National Children's Task Force, Tangail

Directions Website

National Children's Task Force, Tangail Welcome to the official page of NCTF
TANGAIL . We are here for monitoring all kind of child rights in Tangail District.

🐍🌧️ বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তা...
28/07/2026

🐍🌧️ বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!
বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।
✅ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
✅ শিশুদের খালি পায়ে বাইরে যেতে নিরুৎসাহিত করুন
✅ রাতে টর্চ বা লাইট ব্যবহার করুন
✅ সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক নয়—দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান
✅ মনে রাখুন, প্রথম এক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপ একটি শিশুর জীবন বাঁচাতে পারে।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)
শিশুর কণ্ঠ, শিশুর অধিকার। ❤️💚
#বর্ষাকাল #সাপের_কামড় #শিশু_সুরক্ষা #সচেতনতা #এনসিটিএফ #বাংলাদেশ

বন্যার পানি কমে গেলেই বিপদ শেষ হয়ে যায় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।পানিতে লুকিয়ে থাকতে পারে গভীর গর্...
18/07/2026

বন্যার পানি কমে গেলেই বিপদ শেষ হয়ে যায় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
পানিতে লুকিয়ে থাকতে পারে গভীর গর্ত, তীব্র স্রোত, ভাঙা কাঁচ, বৈদ্যুতিক ঝুঁকি এবং নানা ধরনের জীবাণু। তাই নিরাপদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শিশুদের বন্যার পানিতে খেলতে বা নামতে দেবেন না।
আপনার সামান্য সচেতনতাই একটি শিশুর জীবন রক্ষা করতে পারে।
নিরাপদ থাকুন। সচেতন থাকুন। সবার আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন।

বিতর্কের মঞ্চে যুক্তির জয়ের মাধ্যমে  সফলভাবে সম্পন্ন হলো "শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ-২০২৬"! 🎙️ টানটান উত্তেজনা, ক্ষুরধার ...
15/06/2026

বিতর্কের মঞ্চে যুক্তির জয়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হলো "শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ-২০২৬"! 🎙️

টানটান উত্তেজনা, ক্ষুরধার যুক্তি আর পাল্টা যুক্তিতে মুখরিত ছিল আমাদের এই আয়োজন। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে তারুণ্যের মেধা ও চিন্তার এক অপূর্ব প্রতিফলন ঘটেছে। সম্মানিত বিচারকমণ্ডলীর নিরপেক্ষ ও সুষ্ঠু মূল্যায়নের মাধ্যমে প্রতিটি বিতর্কের পর্ব পেয়েছে তার যোগ্য বিজয়ী।

অত্যন্ত শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ অনুষ্ঠানটি সফল করতে যারা যুক্ত ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যুক্তি-তর্কের এই আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে✨

শিশু প্রজ্ঞা বিতর্ক সমারোহ ২০২৬ যুক্তির শাণিত উপস্থাপন, চিন্তার গভীরতা ও বাগ্মিতার উৎকর্ষ মূল্যায়নে আমাদের সঙ্গে থাকছেন ...
12/06/2026

শিশু প্রজ্ঞা বিতর্ক সমারোহ ২০২৬
যুক্তির শাণিত উপস্থাপন, চিন্তার গভীরতা ও বাগ্মিতার উৎকর্ষ মূল্যায়নে আমাদের সঙ্গে থাকছেন একদল সম্মানিত বিচারক।
তাঁদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোয় সমৃদ্ধ হবে এবারের বিতর্কের মঞ্চ।

Marzia Noor Arno
Organizing Secretary, MBSTUDS

Esmat Jahan Fatema
Debate secretary, MBSTUDS

Nusrat Jahan
Executive member,MBSTUDS

সকল প্রতিযোগীর জন্য শুভকামনা।

শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ এর বিষয় ও দলের নাম
12/06/2026

শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ এর বিষয় ও দলের নাম

শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ ২০২৬ যুক্তির দীপ্তি, প্রজ্ঞার উন্মেষ যুক্তির শাণিত প্রকাশ, প্রজ্ঞার দীপ্ত বিকাশ এবং বাগ্মীতার ...
03/06/2026

শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ ২০২৬

যুক্তির দীপ্তি, প্রজ্ঞার উন্মেষ

যুক্তির শাণিত প্রকাশ, প্রজ্ঞার দীপ্ত বিকাশ এবং বাগ্মীতার অনন্য সমাহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশুপ্রজ্ঞা বিতর্ক সমারোহ ২০২৬।
তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও মননশীলতার বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যকে সামনে রেখে ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স আয়োজন করেছে বিতর্ক উৎসব, যেখানে প্রতিধ্বনিত হবে জ্ঞান, যুক্তি ও সৃজনশীল চিন্তার শক্তি।

🔰 রেজিষ্ট্রেশন ফি: ১৫০ টাকা।
🟥 বিকাশ নাম্বার : 01797565411
⚠️ রেজিষ্ট্রেশন করার শেষ সময়: ১২ জুন,২০২৬

▪️বিতর্ক পদ্ধতি : সনাতনী বিতর্ক
📅তারিখ: ১৪ জুন ২০২৬
⏰সময় : সকাল ৯:০০টা
📍ভ্যেনু :বাংলাদেশ শিশু একাডেমি
আয়োজনে: NCTF, Tangail

"প্রজ্ঞার দীপ্তিতে উজ্জ্বল হোক চিন্তা, যুক্তির শক্তিতে সমৃদ্ধ হোক আগামী।"

**রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে**

21/05/2026

কেন দেশ আজ নিরব?
আজকের নীরবতা, আগামীর ভয়ংকর বাস্তবতা!
#শিশু_সুরক্ষা #নিরাপদ_শৈশব #শিশু_অধিকার #শিশুর_আর্তনাদ

আজ এনসিটিএফ টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে টাঙ্গাইল সদর হাসপাতালের 'হাম (Measles) ওয়ার্ড' পরিদর্শনের একটি বিশেষ উদ্যোগ গ...
21/05/2026

আজ এনসিটিএফ টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে টাঙ্গাইল সদর হাসপাতালের 'হাম (Measles) ওয়ার্ড' পরিদর্শনের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

​পরিদর্শনকালে আমাদের টিম ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের সার্বিক খোঁজখবর নেয় এবং তাদের পরিবারের সাথে কথা বলে। একই সাথে, সেখানে দায়িত্বরত সম্মানিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে আমরা কথা বলি; যেখানে রোগীদের সেবার মান, বর্তমান পরিস্থিতি এবং সচেতনতা বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

​শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং যেকোনো সংকটে তাদের পাশে দাঁড়াতে এনসিটিএফ টাঙ্গাইল সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালের দায়িত্বরত সকল ব্যক্তিবর্গকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

15/03/2026

টাংগাইল জেলা এনসিটিএফের সিপিএম রাকিবুল ইসলাম অনিকের বাবা আজ রাত ২ টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে এনসিটিএফ টাঙ্গাইল জেলা কমিটির রঙের তুলিতে অমর একুশে উদযাপন...
21/02/2026

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে এনসিটিএফ টাঙ্গাইল জেলা কমিটির রঙের তুলিতে অমর একুশে উদযাপন 🖤

স্থান:- কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ,টাঙ্গাইল।

Address

Bangladesh Sishu Academy, Tangail '
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force, Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share