Aamader Sher e Bangla Nagar

Aamader Sher e Bangla Nagar This group is reminding your memories regarding the area of Sher E Bangla Nagar.

https://www.khaborerkagoj.com/campus/889978
29/10/2025

https://www.khaborerkagoj.com/campus/889978

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই বিদ্যালয়ের প্...

সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 🎤📣🎤📢🎤🔊শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আগামী ২৫শে ডিসেম্বর,...
12/10/2025

সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 🎤📣🎤📢🎤🔊
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আগামী ২৫শে ডিসেম্বর, ২০২৫ইং তারিখে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে 'পুনর্মিলনী-২০২৫' এর আয়োজন করা হয়েছে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ১৫ই নভেম্বর, ২০২৫ইং। তাই আর দেরী না করে এখনি রেজিষ্ট্রেশন করে ফেলুন।
বিস্তারিত জানতে কল করুন: ০১৬২৯৩৬৩৮০১

বি:দ্র: রেজিষ্ট্রেশন লিংক ১ম কমেন্টে।

Join our School Alumni Association Reunion 2025 event! Register now to reconnect with old friends, celebrate memories, and build lasting networks for the future.

আমাদের শেরেবাংলা নগর কলোনিতে তখন হাতে গোনা কয়েকটি বাসায় টেলিভিশন দেখা যেতো। আমাদের পাশের বাসা এফ-১৫০ এর এলোটি ছিলেন নুরু...
03/10/2025

আমাদের শেরেবাংলা নগর কলোনিতে তখন হাতে গোনা কয়েকটি বাসায় টেলিভিশন দেখা যেতো। আমাদের পাশের বাসা এফ-১৫০ এর এলোটি ছিলেন নুরুল হুদা সাহেব। তিনি ১৯৭৪ সালে তার বাসায় NEC ব্রান্ডের এমন একটি পুরাতন টেলিভিশন কিনেছিলেন।

M Mesbah Uddin ভাইয়ের পোস্ট থেকে*শেরে বাংলা নগর - আমার শৈশব কেটেছে এই এলাকায়।ছবিটা আজকে ইভানের (ভাতিজা) কাছ থেকে পেয়েছি।...
25/07/2025

M Mesbah Uddin ভাইয়ের পোস্ট থেকে*
শেরে বাংলা নগর - আমার শৈশব কেটেছে এই এলাকায়।
ছবিটা আজকে ইভানের (ভাতিজা) কাছ থেকে পেয়েছি। লাল বৃত্তের মাঝে ছিল আমাদের বাসা, সামনে বিশাল পার্ক। আজকের গল্প সেই পার্ক নিয়ে।
কলোনির এই বিল্ডিংগুলো তৈরী হয় সেই ১৯৬৫/৬৭ সালের দিকে। আমরা এই বাসায় উঠি ১৯৬৯ সালে। বাসার সামনের পার্কটার একটা বিরাট ক্ষত ছিল। প্রায় ২ বিঘা জায়গায় ছিল শ' খানেক পিচের ড্রাম, যেটাকে আমরা আলকাতরা নামেও চিনি, রাস্তা বানানোর কাজে ব্যবহৃত হয়। কলোনির রাস্তা বানানোর সময় এখন থেকেই পিচ নিয়ে গরম করে রাস্তায় ঢালা হতো। কন্ট্রাক্টর কাজ শেষে পিচের ড্রামগুলো সরায় নাই। সবচেয়ে আশ্চর্য্যের বেপার হলো, পার্কের দেয়ালটা তৈরী করা হয় এই পিচের ড্রামের ২ বিঘা এলাকা বাদ দিয়ে। ফলে আয়তাকার পার্কটা দেখতে নাককাটা মনে হয়। গ্রীষ্মের গরমে পিচ গলে লাভার মত আশেপাশে ছড়িয়ে পড়তো, সেই গলন্ত পিচে আটকে যেত মুরগি, কুকুর, ছাগল, এমনকি গরুও। পাড়ার সিনিয়র ছেলেরা গলন্ত পিচের বাইরে দাঁড়িয়ে বাঁশ দিয়ে চেষ্টা করতো সেই সমস্ত পশুদের উদ্ধার করতে।

এইটা খুবই বিপদজনক বিধায় আসে পাশের কয়েকজন অভিভাবক মিলে পিডাব্লিওডি-তে অভিযোগ করেন। আমাদের প্রতিবেশী আংকেল ছিলেন পিডাব্লিওডির ইঞ্জিনিয়ার। উনিও চেষ্টা করেন এবং একসময় পিডাব্লিওডির কন্ট্রাক্টর এসে পিচসহ সমস্ত ড্রাম নিয়ে যায়। পার্কার বাইরে ২ বিঘা জমি খালি হয়। অভিভাবকরা ইঞ্জিনিয়ার আংকেলকে বলেন, এই বিশাল জায়গাটা পাকের ভিতরে নিয়ে নিতে। আঙ্কেল বললেন, "নিতে হলে আবার নতুন দেয়াল দিতে হবে এবং পুরানো দেয়াল ভাঙ্গতে হবে। এইটা কর্পোরেট দুনিয়ায় একটা জটিল প্রসেস।"

