19/03/2026
গত ১৮ মার্চ ২০২৬,পবিত্র রমজান মাসের ২৮ তম রোজায় একটুখানি মানবতার পক্ষ থেকে ৪০ হাজার টাকার যাকাত প্রদান করা হয়েছে।
৯ টি পরিবারকে ছাগল দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা ও একজন কে টিউশন ফি দিয়ে পড়ালেখায় সাহায্যের চেষ্টার মাধ্যমে এগিয়ে যাচ্ছি আমরা।
এছাড়াও একটুখানি মানবতার সদস্যদের উপস্থিতিতে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল।
আমাদের একটুখানি প্রচেষ্টায় যেসব মানুষদের অনেকখানি অবদান তাদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞ।
ধন্যবাদ উপস্থিত সকলকে যাকাতের কার্যক্রমে সাহায্য করার জন্য ও ইফতারে উপস্থিত থেকে মুহূর্তটাকে প্রাণবন্ত করার জন্য।