03/02/2026
শোক সংবাদ:
সুপ্রর ট্রাস্টি বোর্ড মেম্বার ও সুপ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, নেত্রকোণায় নারী জাগরণের অগ্রদুত ও এনজিও সেক্টরের পথিকৃৎ বেগম রোকেয়া আপা আজ সুইডেনের স্টকহোমে পরলোক গমন করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তাঁর প্রয়াণে সুপ্র পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন উনাকে বেহেশত নসীব করেন সেই প্রার্থনা করছি। (আমিন)