যাইহোক, আশেপাশের অভিভাবকরা মিলে সেই ২ বিঘা খালি জায়গায় সবজির চাষ করা শুরু করলেন। জায়গাটা আমাদের বাসার একেবারে সামনে বিধায় বাবাও চাষ করার জন্য ছোট্ট একটা প্লট পেলেন। বাবা চাষ করলেন টমেটো। সেই টমেটোর এতো ফলন হলো যে মা প্রতিবেশীদের দিয়ে শেষ করতে পারেন না।
টমেটোর ফলনে বাসার সবার আনন্দ দেখে বাবা তার চাষাবাদ সম্প্রসারন করলেন। যেমন, ঢেঁড়শ, বেগুন, সিম লাউ, কুমড়া, ইত্যাদি। দোতালা থেকে বালতি ভরে পানি নিয়ে সবজি ক্ষেতে দেন, আমরাও বাবাকে সহায়তা করি।
আশেপাশের আন্টিরা রেগুলার সবজি পেয়ে মা'র গুণগান করেন। এক আন্টি অন্য আন্টির বাসায় গিয়ে বলেন, "মেসবার মার দিলটা বড়।"

তবে স্বাভাবিকভাবেই কয়েকজন আন্টি জেলাসী ফিল করেন। পাশের বাসার ইঞ্জিনিয়ার আন্টি তার হাজবেন্ডকে অনবরত বলতে থাকেন, "এইটা পার্কের জায়গা, কেন দেয়াল দিচ্ছো না?"
আঙ্কেল অতিষ্ঠ হয়ে দেয়ালের বেবস্থা করলেন। ২ বিঘা জমি চলে গেলো পার্কার ভিতরে। সবজি বাগান বন্ধ। কিন্তু কেউ আপত্তি করেন নাই কারণ পার্কটা আরো বড় হয়েছে। বাচ্চাদের খেলাধুলার জায়গা বেড়েছে।
কিন্ত মার মন খুব খারাপ। বাবা তাঁকে আশস্থ করলেন, "এখনো পার্কের দেয়ালের বাইরে রাস্তা পর্যন্ত ১৫ ফিট জায়গা রয়েছে। সেখানে সবজি বাগান করবো।
নতুন বাগান করার আগে বাবা প্রতিবেশী ইঞ্জিনিয়ার আঙ্কেলকে জানিয়ে রাখলেন, উনিও সায় দিলেন।
কিন্তু আন্টি নাছোড়বান্দা। বাবা যেখানে বাগান করতে চাচ্ছিলেন, সেখানে আন্টি বেড়া দিয়ে ঘিরে ফেললেন। সপ্তার মধ্যে তৈরী করে ফেললেন মুরগির ফার্ম। বেতন দিয়ে কর্মচারী রাখলেন সেই ফার্ম দেখাশুনার জন্য।

তখন আমি কলেজে পড়ি। পাড়ার বন্ধুরা মিলে পিকনিকে যাবো ময়নামতি। বাজার-সদাই সবই করলাম (মুরগি ছাড়া)।
পিকনিকে অন্য পাড়ার ছেলেরাও ছিল। তাদের একজন ময়নামতিতে আমার পাশে বসে লান্চ করার সময় বললো, "মুরগির রান পুরাপুরি সেদ্ধ হয় নাই।" আমি বললাম, "আমারটা তো সিদ্ধ হয়েছে।" ... পরে জানতে পারলাম ... সেই মুরগির ফার্মে হাঁসও ছিল।

(৪৮ বছর আগে যার মুরগির রান শক্ত ছিল - সে এখন অস্ট্রেলিয়া থাকে, এই গল্পটা পড়ে ক্ষমা করে দিস)।
মো: মেসবাহউদ্দিন

পাকিস্তান আমলে আমাদের শেরেবাংলা নগর কে সেকেন্ড ক্যাপিটাল বা ২য় রাজধানী বলা হতো। তখন শেরেবাংলা নগরের নাম ছিলো আইউব নগর। স...
05/07/2025

পাকিস্তান আমলে আমাদের শেরেবাংলা নগর কে সেকেন্ড ক্যাপিটাল বা ২য় রাজধানী বলা হতো। তখন শেরেবাংলা নগরের নাম ছিলো আইউব নগর। স্বাধীনতার পর হয় শেরেবাংলা নগর। সেই ১৯৭০ সালে তোলা ছবিতে তৎকালীন সেকেন্ড ক্যাপিটাল খ্যাত আইউব নগর বা আজকের শেরেবাংলা নগর কে দেখা যাচ্ছে। ছবি ও তথ্য সংগ্রহ " আমার দেখা শেরেবাংলা নগর'।

Address

Tejgaon

Telephone

+8801720084045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aamader Sher e Bangla Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

২য় রাজধানী আইয়ুব নগর থেকে শেরেবাংলা নগর

আজকের শেরেবাংলা নগরের পরিকল্পনা হয় পাকিস্তান আমলে ১৯৫৯ সালে। তখন এই এলাকাটিকে ২য় রাজাধানী হিসেবে গড়ে তোলার অংশ হিসাবে জাতীয় সংসদ ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আবাস ইত্যাদি নির্মান শুরু হয়। ২য় রাজধানীর নামকরন হয় আইয়ুব নগর। ১৯৭১ সালে দেশ স্বাধীনতা অর্জন করলে ১৯৭২ সালে আইয়ুব নগরের নাম পরিবর্তন করে শেরেবাংলা নগর নামকরণ করা হয়। তৎকালীন ছাত্র যুব শক্তি নামক সংগঠনের কয়েকজন তরুণ-যুবক শেরেবাংলা নগর নামকরণের প্রস্তাব করেন। ২০১০ সাল থেকে পাশ্ববর্তী কয়েকটি এলাকা নিয়ে শেরেবাংলা নগর রাজধানী ঢাকা’র একটি থানা হিসাবে যাত্রা শুরু করে।