26/08/2026
🕊️ ন্যায়বিচারের দাবিতে দোয়া ও প্রতিবাদী আলোচনা সভা
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আমাদের সংগঠনের সদস্য জিহাদ আবদুল্লাহ আসিব ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 🤲
⚖️ একইসঙ্গে জিহাদ আবদুল্লাহ আসিব ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
📌 পুরো আয়োজনের দিকনির্দেশনায় ছিলেন Works for Everyone-এর প্রতিষ্ঠাতা খন্দকার শাহবাজ ইসলাম ভাই।
🤲 আল্লাহ মরহুম জিহাদ আবদুল্লাহ আসিব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর হত্যার ন্যায়বিচার নিশ্চিত করুন। আমিন।
#ন্যায়বিচার_চাই