Society for Social Service

Society for Social Service Target People: Vulnerable, deprived men and women, adolescents and children are the target people. Credit Program and Non-credit Program. Mr.

Society for Social Service (SSS) emerged under the auspices of a group of progressive, like-minded, energetic and committed development activists in November 1986 in order to improve socioeconomic condition of the poor as well as establish justice. Society for Social Service (SSS) established in November 1986 in order to improve socio-economic condition of the poor as well as establish justice and

peace in the society. Program Initiatives: Program of SSS are of two broad types: 1. Working Area: As of June 2016, SSS has expanded its working area in 10,224 villages, 1,182 Unions, 119 Municipalities and 169 Upazilas under 27 Districts of Bangladesh. Core Program of SSS: SSS has presently been implementing the following core program:

Credit Program: In 1991 SSS started to implement microcredit program. The program expanded to its entire working area. In 2015-2016, SSS disbursed Tk. 1,969.56 crore among 6,28,177 borrowers. Overall average credit recovery rate is 99.70 per cent. Health Program: SSS has been providing preventive and curative health care, nutrition services since 1996 to the doorstep of the people in remote area. SSS has a well formed Hospital. Nation-building through Eradicating Malnutrition (NEM): SSS started the NEM project in 2012 for protecting the poor and helpless people from malnutrition and malnutrition related problems. As many as 16000 families were selected as target families. In the working area, the project started sensitizing beneficiaries about nutrition, balanced food, production and supply of food-nutrition, production of nutritious food both domestically and commercially, demerits of malnutrition and other related issues through different discussion meetings and workshops. Education and Child Development Program: SSS has been working on education with special emphasis on program with the children belonging to deprived communities and meritorious poor students. The core activities are:

Education Project for the Children of Horijan Community: SSS founded ‘Ideal Primary School’ at Kandapara, Tangail in 1995 with a view to providing schooling facilities to the children of Horijan community at Horijan Palli. It turned to full-fledged primary school with financial support from Terre-des Hommes (TdH) Netherlands in 1999. Then a three storied modern school building named “SSS-Poura Ideal High School” was built in 2015 with financial support from Rotterdam Association for Catholic Education (RVKO). Rehabilitation Activities for the Children Rescued from the Brothel: In 1999 SSS built Sonar Bangla Children Home (safe home) at the village Kuijbari under Mogra Union of Tangail Sadar Upazila to rescue and rehabilitate s*x worker’s Children. SSS provides them with accommodation, education and health services freely. Education for Domestic Children: SSS started the project in 1999 with support from TdH Netherlands to render fair human behavior and protect domestic children from oppression by the members of the employer families. SSS is working on education for domestic children in Tangail town and operates ten education centres with 250 students. Scholarship for the Poor Meritorious Students: The main objective of this activity is to provide financial support to the poor meritorious students to get with their studies. SSS started the project since 2001. Recreation Centre for Slum Children: SSS founded child recreation centre at Akur Takur Para of Tangail town in 2004. Akio Tamura, a Japanese citizen and SSS provide joint support to implement the project. A total of 60 slum children were being benefitted owing to the activities. This project was phased out on 31 December 2016. Technical and Vocational Education Training (TVET) Institute: In June 2011, SSS established TVET Institute at Pachh Bikramhati village near Tangail town. The purpose of the institute is to enhance the scope of employment for the youths of deprived families through providing them with education on technical and vocational skill and knowledge. SSS has many other programs; like-Training, Aquaculture and Agriculture Extension Program, Poultry and Livestock Development Program, Disaster Management, Relief and Rehabilitation Program, Enhancing Resources and Increasing Capacities of Poor Households towards Elimination of their Poverty–ENRICH Program, Disaster Management Loan (Sahas), Primary Healthcare Program, Begging Eradication Program, Integrated Flood and Climate Change Management Project and so on. Membership with Networking Agencies: Federation of NGOs in Bangladesh (FNB),Bangladesh Shishu Adhikar Forum (BSAF), CDF, NGO Forum for Public Health, CAMPE and Inafi-Bangladesh and Asia.

