03/08/2026
💥৫ আগস্ট আসছে মুক্তোমঞ্চে...
৩৬ জুলাই আমাদের এনে দিয়েছে নতুন স্বাধীনতা কিংবা নতুন বাংলাদেশ। হারিয়েছিও অনেক কিছু -বোন তাঁর ভাইকে, ছেলে তাঁর বাবাকে, আর মা হারিয়েছি তাঁর সন্তান নামক পৃথিবীকে।
সব মায়ের বুকেই একটি পৃথিবী থাকে। সেই পৃথিবী চলে গেলে শত দুঃখ, সহস্র দহন পুষে বেঁচে থাকেন একজন মা।
দিন, মাস এবং বছরের সাথে সাথে ক্ষত এবং ক্ষতি দুটোই বাড়ে, সাথে বাড়ে মায়ের অপেক্ষার প্রহর।
ফুল, পাখি সম্বলিত একটি নতুন চকচকে ক্যালেন্ডার ঝুলে পড়ে স্যাঁতস্যাতে দেওয়ালে, এটুকুই তাঁর প্রাপ্তি। বাকি সব আগের মতোই...
সেই পুরোনো জং ধরা পেরেক।
সেই পুরোনো দীর্ঘশ্বাস।
মৃত্যুর হাতছানি।
তবুও মা আজও জানালার ওপারে তাকিয়ে থাকে সন্তানের অপেক্ষায়। সন্ধ্যার শাঁখ বেজে উঠে, আজানও তাঁর সময়মতো হয়। কিন্তু সন্তানকে আর আলোর পথে দেখতে পায় না মা। সে আজও বিশ্বাস করতে পারেন না, তাঁর সন্তান -
“ ফিরে আর আসবে না। ”
লেখা : আসাফ নাভিল।