Indigenous Students' Association of MBSTU

Indigenous Students' Association of MBSTU Welcome to the Indigenous Students' Association of Mawlana Bhashani Science & Technology University (MBSTU) Hello world!

The Indigenous Students' Association has been founded by the indigenous students of MBSTU to stay connected with each other & to help the indigenous students who are willing to get admitted here. Anyone can share his/her feelings & expanse his/her creativity & connectivity through this page. This page has also been created for the purpose of getting connected with other indigenous students beyond

the university. Note: this is not for a political purpose but a community to provide educational support.

ছেলে হারা শত মায়ের অশ্রুগড়ায়ে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি!আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র ...
21/02/2026

ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Pre-Christmas & Fresher's Orientation 2025❤️
21/12/2025

Pre-Christmas & Fresher's Orientation 2025❤️

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন । সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
16/12/2025

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন । সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকীতে আদিবাসী ছাত্র সংগঠন, মাভাবিপ্রবি পক্ষ থেকে ভাসানীর সমাধিতে শ্রদ্ধাঞ্...
18/11/2025

মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকীতে আদিবাসী ছাত্র সংগঠন, মাভাবিপ্রবি পক্ষ থেকে ভাসানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

১৭ই নভেম্বর ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের রাত্রিকালীন সম্মিলিত ভোজন ও সৌহার্দ্যপূর্ণ আড্ড...
20/07/2025

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের রাত্রিকালীন সম্মিলিত ভোজন ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা অনুষ্ঠিত হয় এক উৎসবমুখর পরিবেশে। পারস্পরিক সহাবস্থান, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে সুদৃঢ় করার লক্ষ্যে এই ধরনের আয়োজন নিয়মিতভাবেই হয়ে থাকে। ক্যাম্পাসে অবস্থানরত বিভিন্ন বর্ষের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিবারের আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। পাহাড় ও সমতলের আদিবাসীদের শিক্ষার্থীদের সাংস্কৃতিক বৈচিত্র্য এই মাভাপ্রবিকে দিয়েছে এক অনন্য মাত্রা।

🌿 বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব – ২০২৫ 🌿📍 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়📅 ১লা মে, ২০২৫ ...
02/05/2025

🌿 বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব – ২০২৫ 🌿
📍 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
📅 ১লা মে, ২০২৫ | বৃহস্পতিবার
সময়মতো উদযাপন করতে না পারলেও, হৃদয়ের টান কোনো ক্যালেন্ডার মানে না।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমরা, বিভিন্ন জাতিগোষ্ঠীর আদিবাসী শিক্ষার্থীরা, মিলিতভাবে আয়োজন করেছিলাম আমাদের প্রাণের উৎসব—বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাক্রান—আদিবাসী বর্ষবরণ উৎসবের এক ক্ষুদ্র কিন্তু প্রাণবন্ত আয়োজন।

এই উৎসবগুলো শুধু আনন্দ নয়, এগুলো আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়।
ব্যস্ত একাডেমিক শিডিউল কিংবা কর্মজীবনের চাপ আমাদের অনেককেই পরিবার থেকে দূরে রেখেছিল বর্ষবরণে। তাই পরে হলেও ক্যাম্পাসে আমরা একসাথে উৎসবে মাতি—হৃদয়ে বহন করা আনন্দ ছড়িয়ে দিই একে অপরের মাঝে।

✨ উৎসবে ছিল—আদিবাসী খাবার, নৃত্য, গান, স্মৃতিচারণা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—ভ্রাতৃত্ববোধের গভীর ছোঁয়া।

আমাদের প্রিয় দাদা-দিদিদের প্রতি কৃতজ্ঞতা—আপনারা এসেছেন, সময় দিয়েছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন।
কমিটির প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীর প্রতি রইল আন্তরিক ধন্যবাদ।

এই একতা, এই ভালোবাসা, এই সংস্কৃতির আলো আরও অনেক দূর ছড়িয়ে পড়ুক—এমনটাই কামনা।

আমরা থাকবো সংস্কৃতির সাথে, শিকড়ের পাশে।
ধন্যবাদ ও শুভেচ্ছা 💛

বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, পাতাবাহা-২০২৫পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও সমতলের কিছু আদিবাসী জন...
12/04/2025

বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, পাতাবাহা-২০২৫

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও সমতলের কিছু আদিবাসী জনগোষ্ঠীর প্রাণের উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, পাতাবাহা । এটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ভালোবাসার প্রতিচ্ছবি। এই উৎসব আমাদের শেখায়—ভালোবাসা, সম্প্রীতি ও সহাবস্থানের মহৎ শিক্ষা। একটু থেমে যাওয়া, পুরনো কষ্ট ভুলে নতুন আলোয় পথ চলার প্রেরণা। পরস্পরের প্রতি শ্রদ্ধা, আত্মীয়তার বন্ধন এবং ঐতিহ্যিক আবহে গড়ে ওঠা এই উৎসব আমাদের সবার।

এই শুভ মুহূর্তে, পার্বত্য চট্টগ্রাম সহ সকল আদিবাসীদের শুভ বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, পাতাবাহা উৎসব ২০২৫ এর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর Indigenous Students' Association-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী বছরের নতুন...
13/03/2025

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর Indigenous Students' Association-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আমাদের নবনির্বাচিত সভাপতি Sneha Snal এবং সাধারণ সম্পাদক Aong Shing Mong Marma সহ কমিটির নতুন দায়িত্ব প্রাপ্ত সকলকে অভিনন্দন।

আশা করি, নতুন কমিটি আদিবাসী শিক্ষার্থীদের সেতুবন্ধন এবং মাভাবিপ্রতে সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও শক্তিশালী করবে।

সবাইকে শুভেচ্ছা জানাই এবং সহযোগিতা কামনা করি!

15/01/2025

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আজ রাজধানীর মতিঝিল এলাকায় এনসিটিবি ভবনের সামনে আদিবাসী ছাত্র জনতার ওপর নির্মম আক্রমণের ঘটনা ঘটেছে। এনসিটিবি কর্তৃক নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে 'আদিবাসী' শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে আয়োজিত এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি উগ্রবাদী, সাম্প্রদায়িক সংগঠনের অতর্কিত হামলায় ২০ জনের অধিক আদিবাসী শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন। এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

আদিবাসীদের পরিচয় এবং ঐতিহ্যের প্রতি অবমাননা করে পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ এবং চিত্রকর্ম অপসারণ করা হয়েছে। এটি আমাদের জাতীয় ঐক্য ও বহুত্ববাদী সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। আমরা মনে করি, এই ধরনের সিদ্ধান্ত জাতীয় শিক্ষাক্রমের উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটি আদিবাসী জনগোষ্ঠীর প্রতি চরম বৈষম্য প্রদর্শনের শামিল।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আদিবাসী ছাত্র জনতার ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ‘আদিবাসী’ শব্দ এবং চিত্রকর্ম পাঠ্যপুস্তকে পুনর্বহাল করার জোরালো দাবি জানাচ্ছি।

আমরা আশা করি, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং সকলের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সচেষ্ট থাকবে।

MBSTU VC Cup FinaleThe match between CSE and Accounting was amazing!But apart from the game, indigenous players had to f...
23/12/2024

MBSTU VC Cup Finale

The match between CSE and Accounting was amazing!
But apart from the game, indigenous players had to face in the previous match what nobody should ever have to, racism on the field. Yet they rose above it all and came out with strength, resilience, and sportsmanship.

Their brilliant performance did not only shut the mouths of critics but also earned them respect and admiration that they rightly deserved.
Special congratulations to Anupom Marak for being judged as the Best Player-this is a gift of talent and hard work!

The match reminds us that soccer is not just a game, but it's one's unity, equality, and breaking barriers. Let's rise above racism and stand for the respect of every human being.

A heartfelt thank you to everyone who directly or indirectly supported and contributed to yesterday's pre-Christmas prog...
14/12/2024

A heartfelt thank you to everyone who directly or indirectly supported and contributed to yesterday's pre-Christmas program. With everyone's participation, we successfully completed the event. Looking forward to seeing you all again in the next year...

Grateful for a beautiful day filled with love, laughter, and memories. A huge thank you to our amazing juniors for organ...
15/11/2024

Grateful for a beautiful day filled with love, laughter, and memories. A huge thank you to our amazing juniors for organizing such a heartwarming event, and a special shoutout to our seniors for making it even more special with their presence...

Heartfelt thanks to all🤍

Address

Mawlana Bhashani Science And Technology University
Tangail
1902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Students' Association of MBSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share