27/05/2026
📌 PKSF-এর সার্বিক সহযোগিতায় সোসাইটি ফর সোসাল সার্ভিস (SSS) বাস্তবায়িত SMART আনারস প্রকল্প পরিদর্শন 🍍🎥কৃষি উন্নয়ন, নির...
20/05/2026

📌 PKSF-এর সার্বিক সহযোগিতায় সোসাইটি ফর সোসাল সার্ভিস (SSS) বাস্তবায়িত SMART আনারস প্রকল্প পরিদর্শন 🍍🎥
কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে PKSF-এর সার্বিক সহযোগিতায় এবং সোসাইটি ফর সোসাল সার্ভিস (SSS) বাস্তবায়িত SMART আনারস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও বিটিভি টিম।
🎬 বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেলে প্রচারের জন্য প্রকল্পটির সফলতা, কৃষকদের অগ্রগতি এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে বিশেষ প্রতিবেদন ও ডকুমেন্টারি ভিডিও নির্মাণ করা হয়।
🌱 প্রকল্পের আওতায় প্রদর্শিত গুরুত্বপূর্ণ RECP কার্যক্রমসমূহঃ
✅ স্প্রিংস্কলার ইরিগেশন সেচ পদ্ধতি
✅ মালচিং প্রযুক্তি
✅ নিরাপদ আনারস উৎপাদন ব্যবস্থা
👨‍💼 উপস্থিত ছিলেনঃ
🔹 প্রদীপ কুমার সরকার
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার
SMART আনারস প্রকল্প
🔹 মোহাম্মদ আবুল বসার সরদার
যোনাল ম্যানেজার
জামালপুর যোন
🔹 মোহাম্মদ আরিফুল ইসলাম
এরিয়া ম্যানেজার
চেচুয়া এরিয়া
🔹 মোহাম্মদ মাসুদ রানা
শাখা ব্যবস্থাপক
শোলাকুড়ি শাখা
🔹 গৌরাঙ্গ চন্দ্র সরকার
বিএ
🔹 তুষার পাল
পরিবেশবিদ
🔹 জহিরুল ইসলাম
অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (ATO)
শোলাকুড়ি শাখা
📝 পরিদর্শনকালে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে মতবিনিময়, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ আনারস উৎপাদনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
🌿 আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে SMART আনারস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পোস্ট- Mir Mehedi Hasan Shohag

গত ১২/০৫/২০২৬ ইং তারিখে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর কৃষি প্রোগ্রাম ও স্মার্ট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন...
13/05/2026

গত ১২/০৫/২০২৬ ইং তারিখে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর কৃষি প্রোগ্রাম ও স্মার্ট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা মাঠপর্যায়ের কার্যক্রম, উপকারভোগীদের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন—
▪️ জনাব মোঃ ফয়সাল আহমেদ
বিভাগীয় প্রধান, প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
▪️ জনাব হেমেন্দ্রনাথ মজুমদার
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, অর্থ ও হিসাব বিভাগ, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
এ সময় সার্বিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন—
▪️ জনাব প্রদীপ কুমার সরকার
প্রধান, কৃষি কর্মসূচি ও প্রজেক্ট ম্যানেজার, স্মার্ট প্রকল্প, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
পরিদর্শন শেষে কর্মকর্তাবৃন্দ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
পোস্ট- Mir Mehedi Hasan Shohag

গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মগড়া শাখাতে ইউনিয়নের ৫ জন দুস্থ মৃত প্রবীণের পর...
03/05/2026

গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মগড়া শাখাতে ইউনিয়নের ৫ জন দুস্থ মৃত প্রবীণের পরিবারকে সৎকারের খরচ হিসেবে এককালীন ২০০০/- টাকার অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদান করেন-
জনাব মো: জাহাঙ্গীর হেসেন খান, সমন্বয়কারী, প্রবীণ কর্মসূচি।
জনাব ওয়াহীদ আকরাম সুবীন, এএম, এলেঙ্গা।
জনাব মামুন অর রশিদ, বিএম, মগড়া শাখা।

লটকন চাষে বদলে গেছে ওয়ারেছ আলীর ভাগ্য_________________________লটকন চাষ বাংলাদেশে বর্তমানে অত্যন্ত লাভজনক একটি কৃষিজ উদ্য...
29/04/2026

