সৃষ্টির সেবা

সৃষ্টির সেবা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্যে,
নিজের আয় কে ব্যয় করে,
অসহায়ের সেবা করাই আমাদের লক্ষ্য।

আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে ঈদ সামগ্রি বিতরণ শেষ হয়েছে।একজন দুঃখী মানুষের হাসি মাখা মুখ,আমাদের পথ চলার পরমপ্রাপ্ত...
19/03/2026

আলহামদুলিল্লাহ
খুব সুন্দর পরিবেশে ঈদ সামগ্রি বিতরণ শেষ হয়েছে।
একজন দুঃখী মানুষের হাসি মাখা মুখ,
আমাদের পথ চলার পরমপ্রাপ্তি।

ঈদ উপহার হিসেবে যা দেওয়া হয়েছে
""""""""""""""""""""""""""""""""""""""""""“""""""
মুরগি ২ কেজি
চিনিগুড়া চাল ১ কেজি
সয়াবিন তেল ৫০০ গ্রাম
মুশুর ডাল ৫০০ গ্রাম
চিনি ১ কেজি
আলু ১ কেজি
পেঁয়াজ ১ কেজি
লাচ্ছা সেমাই ১টা
লাল সেমাই ১ টা
গুড়া দুধ ১০০ গ্রাম
আদা ২৫০ গ্রাম
রসুন ২৫০ গ্রাম
লবণ ৫০০ গ্রাম
এলাচ+দারচিনি
সেই সাথে নগদ অর্থও বিতরণ করা হয়েছে।

আল্লাহ্ তায়ালা আমাদের
এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন

আল্লাহ তা‘আলা তার বান্দাদেরকে
ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন,
যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে’।
আল হাদিস।

゚viralシfypシ゚viralシ

একজন দুঃখী মানুষের হাসি মাখা মুখ আমাদের পথ চলার পরমপ্রাপ্তি।আলহামদুলিল্লাহ সৃষ্টির সেবা এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ ...
18/03/2026

একজন দুঃখী মানুষের হাসি মাখা মুখ
আমাদের পথ চলার পরমপ্রাপ্তি।
আলহামদুলিল্লাহ
সৃষ্টির সেবা এর উদ্যোগে
প্রতি বছরের ন্যায় এ বছরও
ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি সম্পন্ন।
আগামীকাল উপযুক্ত ব্যক্তিদের হাতে
ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে। ইনশা আল্লাহ্।

যা থাকছে ঈদ উপহার হিসেবে
""""""""""""""""""""""""""""""""""""""""""“""""""
লাচ্ছা সেমাই ১টা
লাল সেমাই ১ টা
গুড়া দুধ ১০০ গ্রাম
চিনিগুড়া চাল ১ কেজি
সয়াবিন তেল ৫০০ গ্রাম
মুশুর ডাল ৫০০ গ্রাম
চিনি ১ কেজি
আলু ১ কেজি
পেঁয়াজ ১ কেজি
আদা ২৫০ গ্রাম
রসুন ২৫০ গ্রাম
লবণ ৫০০ গ্রাম
এলাচ+দারচিনি
এর সাথে ২ কেজি ওজনের ১ টি মুরগিও থাকবে প্রতিটি প্যাকেটে।

আল্লাহ্ তায়ালা আমাদের
এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন

আল্লাহ তা‘আলা তার বান্দাদেরকে
ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন,
যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে’।
আল হাদিস।

゚viralシfypシ゚viralシ

রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনায় উজ্জীবিত ...
09/03/2026

রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস
পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনায় উজ্জীবিত করে।
আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমরা ইবাদত ও সংযমের এই প্রশান্ত সময় অতিবাহিত করছি।
কিন্তু আমাদের সমাজেরই এক কোণে
অসংখ্য পরিবার আজ নীরব কষ্ট বয়ে বেড়াচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবন হয়ে উঠেছে কঠিন সংগ্রামের নামান্তর। কারও রান্নাঘর ফাঁকা, কারও চোখে ভবিষ্যতের অনিশ্চয়তা।
এই বাস্তবতায় মানবতার পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়—এটি আমাদের ঈমানি দায়িত্ব ও সামাজিক অঙ্গীকার।
🤝 আমাদের লক্ষ্য ও প্রেরণা
প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এর পবিত্র বাণী—
“তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে,
তার ভাইয়ের জন্যও তা ভালোবাসে।”
এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে " সৃষ্টির সেবা " প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সম্মানজনকভাবে “ঈদের বাজার” সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে—যেন তারাও আনন্দ, মর্যাদা ও স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।

