24/10/2025
#হারিস_বাহির হওয়া ( #সরলাস্ত্র_নির্গমন)
(Prolapsus Ani)
এতে গুহ্যদ্বার দিয়ে সরলাস্ত্র বের হয়ে পড়ে। ইহা বালক ও বৃদ্ধদের মধ্যে বেশী দেখা যায়।
#কারণ-দীর্ঘকালস্থায়ী রক্ত আমাশয় বা উদরাময় রোগে বেগ দিয়ে মল বের করার জন্য এরূপ হারিস বার হয়। এছাড়া অর্শ কোষ্ঠল প্রভৃতি রোগের সাথেও হারিস বের হয়। কোঁথ পেড়ে মলত্যাগ করা এর প্রধান কারণ।
#রোগ_লক্ষণ_ও_চিকিৎসা
➢স্বাভাবিক কোষ্ঠবদ্ধধাতুবিশিষ্ট ব্যক্তিগণের অসুখে ইহা উপযোগী। শিশুদের হারিসে ইহা ব্যবহারে উপকার হয়।
#নাক্স ভমিকা ৩০, ২০০
➢শিশুদের ও গণ্ডমালা ধাতুবিশিষ্ট ব্যক্তিদের পীড়ায় ইহা উপকারী।
#ক্যালকেরিয়া কার্ব ৩০
➢ইহা হারিসের প্রধান ওষুধ। মলত্যাগের সময় বা পরে হারিস বের হলে ব্যবহার্য। ইহা শিশু ও বৃদ্ধ সকলের হারিসে উপকারী।
#পডোফাইলাম ৩০, ২০০
➢রক্তামাশয় বা উদরাময় রোগের সময় বেগ দেওয়ার জন্য হারিস বের হলে ব্যবহার্য।
#মার্কুরিয়াস ৩০
➢কোষ্ঠবদ্ধ ও অতি কষ্টে মল বের হয়, অর্শের বলি বের হলে ব্যবহার্য। ইহা ব্যবহারে অনেক সময় হারিসের উপকার হয়।
#ইগ্নেসিয়া ৬,৩০
আনুষঙ্গিক নিয়ম-
মলের পর আঙুল দিয়ে গুহ্যদ্বারের মধ্যে ঠেলে হারিস প্রবেশ করিয়ে দেবেন। একখানা নেড়া করে পরবেন যেন হারিস বের না হয়। গুহ্যদ্বার ফোলা ও বেদনাযুক্ত হলে বরফের জলে নেড়া ভিজিয়ে এতে দেবেন করলে অনেক সময় উপকার হয় ও হারিস বের হতে পারে না।
পথ্য-
কোষ্ঠবদ্ধতা যাতে না হয় সেজন্য খাবারের দিকে লক্ষ রাখবেন। পটোল, ডুমুর, মানকচু, ওল, কাঁচা পেঁপে ইত লঘু ও তরল পথ্য দেওয়া উচিত।
বিশেষ দ্রষ্টব্যঃ- (লক্ষণ ভেদে আরো ওষুধ দেওয়া যেতে পারে)
ডা.ধীমান চন্দ্র সিংহ
ডিএইচএমএস (ঢাকা)
বিপ্লবী হোমিও ফার্মেসী
লাহিড়ী হাট, ঠাকুরগাঁও।
01740-835049