীমা।
এসো বিশ্বের দিকে দিকে আলো জ্বালায়ে তপ্ত করা।
এসো অনির্বাণ দৃপ্ত শপথে গড়িয়া নবীন ধরা ।❞

আজ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে #বিডি_ক্লিন_হরিপুর-এর উদ্যোগে পরিচ্ছন্ন করা হলো #উপজেলা_পরিষদ_ও_তার_আশপাশ।

দেশপ্রেমী তরুণদের ঐক্য, স্বেচ্ছাশ্রম ও দায়িত্ববোধের মধ্য দিয়ে শুরু হলো পরিচ্ছন্ন হরিপুর গড়ার নতুন পথচলা। এ পথচলায় আমাদের লক্ষ্য শুধু একটি স্থান পরিষ্কার করা নয়; বরং পরিচ্ছন্নতার অভ্যাস ও সচেতনতার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন হরিপুর গড়ে তোলা।

হরিপুর উপজেলার #উপজেলা_নির্বাহী_কর্মকর্তা #জনাব_চন্দনকর স্যার বিডি ক্লিনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করে পুরোদমে কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বিডি ক্লিনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিডি ক্লিনের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। এরপর স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করে তোলেন।

এটি শুধু একটি পরিচ্ছন্নতা কার্যক্রম নয়—এটি একটি সচেতনতার শুরু, দায়িত্ববোধের প্রকাশ এবং পরিবর্তনের প্রত্যয়।

পরিবর্তন আসবে আমাদের হাত ধরেই।
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, আপনার থেকে—আমাদের সবার থেকে।


#বিডিক্লিন

#বিডিক্লিনঠাকুরগাঁও

#বিডিক্লিনহরিপুর
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

09/08/2026

শপথ নিলাম গড়বো দেশ ময়লা করবো শেষ,
অদম্য মোদের পরিচ্ছন্নতা উজ্জ্বল বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/08/2026

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

07/08/2026

পরিছন্নতা প্রাণের মৌলিক টান,
সবার হাতেই গড়ে উঠুক সুন্দর আগামীর প্রাণ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Thakurgaon:

Shortcuts

Share