YOUTH for Health & Wellbeing

YOUTH for Health & Wellbeing YOUTH for Health & Wellbeing is a volunteer association/forum led by the youth and its an initiative

08/06/2026
গতকাল মঙ্গলবার (৩ জুন ২০২৬) সকালে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ...
02/06/2026

গতকাল মঙ্গলবার (৩ জুন ২০২৬) সকালে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের ডিরেক্টর ইকবাল মাসুদ-এর নেতৃত্বে FOPL প্রকল্পের প্রতিনিধিদল এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এবং সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. কামরুজ্জামান।

সাক্ষাৎকালে বাংলাদেশে Front-of-Pack Labelling (FOPL)-এর বর্তমান অবস্থা, অসংক্রামক রোগ প্রতিরোধে এর গুরুত্ব এবং প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাটের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উল্লেখ করা হয় যে, অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাদ্যের অতিরিক্ত গ্রহণ অসংক্রামক রোগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে এবং ৩০ থেকে ৭০ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিনিধিদল খাদ্য সচিবকে অবহিত করেন যে, ভোক্তাদের স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন নিশ্চিত করতে খাদ্যের মোড়কে সহজ, স্পষ্ট ও বোধগম্য পুষ্টি তথ্য প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। FOPL ব্যবস্থা ভোক্তাদের দ্রুত ও সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে এবং এর মাধ্যমে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি হ্রাস করা সম্ভব।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে দেশে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, ভোক্তাদের তথ্য জানার অধিকার নিশ্চিত করা এবং দ্রুত কার্যকর FOPL নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।

খাদ্য সচিব বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ বিষয়ে অগ্রসর হওয়ার ব্যাপারে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

Coalition for Healthy Food

02/06/2026





27/05/2026
25/05/2026

The to***co and ni****ne industry continues to design products that attract, addict, and normalize ni****ne use among young people.

From flavors and sleek designs to digital marketing and misleading narratives around “innovation” and “harm reduction,” youth are being intentionally targeted.

This World No To***co Day 2026, the Global Youth Voices movement and its participating youth organizations, including International Youth To***co Control, International Federation of Medical Students' Associations, IPSF - International Pharmaceutical Students' Federation, Y-ACT Youth In Action, Alianza Juvenil por el Bienestar y Desarrollo, ASEAN Youth Organization, ENSP - European Network for Smoking and To***co Prevention, and YOUTH for Health & Wellbeing, are bringing together youth advocates, health professionals, and movement leaders from across regions to expose these tactics and demand accountability.

🗓 May 27, 2026
⏰12:00 PM GMT

Register now: ggtc.world/actions/webinars/

***coIndustryPay

25/05/2026
23/05/2026

বৈশাখের তপ্ততা ছাপিয়ে আকাশ আঁধার করে বৃষ্টি নেমেছিল। নচিকেতাকে শুনতে তখন বেশ লাগে। তবে এবার আর রোমান্টিক সাজেস....

10/05/2026
10/05/2026

রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক। আইন মান্য করা ও তরুণরা সচেতনতা বৃদ্ধি রোডক্র্যাশ রোধে গুরুত্বপূর্ণ ভ.....

06/05/2026

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের একটি প্রতিনিধি দল গত ৫ মে ২০২৬ তারিখে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির-এর সাথে তার ধানমন্ডি কার্যালয়ে সাক্ষাত করে স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করেন। এ সময় স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্পের সমন্বয়কারী জনাব শারমিন রহমান সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়ে তাকে অগ্রনি ভূমিকা পালনে বিশেষভাবে অনুরোধ জানান। মাননীয় সংসদ সদস্য মিশনের কার্যক্রমের প্রশংসা করে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচ্য বিষয় নিয়ে কথা বলার আশ্বাস প্রদান করেন।



Address

Health Sector, Dhaka Ahsania Mission; House: 152/Ka, Block: Ka, Road: 06, PC Culture Housing Society, Shyamoli
Tejgaon
1207

Alerts

Be the first to know and let us send you an email when YOUTH for Health & Wellbeing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to YOUTH for Health & Wellbeing:

Share