ঠাকুরগাও প্রতিদিন

ঠাকুরগাও প্রতিদিন ঠাকুরগাঁও কে বাংলাদেশের দরবারে তুলে ধরার প্রয়াসে! Laikarra jodi kono news publis korte chan tahole masage ti typ kore page a sms korun.

সংস্কারের টাকা প্রাপ্তির জন্য মনোনীত ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের তালিকা। #ঠাকুরগাও_প্রতিদিন
10/05/2026

সংস্কারের টাকা প্রাপ্তির জন্য মনোনীত ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের তালিকা।
#ঠাকুরগাও_প্রতিদিন

আসছে ই-হেলথ কার্ড (e-Health Card) এই কার্ড হলো প্রতিটি নাগরিকের একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র বা স্মার্ট কার্ড। এর ম...
09/05/2026

আসছে ই-হেলথ কার্ড (e-Health Card)

এই কার্ড হলো প্রতিটি নাগরিকের একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র বা স্মার্ট কার্ড। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে বসে রোগীর বিগত চিকিৎসাসংক্রান্ত তথ্য ও ইতিহাস মুহূর্তের মধ্যে চিকিৎসক ও হাসপাতাল থেকে জানা যাবে।

ই-হেলথ কার্ডে যা থাকছে,

রোগীর পরিচয়: নাম, বয়স, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর এবং রক্তের গ্রুপ।

চিকিৎসার ইতিহাস: পূর্ববর্তী রোগ, গ্রহণ করা ওষুধ, সার্জারির বিবরণ ও পরীক্ষার রিপোর্ট টিকা ও অন্যান্য টিকাদান সংক্রান্ত তথ্য ও এলার্জির ইতিহাস

কার্ডের সুবিধা ও উপকারিতাযুগান্তকারী অ্যাক্সেস: দেশের যেকোনো সরকারি হাসপাতালে গেলে চিকিৎসক এই কার্ডের মাধ্যমে আপনার পুরোনো স্বাস্থ্য রেকর্ড দেখে তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারবেন

সময়ের সাশ্রয়: বারবার পুরোনো প্রেসক্রিপশন বা রিপোর্ট বহন করার ঝামেলা দূর হবে।

বেটার ম্যানেজমেন্ট: চিকিৎসকরা রোগীর মেডিকেল ইতিহাস জানার ফলে সঠিক রোগ নির্ণয় এবং ভুল চিকিৎসার ঝুঁকি কমানো সম্ভব হবে।

গর্ভবর্তী ও শিশুদের স্বাস্থ্য: মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

প্রক্রিয়া ও অবস্থান: বাংলাদেশ সরকার ই-হেলথ স্ট্যান্ডার্ড ও ডিজিটাল স্বাস্থ্য রূপরেখার (Digital Healthcare System) আওতায় ধাপে ধাপে এই সেবাটি বাস্তবায়ন করা হবে।

#ঠাকুরগাও_প্রতিদিন

মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয় আজ ঠাকুরগাঁও বিসিক ২ পরিদর্শন করেন।এসময় তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে প্রা...
09/05/2026

মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয় আজ ঠাকুরগাঁও বিসিক ২ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে প্রায় ৫০ একর বা ১৫০ বিঘা জমির ওপর একটি আধুনিক শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে। যেখানে মোট ২৫১টি প্লট থাকবে।

​এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা। আশা করা হচ্ছে, এই শিল্প পার্ক থেকে প্রায় ২৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা এলাকার বেকারত্ব কমাতে বড় ভূমিকা রাখবে।

এখানে মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ (Food Processing) শিল্পের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি বর্তমান সরকারের একটি বিশেষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে বেশ কিছু সফল উদ্যোক্তা এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন এবং তারা এই নতুন প্লটগুলোতে শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন।

এই শিল্পনগরীর সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই এলাকায় আরও নতুন নতুন শিল্প নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

#ঠাকুরগাও_প্রতিদিন

Welcome to Thakurgaon Medical College Hospital.
09/05/2026

Welcome to Thakurgaon Medical College Hospital.

Welcome to Thakurgaon University!
09/05/2026

Welcome to Thakurgaon University!

সূর্যপুরীর বাড়ি ঠাকুরগাঁও!আমের বিশেষ জাত সূর্যপুরীর বাড়ি এ জেলায়। মিষ্টতা, স্বাদ, গন্ধে অতুলনীয় সূর্যপুরী ঠাকুরগাঁও অঞ্চ...
08/05/2026

সূর্যপুরীর বাড়ি ঠাকুরগাঁও!

আমের বিশেষ জাত সূর্যপুরীর বাড়ি এ জেলায়। মিষ্টতা, স্বাদ, গন্ধে অতুলনীয় সূর্যপুরী ঠাকুরগাঁও অঞ্চলে বেশ জনপ্রিয়। দেশের অন্য অঞ্চলে এই আম হয় না বললেই চলে। তবে.............