লটকন চাষে বদলে গেছে ওয়ারেছ আলীর ভাগ্য
_________________________
লটকন চাষ বাংলাদেশে বর্তমানে অত্যন্ত লাভজনক একটি কৃষিজ উদ্যোগে পরিণত হয়েছে, যা অনেক কৃষকের ভাগ্য বদলে দিয়েছে।

নরসিংদী, টাঙ্গাইল, হবিগঞ্জ ও শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন পাহাড়ী অঞ্চলে লটকন চাষে সফলতার অসংখ্য খবর পাওয়া যায়।

লটকনরচাষে লাভ বেশি, খরচ কম হওয়ায় সংস্থার নেইম কর্মসূচির বাঘিল শাখার আওতাধীন পিচুরিয়া গ্রামের জনাব ওয়ারেছ আলীকে লটকন চাষে উদ্বুদ্ধ করেন কর্মসূচির দ্বায়ত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুদ, সহকারী টেকনিক্যাল অফিসার।

জনাব ওয়ারেছ আলী ও তার স্ত্রী প্রথমে লটকন চাষে অনাগ্রহ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তার ধৈর্য্য ও দ্বায়িত্বশীলতার কারণে জনাব ওয়ারেছ আলীর সাত শতাংশ পতিত জমিতে লটকন চাষ করতে সম্মত হোন। উল্লেখ যে, দ্বায়িত্বশীল কর্মকর্তা তাকে নরসিংদীর লটকন চারা সংগ্রহ করে দেন এবং তাকে নিয়মিত পরামর্শ প্রদানের মাধ্যমে একজন সফল লটকন চাষী হিসেবে গড়ে তোলেন। আজ তার লটকন বাগানে সফলতার হাতছানি দিচ্ছে।

গতকাল নেইম কর্মসূচির সমন্বয়কারী জনাব মো: জাহাঙ্গীর হোসেন খান ও কৃষি কর্মকর্তা মো: মাসুদ পিচুরিয়া গ্রামের ওয়ারেছ মিয়ার বাগান পরিদর্শন করেন। লটকন গাছের মূলকান্ডসহ প্রতিটি ডাল যেন ছেয়ে গেছে লটকন ফলে। ওয়ারেছ মিয়া আশা করছেন এবার ১০-১২ মন ফলন পাওয়া যাবে এবং দামও ভালো পাওয়া যাবে। এতে সে দারুণ খুশি।

ওয়ারেছ মিয়া এসএসএস এর নেইম কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বপ্ন দেখেন লটকন চাষকে আরো সম্প্রসারন করার।

🎉 এসএসএস-এর ৮৭৮ তম  গাইবান্ধা শাখার শুভ উদ্বোধন, ১ম ঋণ বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্...
28/04/2026

🎉 এসএসএস-এর ৮৭৮ তম গাইবান্ধা শাখার শুভ উদ্বোধন, ১ম ঋণ বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর গাইবান্ধা শাখা, ইসলামপুর, জামালপুর-এর শুভ উদ্বোধন, ১ম ঋণ বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

📅 ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সদস্যবৃন্দ এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

---

🕌 অনুষ্ঠানের সূচনা

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি, সংস্থার উত্তরোত্তর উন্নতি এবং সংস্থার নির্বাহী পরিচালক মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব।

---

🏢 শাখা ব্যবস্থাপকের শুভেচ্ছা বক্তব্য

এরপর শাখা ব্যবস্থাপক জনাব সুমন মিয়া উপস্থিত সকল অতিথি, সদস্য ও এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।

তিনি নতুন শাখার কার্যক্রম, ঋণসেবা, সঞ্চয় কর্মসূচি এবং সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন পরিকল্পনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

---

🌟 বিশেষ অতিথির বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ঋণ বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ আবু তাহের।

তিনি বক্তব্যের শুরুতেই সংস্থার সম্মানিত পরিচালক মহোদয়ের অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

পরবর্তীতে তিনি বলেন, এসএসএস শুধুমাত্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি একটি বহুমাত্রিক মানবকল্যাণমুখী উন্নয়ন সংস্থা, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রম মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং নতুন এ শাখার মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে।

---

🤝 ইউপি চেয়ারম্যানের বক্তব্য

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান আনসারী।

তিনি বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি এবং স্বাবলম্বিতা অর্জনে এসএসএস-এর নতুন শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

