20/07/2025
চলমান বৃক্ষ মেলায় নগরবাসীর জন্য প্রতিদিনই অবিরাম সেবা দিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ- বৃক্ষসেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র।
এবারের বৃক্ষমেলায় ডিএনসিসির ৫৪ নম্বর স্টলে মাসব্যাপী থাকছে বাগান বিষয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা এবং সাথে থাকছে একটি সমৃদ্ধ ছাদবাগান নির্দেশিকা বই সম্পুর্ণ ফ্রি।
মেলায় আগত দর্শনার্থীগণ বৃক্ষমেলা চলাকালীন আগামী ১ মাস প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত বিনামূল্যে দেশবরেণ্য কৃষি বিশেষজ্ঞগণদের কাছথেকে সবুজায়ন ও ছাদবাগান বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ গ্রহন করতে পারবেন। মেলা থেকে কি কি গাছ কিনবেন, নতুন বাগান করতে চাইলে কিভাবে পরিকল্পনা সাজাবেন, জায়গা অনুযায়ী কোন গাছগুলো আপনার জন্য উপযুক্ত হবে, বাগানের নানাবিধ রোগবালাই, পোকামাকড়, অপর্যাপ্ত ফলন সহ এমন যাবতীয় সমস্যায় বিশেষজ্ঞ পরামর্শ গ্রহন করতে পারবেন এবারের বৃক্ষমেলায় ডিএনসিসির ৫৪ নম্বর স্টল থেকে।
চাইলে মেলায় আগত নতুন বাগানীগণ গাছ কেনা শুরু করার আগে প্রথমেই ঘুরে আসতে পারেন ডিএনসিসির ৫৪ নং স্টলে আর বিনামূল্যে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারেন আপনার নতুন বাগানের জন্য একটি বিজ্ঞানসম্মত পরিকল্পনা। ছাদবাগান হোক সুপরিকল্পিত, মশামুক্ত, বিষমুক্ত, জলাবদ্ধতামুক্ত, ঝুঁকিবিহীন, নিরাপদ ও ফুলে ফলে সুশোভিত। যত্নে বাঁচুক সবুজ।
চাইলে আপনার সুবিধাজনক সময়ে এক্সপার্ট এপোয়েন্টমেন্ট প্রি বুক করতে পারেন https://www.thegreensavers.org/treehospital এ ক্লিক করে
সমৃদ্ধ ছাদবাগান নির্দেশিকা বইটির অনলাইন কপি ফ্রি ডাউনলোড করুন https://www.thegreensavers.org/treehospital এ ক্লিক করে