কুমুদিনী শিক্ষার্থী পরিবার

কুমুদিনী শিক্ষার্থী পরিবার প্রাক্তন ও বর্তমানদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও কলেজের গুরুত্বপূর্ণ তথ্যাদি শেয়ার করা।

দুঃখজনকভাবে জানানো যাচ্ছে যে, কুমুদিনী সরকারি কলেজের শিক্ষার্থী সাকিবা ইসলাম আজ (২৬ এপ্রিল ২০২৬) পুকুরে ডুবে মৃত্যুবরণ ক...
26/04/2026

দুঃখজনকভাবে জানানো যাচ্ছে যে, কুমুদিনী সরকারি কলেজের শিক্ষার্থী সাকিবা ইসলাম আজ (২৬ এপ্রিল ২০২৬) পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন।

এই মর্মান্তিক ঘটনায় কুমুদিনী শিক্ষার্থী পরিবার গভীরভাবে শোকাহত।

সবার কাছে অনুরোধ, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।

15/04/2026

প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা ও কুমুদিনী কলেজ নিয়ে পুঁথি পাঠ।

এই ইতিহাস সকলের জানা উচিত।
রচনা ও পাঠ: প্রিয় কুশল ভৌমিক স্যার।

09/04/2026

Left the hostel,
but took a lifetime of memories with me ❤️

আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন— ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ ওসমান হাদির আত্মত্যা...
18/12/2025

আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন— ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।©

27/09/2025

শিক্ষা ছাড়া মধ্যবিত্তের মুক্তি নেই!
মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে।
আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা করছে না, পরীক্ষায় বসছে না কিংবা লাইব্রেরির দিকে হাঁটছে না—তাদেরকে মাত্র বছর পনেরো পরে দেখো। দুনিয়াই তাদেরকে ফুটবল বানাবে। এর ওর কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, করুণা ভিক্ষা করবে।
শিক্ষা বলতে কেবল বই, স্কুল এবং সার্টিফিকেট অর্জনকে বলছি না। দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া দরকার। পৃথিবীর আগামী হবে দক্ষতানির্ভর। জীবন ও জীবিকার জন্য যেকোনো এক অথবা একাধিক বিষয়ে দক্ষ হতেই হবে। ছাত্রজীবনে পড়াশোনা বাদ দিয়ে উৎসব-উল্লাস করে কাটালে পরিণামে দুঃখ বোধ করতেই হবে। উত্তরাধিকারসূত্রে যদি টাটা-বিরলার সন্তান না হও, তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত।
সম্প্রতি গুলতেকিন খানের একটি লেখার শেষ লাইনে—“জীবনে যত ঝড় আসুক, পড়াশোনা শেষ করতেই হবে”—চোখ আটকে গেছে। হৃদয় কেড়ে নিয়েছে এই বাক্যটি। দিনভর ভাবাচ্ছে।
বিশ্বের কত দেশের তরুণ-তরুণীরা হাজারো প্রতিবন্ধকতা মোকাবিলা করে শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য দেশে-বিদেশে ছুটছে। অথচ আমাদের দেশে শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় দুয়ারে দুয়ারে। রাষ্ট্রীয়ভাবে নাগরিক সেবায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষা উপকরণে বিশেষ কোনো অপ্রতুলতা নেই।
দুঃখ শুধু, শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কম। অভিভাবককে লেগে থাকতে হয়, শিক্ষকদের রোজ খোঁজ নিতে হয়—তারপরেও শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ নেই। আজকালকার শিক্ষার্থীদের দিয়ে রাজ্যের সব কাজ করানো যায়, কেবল পড়াশোনা বাদে।
শহরের গ্রন্থাগারগুলো পাঠকের অভাবে ধুঁকছে, লাইব্রেরিগুলোতে পাঠক গল্প-উপন্যাস খোঁজে না। শিক্ষার্থীরা শ্রেণি-পাঠ্যের গাইড বই ছাড়া অন্য কোনো ভালো বইয়ের নাম জানে না! সারা বাংলাদেশের প্রায় একই চিত্র। ক্লাসে উপস্থিতি নেই। পরীক্ষার খাতা পড়ে নম্বর দিলে পাশ করানো কঠিন। হোমওয়ার্ক দিলে সে শিক্ষক অপ্রিয় হয়ে ওঠে।
নানা সমীকরণ মিলিয়ে কেউ কেউ প্রাইভেট টিউটরের কাছে যায়। মোটকথা, পেছন থেকে তাগিদ না দিলে সন্তান পড়ছে না। যারা অভিভাবক হিসেবে সচেতন, শুধু তাদের কতিপয় সন্তানেরা ভালো করছে। বাকিদের অবস্থা গতানুগতিক—কেবল সার্টিফিকেট সর্বস্ব পড়াশোনা। এহেন পড়াশোনা জাতিকে হাজার বছর পিছিয়ে দিচ্ছে।
ছেলের মাস্টার্সের সার্টিফিকেট আছে, কাজেই তার দ্বারা কৃষিকাজ হবে না; শ্রমিক ভিসায় বিদেশে যেতে পারবে না। ফলাফলে দেশে লাখ ত্রিশেক বেকার। মেয়ে অনার্স-মাস্টার্স পাশ, তবুও বিয়ে হচ্ছে না। বয়স এবং শিক্ষা মিলিয়ে পাত্র পাওয়া যাচ্ছে না। ফলাফলে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে।
আজ যারা নাম কামাতে পড়াশোনা করছে, তাদের সামনের দুর্দিন তারা অনুধাবন করতে পারছে না। ঠিকমতো পড়াশোনা না করলে সার্টিফিকেট গলার কাঁটা হবে।
কাজেই মধ্যবিত্ত থেকে উত্তরণের জন্য দক্ষতানির্ভর পড়াশোনা করতে হবে। আর কিছু না হোক, শিক্ষার নিজস্ব মূল্য আছে। পরিণামে যদি ধ্বংসও থাকে, তবুও তা যদি শিক্ষিতের পন্থানুসরণে হয়—তাহলে তা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে।
বারবার বলি, পড়াশোনায় মনোযোগী হও। রোজ নিজেকে অতিক্রম করো। পড়াশোনা কোনোদিন কাউকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেনি। পড়াশোনায় ভালো না হলে সারা দুনিয়া তোমাকে লজ্জা দেবে।
তথ্যপ্রযুক্তি ব্যবহারে স্বাক্ষর না হলে রোজ পিছিয়ে পড়বে। নিজেকে আবিষ্কারের জন্য, জাত চেনানোর জন্য বই মানুষকে পথ দেখায়। যারা তোমায় পড়তে বলে, রোজ নতুন কিছু শিখতে বলে—তাদের কথা ও ভাষা এই সময়ে তিক্ত ঠেকতে পারে, কিন্তু ভবিষ্যতে আফসোস করবে।
মাত্র কয়েকটি বছর জ্ঞানসাধনায় ব্যয় করলে সারাজীবন সুখেই যেতো। জ্ঞানের নিজস্ব আলো আছে। সকল সীমাবদ্ধতা থেকে উত্তরণের জন্য জ্ঞান পথ সৃষ্টি করে। যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়—তারা কোনোভাবেই এক নয়। অশিক্ষিত মানুষ অর্থ-সম্পত্তির মালিক হলে তা আরও ঝুঁকিপূর্ণ হয়। সম্পদ যদি সুপথে ব্যয় করা না যায় তবে তা ধ্বংস অনিবার্য করে।
সেজন্য শিক্ষিতজন সীমিত সম্পদের মালিক হলেও, সেসব সুষম বণ্টনের মাধ্যমে সুখ-প্রশান্তি নিশ্চিত করতে পারে। অশিক্ষিত ধনবান অধিকাংশ ক্ষেত্রে অসুখী।
শিক্ষার্থীরা, পড়ো, পড়ো এবং পড়ো। শিক্ষা অর্জনে ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ সূত্রে দশটি বছর বিনিয়োগ করো। বাকি সত্তর বছর সেটার ফল পাবে। উত্তরাধিকারের জন্য রেখে যেতে পারবে সোনালি দিন।
তুমি অন্ধকারে থেকে এই সমাজের কাউকে আলোর সন্ধান দিতে পারবে না। অথচ প্রত্যেকের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বলে হওয়ার সুযোগ ছিল।
শিক্ষা সেই সুযোগ সবার সামনে এনেছিল। কেউ হাত বাড়িয়ে নিয়েছে, কেউ পিঠ দেখিয়ে অবহেলা করেছে। কে জিতেছে আর কে ঠকেছে—ইতিহাস থেকে শিখো।
আজ যারা সঠিক পথে নেই, চাইলেই কাল পরিবর্তনের সূচনা করতে পারে। শিক্ষা সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, যদি মনোযোগী হও। শিক্ষা আলোর পথ, যার পাশে হেঁটে তুমি হতে পারো উজ্জ্বল নক্ষত্র। নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময় হলো আজ, এখন। বিলম্ব মানেই পিছিয়ে যাওয়া।
পড়ো, শিখো, জ্ঞানী হও—কারণ অন্ধকারে আলোর খোঁজ শুধুই বিভ্রম।
লেখা- সংগৃহীত

