হামার ঠাকুরগাঁও - Our Thakurgaon

হামার ঠাকুরগাঁও - Our Thakurgaon হামার ঠাকুরগাঁও-Our Thakurgaon অফিসিয়াল পেজ
জেলার সমস্ত খবরা খবরের আপডেট পেতে লাইক দিয়ে সাথে থাকুন।

আসসালামু আলাইকুম √
★ঠাকুরগাঁও জেলার অনলাইন ভিক্তিক একটি বৃহত্তম পরিবার, হামার ঠাকুরগাঁও-Our Thakurgaon গ্রুপ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক অলাভজনক অসাম্প্রদায়িক সামাজিক ও মানবিক সংগঠন ও ঠাকুরগাঁয়ের সার্বিক তথ্য প্রচার, আসুন নিজে তথ্য জেনে নেই, অন্যদের তথ্য জানাই।
আসুন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই, আসুন সকলে মিলে ঠাকুরগাঁও জেলাকে সুন্দর পরিবেশ গড়তে একত্রিত হই। তবেই....

এগিয়ে যাবে হামার ঠাকুরগাঁও ফাউন্ডেশন
এগিয়ে যাবে বাংলাদেশ।™

ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার হাজারো অসুস্থ শিশু ও তার পরিবারের ভরসার চিকিৎসক ডাক্তার শাহজাহান নেওয়াজ। এই মানুষটি তার চিকিৎস...
19/04/2026

ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার হাজারো অসুস্থ শিশু ও তার পরিবারের ভরসার চিকিৎসক ডাক্তার শাহজাহান নেওয়াজ। এই মানুষটি তার চিকিৎসা জীবনে স্বচ্ছলদের রোগীদের কাছে ভিজিট নিলেও শত শত গরিব শিশুর বাবা-মায়ের কাছ থেকে এক টাকাও নেননি। শুনেছি, তিনি রোগীর বাবা-মায়ের কাছে জানতে চাইতেন, বাড়ি কোথায়, কি করেন, কিভাবে এসেছেন, ভ্যানভাড়া কত? সব কিছু শুনে পরিবারটির অবস্থা বুঝে ভিজিটের টাকা না নিয়ে বরং ওষুধ কেনার জন্য কিছু টাকা হাতে ধরিয়ে দিতেন। আর বলতেন, ভিজিটের টাকা থেকে ভ্যান ভাড়াটা দিয়েন। তিনিও আপনাদের মতো গরিব মানুষ। এসব কারণে তিনি ঠাকুরগাঁওয়ে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। সব সময় হাসি খুশি থাকা এই মানুষটির জন্য শুভ কামনা রইলো।

এমন ঈদ যেন কারো জীবনে না আসে 😭🚨আজ ঈদ। এক ভাতিজা তার চাচার কাছে টাকার বদলে মোটরসাইকেলের চাবি চাইল—“চাচা, ঈদ সালামী হিসেবে...
21/03/2026

এমন ঈদ যেন কারো জীবনে না আসে 😭
🚨আজ ঈদ। এক ভাতিজা তার চাচার কাছে টাকার বদলে মোটরসাইকেলের চাবি চাইল—“চাচা, ঈদ সালামী হিসেবে শুধু ২০ মিনিটের জন্য!” চাচা ভাবলেন, “একমাত্র ভাতিজা তো… দিয়ে দেই।”
কিন্তু সেই ভাতিজা বের হয়ে ৩ বন্ধুকে ডেকে নিল। মোট ৪ জন একই বাইকে উঠে আনন্দ করতে বেরিয়ে পড়ল। মাত্র ৮ মিনিট পর… বৃষ্টি, পিচ্ছিল রাস্তা, বিপরীত দিক থেকে গাড়ি আসছে। ব্রেক চাপল, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে…
চারজনই চলে গেল না ফেরার দেশে।
এখন আপনার মনে প্রশ্ন জাগছে তো?
কে আসলে দায়ী?
🔹 চাচা, যিনি চাবি দিয়েছিলেন?
🔹 ভাতিজা, যে ওভারলোড করে বন্ধুদের নিয়েছিল?
🔹 বন্ধুরা, যারা উঠে বসেছিল?
ঈদের আনন্দ এভাবে কেন মৃ*ত্যু*র কান্নায় পরিণত হয়?
ছবিটা দেখুন। ভাবুন। শেয়ার করুন। সতর্ক থাকুন।
একটা চাবির সিদ্ধান্ত কতগুলো জীবন শেষ করে দিতে পারে…
✍️ কালেক্টে।
#ঈদেরদুর্ঘটনা

