الرَّحِيْم الرَّحْمَنِ اللَّهِ بِسْمِ
وَاَصْحَابِهِ اَلِهِ وعَلَىْ الْمُرْسَلِيْنَ سَيِّدِ عَلَىْ وَاسَّلَامُ وَاصَّلَاةُ الْعَمِيْنَ رَابِّ لِلَّهِ الْحَمْدُ وَبَعَدُ الْظَّالِمِيْنَ عَلَى اِلَّا عُدْوَانَ وَلَا لِلْمُتَّقِيْنَ وَالْعَاقِيْةُ اَجْمَعِيْن
আমাদের পরিচয়
১। আল্লাহ্ তা’আলা বলেন, “হে ইমানদারগণ! আল্লাহ্কে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ
করো না” [আল-ইমরান ৩/১০২]
২। আল্লাহ্ তা’আলা বলেন, “এটা তোমাদের পিতা ইব্রাহীমের দ্বীন। তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম” [ইবরাহীম ২২/৭৮]
৩। আল্লাহ্ তা’আলা বলেন, “আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহ্র দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের মধ্যে একজন।[ফুসসিলাত ৪১/৩৩]
৪। আল্লাহ্ তা’আলা বলেন, “এবং ইব্রাহীম ও ইয়াকুব এ সমন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়েছিল,’হে পুত্রগণ! আল্লাহ্ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। সুতরাং মুসলিম না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করোনা” [আল বাক্বারাহ ২/১৩২]।
৫। আল্লাহ্ তা’আলা বলেন, “তোমরা বল, “আমরা আল্লাহ্র উপর বিশ্বাস করি, এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ও তাঁর বংশশরগনের উপর যা নাযিল হয়েছে, এবং যা তাদের প্রতিপ্রালকের নিকত থেকে ঈসা, মুসা ও এবং অন্যান্য নবিগনকে দেওয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁর কাছে আত্মসমর্পণকারী(মুসলিম) [আল বাকারাহ ২/১৩৬]
৬। আল্লাহ্ তা’আলা বলেন, “নিশ্চয়, ইসলাম আল্লাহ্র একমাত্র ধর্ম। যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশতঃ তাদের নিকট জ্ঞান আসার পরও তাদের মধ্যে মতানৈক্য ঘটিয়েছিল। আর যে আল্লাহ্র নিদর্শনসমুহকে অবিশ্বাস করবে, নিশ্চয়, হিসাব গ্রহনে অত্যন্ত তৎপর। অতঃপর যদি তারা তমার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি ৭। বল, ‘আমি ও আমার অনুসারীগণ আল্লাহ্র কাছে আত্মসমর্পণ করেছি’(মুসলিম হয়েছি)। এবং যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের এবং নিরক্ষরদের বল, ‘তোমরা কি আত্মসমর্পণ করেছো? যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয় তারা সৎপথ পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কেবল প্রচার করা কর্তব্য। বস্তুত আল্লাহ্ বান্দাদের দ্রষ্টা। [আল-ইমরান ৩/১৯-২০]
৮। যখন ঈসা তাদের অবাধ্যতা উপলব্ধি করল তখন সে বলল, ‘আল্লাহ্র রাস্তায় কারা আমার সাহায্যকারী? অনুসারীগণ বলল, আমরাই আল্লাহ্র পথে সাহায্যকারী। আমরা আল্লাহ্র উপর ঈমান এনেছি এবং তুমি সাক্ষী থাক আমরা মুসলিম। [আল-ইমরান ৯৩/৫২]
৯। তুমি বল, হে কিতাবধারীগণ! এস সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই; আমরা আল্লাহ্ ব্যতীত কারও উপাসনা করি না, কোন কিছুকেই তাঁর অংশী করি না এবং আমাদের কেউ আল্লাহ্ ব্যতীত অন্য কাকেও প্রতিপালকরূপে গ্রহন করে না’। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বল, তোমরা সাক্ষী থাক আমরা মুসলিম। [আল-ইমরান ৩/৬৪]
১০। ইব্রাহীম ইহুদীও ছিল না, খৃস্টানও ছিল না; সে ছিল একনিষ্ঠ মুসলিম এবং সে মুশরেকদের অন্তরভুক্ত ছিল না। (আলইমরান ৩:৬৭]
১১। রাসুল (ছাঃ) ইরশাদ করেছেন, “ইসলাম অপরিচিত আগন্তুক মুসাফিরের ন্যায় যাত্রা শুরু করেছে, এবং শেষে আবার সেই অপিরিচিত আগন্তুক মুয়াফিরের ন্যায় অবস্থায়াই প্রত্যাবর্তণ করবে যেভাবে যাত্রা শুরু করেছিলো। সৌভাগ্য সেই গোবারাদের (যারা এ অবস্থায় ইসলামের উপর অটল থাকবে এবং মুসলিম মুসলিম হিসাবে নিজিদের পরিচয় দিবে)” (সাহিহ মুসলিম ৩৮৯)