ESDO RAISE Mcp & Apprentice Group

ESDO RAISE Mcp & Apprentice Group Capacity Development

15/07/2026
05/07/2026

ইএসডিও রেইজ প্রকল্পের সকল শিক্ষানবিশের মধ্যে যে সকল শিক্ষানবিশ দোকান দিয়েছেন আপনারা এই লিংকে তথ্য প্রদান করেন

Queued records, except those marked as draft , are uploaded automatically, in the background, every 5 minutes when the web page is open and an Internet connection is available.

18/06/2026

ইএসডিও রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের নিয়ে জব ফেয়ার-২০২৬

22/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
আশা এন্টারপ্রাইজ
(রানার মটরসাইকেল ও ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার শোরুম)

আমাদের শোরুমের কার্যক্রম সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে কিছু দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:
মেকানিক্স – ২ জন
সার্ভিস সুপারভাইজার – ১ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা:
মেকানিক্স:
- মোটরসাইকেল সার্ভিসিং ও রিপেয়ারিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে
- ইঞ্জিন, ইলেকট্রিক্যাল ও জেনারেল সমস্যার সমাধানে দক্ষতা
- দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে

সার্ভিস সুপারভাইজার:
- মোটরসাইকেল সার্ভিস সেন্টার পরিচালনায় অভিজ্ঞতা
এইচ এস সি পাশ - কম্পিউটার বেসিক জানা থাকলে চলবে।

📍 কর্মস্থল:
আশা এন্টারপ্রাইজ
(রানার ও ইয়াদিয়া অথরাইজড শোরুম)
উপজেলা মসজিদ সংলগ্ন,বোদা

📅 আবেদনের শেষ তারিখ: [৩০/০৪/২০২৬ ইং]
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনার দক্ষতা ও পরিশ্রমই আমাদের সফলতার মূল চাবিকাঠি

12/04/2026

দৃষ্টি আকর্ষণ: ইম্পলয়মেন্ট সাপোর্ট অফিসার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

একটি সুনামধন্য এবং স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানে 'ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স' ট্রেডে কাজ করতে আগ্রহী দক্ষ ও পরিশ্রমী জনবল নিয়োগ প্রদান করা হবে। আমরা মূলত ট্রেড কোর্স সম্পন্নকারী এবং ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এমন ৩০ জন শিক্ষানবিশ (Apprentice) খুঁজছি।

চাকরির সংক্ষিপ্ত বিবরণ:

• পদের নাম: শিক্ষানবিশ (ইলেক্ট্রিক্যাল টেকনিশিয়ান)।
• শূন্য পদ: ৩০টি।
• নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক।
• কাজের ক্ষেত্র: ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং নিয়মিত মেইনটেন্যান্স কাজ।
সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: ১২,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারণ করা হবে)।
• আবাসন: কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকার সুব্যবস্থা রয়েছে।
• কাজের পরিবেশ: আধুনিক প্রযুক্তির সাথে কাজ করার ও শেখার চমৎকার সুযোগ।

প্রার্থীর যোগ্যতা:
১. কারিগরি শিক্ষা বোর্ড বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে কোর্স সম্পন্ন হতে হবে।
২. ইলেকট্রিক্যাল সার্কিট, ওয়্যারিং এবং মেইনটেন্যান্স সরঞ্জাম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
৩. সুশৃঙ্খল এবং দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

ইম্পলয়মেন্ট সাপোর্ট অফিসার ভাইদের প্রতি অনুরোধ: আপনাদের অধীনে থাকা যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের তালিকা বা সিভি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এটি তরুণদের জন্য একটি দারুণ কর্মসংস্থানের সুযোগ।

বি:দ্র:- আমাদের আওতায় ৩০ জন চাকরি আগ্রহী প্রার্থী নাই, ASIA TEL কম্পানির HR & ADMIN উক্ত জনবলের জন্য চাহিদা জানিয়েছেন।

প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন:

ধন্যবাদান্তে,
সবুজ
ইম্পলয়মেন্ট সাপোর্ট অফিসার।
মোবাইল নং: ০১৭২৩-৭৮৬০৪৫
ইমেইল: [email protected]

অদ্য ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গ...
11/04/2026

অদ্য ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় শিক্ষানবিশদের নিয়ে Recognition of Prior Learning (RPL) অনুষ্ঠিত হয় Eco Institute of Technology (EIT) তে।

Recognition of Prior Learning (RPL) পরীক্ষায় অংশগ্রহণ করেন
ফ্যাশন গার্মেন্টস (ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং) ট্রেডে ২৪ জন অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২১ জন পাশ করেন।

বিউটিকেয়ার অ্যান্ড বিউটিফিকেশন ট্রেডে ২২ জন অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২০ জন পাশ করেন।

Address

Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ESDO RAISE Mcp & Apprentice Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ESDO RAISE Mcp & Apprentice Group:

Shortcuts

Share