27/12/2025

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল #নেকমরদ_ওরস_মেলায় সাইকেল গ্যারেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

অনলাইন জরিপ ঠাকুরগাঁও -৩ আসন?
01/12/2025

অনলাইন জরিপ ঠাকুরগাঁও -৩ আসন?

আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামআ‌লো‌কিত ডিজিটাল রিপোর্টপ্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২২রাজধানীর ...
19/10/2025

আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম
আ‌লো‌কিত ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। রোববার এসব সরঞ্জাম খালাস হওয়ার কথা ছিল।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাত ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের আমদানি পণ্যের অংশটিতে থাকা বেশ কিছু পণ্য পুড়ে যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামগুলোর খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন জানান, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে।

তিনি বলেন, ‘পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি নিতে হয়। সেই অনুমতি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। আজ খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পণ্যগুলো আগুনে পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর পরও স্থানে এখনো ধোঁয়া ও পানি পড়ছে, উদ্ধারকাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

ঠাকুরগাঁও  জেলার  রাণীশংকৈল  উপজেলার  কাতিহার  বাজার  এ  জাল/ নকল   টাকা  সহ আটক
04/10/2025

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজার এ জাল/ নকল টাকা সহ আটক

একটি হারানো বিজ্ঞপ্তি একজন ভাইয়ের  jsc.ssc.hsc. degree,  মুল সার্টিফিকেট , মুলত এই সব কিছু ছিলো একটি স্কুল ব্যাগে৷ কাপড় ...
20/09/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
একজন ভাইয়ের jsc.ssc.hsc. degree, মুল সার্টিফিকেট , মুলত এই সব কিছু ছিলো একটি স্কুল ব্যাগে৷ কাপড় সু এন আই ডি ইত্যাদি ৷গিয়েছে যদি কেউ পেয়ে থাকেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
০১৭৪৫৯৭৭১০৩

18/09/2025

একজন ভুক্তভোগী ধর্ষণের শিকার শিশুর বাবাকে বলে ব্লেড কিনে নিয়ে বাড়ি যায় বা*ল কা*টো।
পঞ্চগড়ের ডাক্তার আবুল কাশেমের মুখের ভাষা ও আচরণ দেখেন।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের মেয়ে টেপরি বর্মন। টানা টানা চোখ ছিল তার। অসম্ভব রূপবতী এই মেয়েকে নিয়ে তার বাবা আর ভাইয়েরা গর...
29/08/2025

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের মেয়ে টেপরি বর্মন। টানা টানা চোখ ছিল তার। অসম্ভব রূপবতী এই মেয়েকে নিয়ে তার বাবা আর ভাইয়েরা গর্ব করত। এর মাঝেই এসেছিল ১৯৭১।

টেপরির বয়স তখন ১৬-১৭ এর মত হবে। প্রতিদিন বাবা ভাইয়ের সাথে ভয়ে ভয়ে কাটে তাদের দিন। প্রতিদিনই মনে হয় এই বুঝি পাঞ্জাবিরা এসে তাদের মেরে ফেলবে। এপ্রিলের শেষদিকে টেপরির গ্রামের এক নেতৃস্থানীয় লোক তার বাবা ভাইকে বলে "যদি তোমরা তোমাদের এই মেয়েটাকে পাকিস্তানের ক্যাম্পে পাঠাই দাও তাইলে এই মেয়ের উছিলায় তোমার পুরা পরিবার বেঁচে যেতে পার"।