আরো জানতে কমেন্ট বক্স চেক করুন।

* ঠাকুরগাও মেডিক্যাল কলেজ।* ঠাকুরগাও বিশ্ববিদ্যালয়।* ঠাকুরগাঁও বিমানবন্দর।* ঠাকুরগাওয়ে নতুন দুই উপজেলা।* সামনে আসছে কৃ...
08/05/2026

* ঠাকুরগাও মেডিক্যাল কলেজ।
* ঠাকুরগাও বিশ্ববিদ্যালয়।
* ঠাকুরগাঁও বিমানবন্দর।
* ঠাকুরগাওয়ে নতুন দুই উপজেলা।
* সামনে আসছে কৃষিভিত্তিক ইপিজেডের ঘোষনা।
ঠাকুরগাওয়ে আর কি কি প্রয়োজন বলে মনে করছেন?

#ঠাকুরগাও_প্রতিদিন

ঠাকুরগাও এখন সাত(৭) উপজেলায় গঠিত জেলা।সদর উপজেলা ভেঙে অনুমোদন পেয়েছে নতুন দুই উপজেলা ভূল্লী ও রুহিয়া।ভূল্লী ও রুহিয়া উপজ...
07/05/2026

ঠাকুরগাও এখন সাত(৭) উপজেলায় গঠিত জেলা।
সদর উপজেলা ভেঙে অনুমোদন পেয়েছে নতুন দুই উপজেলা ভূল্লী ও রুহিয়া।
ভূল্লী ও রুহিয়া উপজেলার বাসিন্দাদের অভিনন্দন!
#ঠাকুরগাও_প্রতিদিন

নিয়োগ পেলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ইসরাফিল!
07/05/2026

নিয়োগ পেলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ইসরাফিল!

🏰  মালদুয়ারের রাজা টংকনাথ চৌধুরী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর তীরে গড়ে ওঠা মালদুয়ার রাজবাড়ি শুধু একটি স্...
03/05/2026

🏰 মালদুয়ারের রাজা টংকনাথ চৌধুরী

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর তীরে গড়ে ওঠা মালদুয়ার রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়—এটি একটি ঐতিহ্যের প্রতীক, যার সাথে জড়িয়ে আছে রাজা টংকনাথ চৌধুরীর গৌরবময় ইতিহাস।

👤 বংশপরিচয়
বুদ্ধিনাথ চৌধূরীর তিন পুত্র—রামনাথ, টংকনাথ ও গৌরাঙ্গনাথ। রামনাথের অকাল মৃত্যু এবং গৌরাঙ্গনাথের অক্ষমতার কারণে, বুদ্ধিনাথের মৃত্যুর পর চতুর ও দক্ষ টংকনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন।

তার স্ত্রী ছিলেন জয়রামা শংকরী দেবী। তাদের তিন পুত্র—কর্মনাথ, রুদ্রনাথ ও শেষনাথ চৌধুরী।

📜 জমিদারির সূচনা
টংকনাথের পূর্বপুরুষরা জমিদার ছিলেন না। তার পিতা বুদ্ধিনাথ চৌধূরী ছিলেন এক জমিদারের মন্দিরের সেবায়েত। নিঃসন্তান জমিদার কাশী যাওয়ার আগে তাম্রপাতে দলিল করে যান—ফিরে না এলে সেবায়েতই হবেন সম্পত্তির মালিক। পরে তিনি আর ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারি লাভ করেন।

👑 উপাধি লাভ
১৯২৫ সালের ১৮ নভেম্বর ব্রিটিশ সরকার তাকে “চৌধুরী” উপাধিতে ভূষিত করে। এছাড়া দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের কাছ থেকে তিনি “রাজা” উপাধি লাভ করেন। তার আভিজাত্য ও অতিথিপরায়ণতা ছিল কিংবদন্তিতুল্য।

📚 শিক্ষা ও সমাজসেবা
রাজা টংকনাথ ছিলেন শিক্ষানুরাগী ব্যক্তি।
✔️ কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ পাশ (তৎকালীন দিনাজপুরে বিরল)
✔️ বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য
✔️ জেলা বোর্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
✔️ ২টি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা
✔️ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান
✔️ একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠা (বর্তমানে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়)
✔️ সমৃদ্ধ লাইব্রেরি, যার বই আজও বিভিন্ন কলেজে সংরক্ষিত

🌿 ইতিহাসের এক অধ্যায়
১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ভারতে চলে যান এবং ১৯৪৮ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

✨ উপসংহার
রাজা টংকনাথ শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও দূরদর্শী নেতা। তার গড়ে তোলা রাজবাড়ি ও প্রতিষ্ঠানগুলো আজও আমাদের ইতিহাসের গর্ব হয়ে দাঁড়িয়ে আছে।

📍 আসুন, আমাদের ঐতিহ্যকে জানি, সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরি।

লেখা: সংগৃহীত
ছবি: এআই

#রাজাটংকনাথ #ঠাকুরগাঁও #ইতিহাস #ঐতিহ্য #বাংলার_জমিদার

ঠাকুরগাও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শৃঙ্খলা বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি:-
11/03/2026

ঠাকুরগাও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শৃঙ্খলা বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি:-

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঠাকুরগাও প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share