12/08/2025

Finally জাতীয় বিশ্ববিদ্যালয়ে Presentation বাধ্যতামূলক।
🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত সেই নতুন সিলেবাস। (২০২৪-২৫)
আজকের মধ্যে সব ডিপার্টমেন্টের সিলেবাস ওয়েবসাইটে আপলোড হবে।

অনার্স ১ম বর্ষে,৩ টি বিষয় আবশ্যিক করা হয়েছে।

১. History of Bangladesh: Language, Culture and Identity - 100 mark
২. Information and Communication Technology - 75 Mark
৩. Lab: Information and Communication. Technology - 25 Mark (Presentation)

শোক সংবাদ গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,কুমুদিনী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীসুম...
04/08/2025

শোক সংবাদ

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,
কুমুদিনী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী
সুমি আক্তার (সেশন: ২০১৯-২০)
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে করটিয়া সরকারি সা'দত কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারোটিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার এই অকাল মৃত্যুতে কুমুদিনী শিক্ষার্থী পরিবার গভীরভাবে শোকাহত।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমীন।
সবার প্রতি অনুরোধ, দয়া করে তাঁর জন্য দোয়া করবেন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ এবং উক্ত নীতিমালার নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভ...
25/07/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ এবং উক্ত নীতিমালার নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল প্রকাশ প্রসঙ্গে।

🔥ব্রেকিংজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ জুলাই ও ২৪ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
22/07/2025

🔥ব্রেকিং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ জুলাই ও ২৪ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

22/07/2025

ব্রেকিং নিউজ 🔥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সকল পরীক্ষা স্থগিত

Address

Kumudini College Gate
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমুদিনী শিক্ষার্থী পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কুমুদিনী শিক্ষার্থী পরিবার:

Share