কোন উপায় না থাকায় বাবা মেয়ের হাতে ধরে কাছের শুয়োর ক্যাম্পে দিয়ে আসে মেয়েকে। সারা রাস্তা ধরে একটা কথা বলে নাই বাপ মেয়ে। টেপরিকে দিয়েই মাথা নিচু করে ফিরে আসে।

পরের সাত মাস টেপরি ছিল পাকিস্তান ক্যাম্পে। টেপরির কাছে প্রতিরাতেই আসতো চারজন পাকিস্তানি শুয়োর। পালাকরে প্রতিদিনই ধর্ষণ করতো তারা। আর বাকি অত্যাচারের কথা নাই বলি। এভাবেই দীর্ঘ সাত মাস নিজের দেহের বিনিময়ে নিজের পরিবারকে রক্ষা করে টেপরি বর্মন।

দেশ স্বাধীন হলে পাকিস্তান ক্যাম্প থেকে টেপরির বাবা টেপরিকে বাড়িতে নিয়ে আসেন। টেপরি ততদিনে গর্ভবতী।

গ্রামের লোকেরা আর টেপরি বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে বলে। কিন্তু টেপরির বাবা তাকে বলে রেখে দে মা, তোর তো আর কেউ হবে না এই বাচ্চাই তোর সম্বল হবে। শেষ বয়েসে তোর সম্বল হবে এই বাচ্চা। জন্ম হয় টেপরির ছেলে। ছেলের নাম রাখা হয় সুধীর বর্মন।

ছোট থেকেই সুধীরের সাথে কেউ খেলতো না, তার থেকে সবাই দূরে দূরে থাকতো। এমন যে সুধীর মনে হয় কোন ছোয়াছে রোগ। তাকে সবসময় পাঞ্জাবির বাচ্চা জারজ বলে ডাকতো, আর অনেক অপমান করতো। কিন্তু সুধীর কিছুই বলতো না।

কেন কোন প্রতিবাদ করতো না সুধীরকে একবার প্রশ্ন করায় সুধীর বলেছিল "ঝগড়া করতে তো লোক লাগে, কিন্তু আমার কে আছে"? জীবনটা তার ফাঁকা ফাঁকা লাগে। এভাবেই এক একাকী ভ্যানচালক সুধীরের জীবন কাটে।

সুধীরের পরিবারে সুধীর, তার মা, বউ,আর একটা মেয়ে এই সুধীরের পৃথিবী। গ্রামের আর কার সাথে তাদের সম্পর্ক নেই। সুধীরের মেয়েটা পড়াশোনা করে। এ মেয়েটাকে সুধীর নিজের মত করে বড় করেছে। মেয়ের নাম রেখেছে জনতা।

জনতা কথায় কথায় একবার বলেছিল দেশে আবার যুদ্ধ হলে দাদীর মত পরিবার আর দেশের জন্য নিজের সম্ভ্রম দিতে তাকে দ্বিতীয়বার ভাবতে হবে না।

সুধীরের মধ্যে শুধু একটাই পাকিস্তানি পাঞ্জাবি গুন আর সেটা হল মাছ খেতে পারে না সে। টেপরি এক কথায় কথায় বলেছিল সেই চার পশুকে কোনদিনও ভুলতে পারবে না সে। এবং এখনো সে জানে কার মত হয়েছে সুধীর।

জানেন সুধীরের কমদামী ফোনটার রিংটোন কি? "এক সাগর রক্তের বিনিময়ে "। এবার কেউ বলতে পারবে সুধীরের শরীরের রক্তটা কার? জারজের নাকি টেপরির?

A film was made. Born Together. Both Bangladesh and Sudhir were born by the sacrifice of Tepri. But we accepted only the first one. Tepri's son should be declared as a symbol of sacrifice/independence. 😓

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when হামার ঠাকুরগাঁও - Our Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হামার ঠাকুরগাঁও - Our Thakurgaon:

Share