📦 এবারের মানবিক কর্মসূচি
📅 তারিখ: ১৯ মার্চ ২০২৬ ইং
🗓 রোজ: বৃহস্পতিবার (২৯ রমজান)
📍 স্থান: টাঙ্গাইল পৌরসভার কচুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকা
🎯 উপকারভোগী পরিবার: ১০০টি
💰 প্রতি পরিবারে: ২০০০ টাকা মূল্যের ঈদ সামগ্রী
📊 মোট সম্ভাব্য ব্যয়: ২,০০,০০০/- টাকা (প্রায়)

💞 আপনার সহযোগিতাই আমাদের শক্তি।
আপনার সামান্য অংশগ্রহণই হতে পারে
একটি পরিবারের মুখে স্বস্তির হাসি,
একটি শিশুর চোখে ঈদের আনন্দ।
একটি পরিবারের ঈদকে করে তুলতে পারে
আলোকিত ও আনন্দময়।
আসুন, আমরা একসাথে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার আলো ছড়িয়ে দিই সমাজের প্রতিটি কোণে।

এই মহতী কার্যক্রম সফল ও সার্থক করতে আপনার আন্তরিক দোয়া, আর্থিক সহায়তা এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।

10/02/2026
এলাকায় একটি চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। আল্লাহ তা'আলা মারকাজুল উলুম আল ইসলামিয়া টাংগাইল  কে দিনের মারকাজ হিসেব...
07/12/2025

এলাকায় একটি চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। আল্লাহ তা'আলা মারকাজুল উলুম আল ইসলামিয়া টাংগাইল কে দিনের মারকাজ হিসেবে কবুল করেন। আমিন।

আলহামদুলিল্লাহ,ঈদের আনন্দ, সবার জন্য।ভ্রাম্যমাণ পথচারী, সুবিধা বঞ্চিত- অসহায় ও ঘুরে বেড়ানো মানুষদের মাঝে, ৩০০ পেকেট খা...
31/03/2025

আলহামদুলিল্লাহ,
ঈদের আনন্দ, সবার জন্য।
ভ্রাম্যমাণ পথচারী, সুবিধা বঞ্চিত- অসহায় ও ঘুরে বেড়ানো মানুষদের মাঝে,
৩০০ পেকেট খাবার বিতরণ করা হয়েছে।
ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে- সৃষ্টির সেবা প্রতিটি ঈদেই,
রান্না করা খাবার বিতরণ করে থাকে।

আলহামদুলিল্লাহপ্রস্তুত হচ্ছে ৩০০ জনের "গরুর তেহারী"ছিন্নমুল মানুষকে ঈদের আনন্দ দিতে এ আয়োজন।খাবার পেকেট করে,শহরের অলি-গল...
31/03/2025

আলহামদুলিল্লাহ
প্রস্তুত হচ্ছে ৩০০ জনের "গরুর তেহারী"
ছিন্নমুল মানুষকে ঈদের আনন্দ দিতে এ আয়োজন।
খাবার পেকেট করে,
শহরের অলি-গলি ঘুরে,
বিতরণ করা হবে হাতে হাতে।।

আলহামদুলিল্লাহ"ঈদ উপহার" বিতরণ চলছে,,
30/03/2025

আলহামদুলিল্লাহ
"ঈদ উপহার" বিতরণ চলছে,,

05/08/2024

গর্বে আমার বুক ভরে যায়
আমার দেশের ছাত্র
টিকটকে সব থাকতো ডুবে
এই তো সেদিন মাত্র

আজ তারা হয় যুদ্ধে শহীদ
স্বপ্ন দেখায় রক্তে
আজ তারা সব তুলছে কাঁপন
অত্যাচারীর তখতে!

সালাম তোমায় ছাত্র তরুণ
বীর বাঙালির বংশ
চাই- যতোদিন তোমরা আছো
দেশ হবে না ধ্বংস

তোমরা সাজাও দেশকে আবার
কালের কঠিন অক্তে
দাস তাবেদার ঠগের হাতে
আর দিয়ো না ঠকতে।

কবি - মুহিব খান

Address

Tangail
1900

Telephone

+8801748798080

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৃষ্টির সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share