---

🌍 যোনাল ম্যানেজারের বক্তব্য

পরবর্তীতে বক্তব্য প্রদান করেন যোনাল ম্যানেজার জনাব কাজী শাহীদুল ইসলাম।

তিনি বলেন, এসএসএস শুধু আর্থিক সেবাই নয়, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে রয়েছে।

তিনি উল্লেখ করেন, ইসলামপুরসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সংস্থার উদ্যোগে—

🔹 ঘরবাড়ি ও বসতভিটা উঁচুকরণে সহায়তা
🔹 ছাগল পালনের জন্য মাচা নির্মাণ সহযোগিতা
🔹 বন্যা সহিষ্ণু বিভিন্ন জাতের গম ও কৃষি উপকরণ বিতরণ
🔹 ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম
🔹 নারীদের আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ ও সহায়তা

বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এসএসএস নিরলসভাবে কাজ করে যাবে।

---

👥 উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

🔹 জোন হিসাবরক্ষক জনাব মতিউর রহমান
🔹 এরিয়া ম্যানেজার জনাব মোঃ তরিকুল ইসলাম
🔹 স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত সদস্যবৃন্দ

---

🎤 অনুষ্ঠান পরিচালনা

সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাঞ্জলভাবে পরিচালনা করেন এরিয়া ম্যানেজার জনাব মোঃ তরিকুল ইসলাম।

---

💰 সদস্যদের মাঝে ঋণ বিতরণ

অনুষ্ঠানের শেষপর্যায়ে সদস্যদের মাঝে প্রথম ঋণ বিতরণ করা হয়। এতে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ, আনন্দ ও আশাবাদের সঞ্চার ঘটে।

---

📸 ছবি: Mir Mehedi Hasan Shohag

🌼🎇পঞ্চগড়ে এসএসএস এর ৮৭৫তম শাখা উদ্বোধন🌼🌼🎇দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএস...
27/04/2026

🌼🎇পঞ্চগড়ে এসএসএস এর ৮৭৫তম শাখা উদ্বোধন🌼🌼🎇

দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৮৭৫তম শাখা হিসেবে পঞ্চগড় শাখার উদ্বোধন হয়েছে। নতুন এ শাখার কার্যক্রমের মাধ্যমে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ সাহীন মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জোন হিসাব কর্মকর্তা অরুণ কুমার, এরিয়া ম্যানেজার শেখ আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার এমদাদুল হক মিলন এবং পঞ্চগড় শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা- কর্মী, সদস্য ও স্থানীয় সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন প্রধান বলেন, এসএসএস একটি মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র ঋণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি টেকসই উন্নয়নের ধারা তৈরি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে জোনাল ম্যানেজার সাহীন মাহমুদ বলেন, এসএসএস শুধু ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি একটি বহুমুখী সেবামূলক সংস্থা। তিনি জানান, উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের জন্য চারা বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে আসছে এসএসএস। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা, সঞ্চয় কর্মসূচি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন এই শাখার মাধ্যমে পঞ্চগড়ের মানুষ আরও সহজে এসব সুবিধা গ্রহণ করতে পারবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

📷🌐
Mir Mehedi Hasan Shohag

মহাদেবপুরে খাল পুনঃখনন উদ্বোধন--------------------------মাননীয় সংসদ সদস্যের সদয় সম্মতি জ্ঞাপন ও উপস্থিতিতে নওগাঁর মহাদেব...
26/04/2026

মহাদেবপুরে খাল পুনঃখনন উদ্বোধন
--------------------------
মাননীয় সংসদ সদস্যের সদয় সম্মতি জ্ঞাপন ও উপস্থিতিতে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২৫-০৪-২০২৬ইং তারিখ বিকাল ৫:০০ ঘটিকায় এসএসএস-এর বাস্তবায়নে ECCCP-Drought Project-এর আওতায় এবং পিকেএসএফ- এর কারিগরী সহযোগিতা ও অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের খাল পুনঃখনন কাজ উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়।

★ উদ্বোধন করেন- প্রধান অতিথি জনাব মোঃ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩।

* বিশেষ অতিথি জনাব মানজুরা মুশাররফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর।

* বিশেষ অতিথি জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা ভূমি কর্মকর্তা, মহাদেবপুর।

★ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-
জনাব সন্তোষ চন্দ্র পাল, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, এসএসএস।

সভাপতি মহোদয়ের পারম্ভিক বক্তব্যে সংস্থা সম্পর্কে সভায় জানান, সারাদেশেই এসএসএস-এর কর্মসূচি চলমান রয়েছে এবং অবস্থানগত ভাবে পঞ্চম স্থানে। তিনি Ecccp-drought Project-এর কর্মকাণ্ড সম্পর্কে বলেন মহাদেবপুর উপজেলায়-
> খাল পুনঃখনন
> পুুকুর পুনঃ খনন
> ম্যানেজ একুয়াফার রিচার্জ (MAR)
> কৃষি বিষয়ক প্রশিক্ষণ
> তিন স্তর বিশিষ্ট সবজি মাঁচা প্রদান এবং
> ভার্মি কম্পোষ্ট উৎপাদনসহ
উপরিউক্ত কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে বলে তিনি সভায় উপস্থপন করেন।

* স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন-
জনাব কাজী নূরুল হক, প্রকল্প সমন্বয়কারী, ECCCP-Drought Project.

** প্রধান অতিথি জনাব মোঃ ফজলে হুদা, মাননীয় এমপি তাঁর বক্তব্যের প্রথমে এসএসএস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বলেন, খাল পুনঃখনন করা বরেন্দ্র এলাকার জন্য ইহা অতীব জনগুরুত্বপূর্ণ একটি কাজ। এতে করে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তিনি আরও বলেন, খালের গভীরতা বেশি হলে পানির প্রবাহ সচল থাকে ও খালে পানি বেশি মজুদ থাকে। যার ফলে খালের দুই পাড়ের কৃষি জমিতে খরা মৌসুমে রবি শস্য জাতীয় ফসলে সেচ প্রদান সহজলভ্য ও কৃষকের আর্থিকসাশ্রয় হয়। ফসলের ফলন বৃদ্ধি পেলে কৃষক লাভবান হয় এবং জাতীয় অর্থনীতিতে কৃষকের যথেষ্ট অবদান থাকে। তাছাড়া কৃষকেরা খালের পানি সেচের মাধ্যমে জমিতে ব্যবহার করে সরাসরি উপকৃতও হয়।

উদ্বোধনে অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন-
মোঃ তাজুল ইসলাম, এরিয়া ম্যানেজার, এসএসএস, নওগাঁ।
সুমন চন্দ্র রায়, ব্রাঞ্চ ম্যানেজার, মহাদেবপুর।

এছাড়াও অনুষ্ঠানটি সফল্যের লক্ষ্যে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন- ECCCP-Drought Project-এর সকল কর্মকর্তা ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

খাদ্য ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২২ এপ্রিল'২০২৬ তারিখে এসএসএস এর নেইম কর্মসূচির আওতায় পুষ্টিব...
23/04/2026

খাদ্য ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২২ এপ্রিল'২০২৬ তারিখে এসএসএস এর নেইম কর্মসূচির আওতায় পুষ্টিবাড়ির অগ্রগামী ৪০জন কৃষক ও কর্মসূচির আওতাভুক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহনে চারাবাড়ি প্রকল্প অফিসে ওয়ার্কসপের আয়োজন করা হয়।

ওয়ার্কসপ/ প্রশিক্ষনের স্বাগত বক্তব্য প্রদান করেন-

জনাব অদিতি আরজু, উপ-পরিচালক ও বিভাগীয় প্রধান (ইসিডিপি, নেইম ও প্রবীণ কর্মসূচি)

ওয়ার্কসপ/ প্রশিক্ষনের আলোচকবৃন্দ ছিলেন-

জনাব প্রফেসর এ. কে. ওবায়দুল হক, (পরিচালক, রিসোর্স সেল, ফুড টেকনোলজি ও নিউট্রিশন সাইন্স বিভাগ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

জনাব মোছা: ইসমত আরা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, টাঙ্গাইল।

জনাব প্রদীপ কুমার সরকার, সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক, এসএসএস।

জনাব দিলারা পারভীন, কর্মসূচি ব্যবস্থাপক, পিএসসিপি, এসএসএস।

কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন-

জনাব মো: জাহাঙ্গীর হোসেন খান, কমর্সূচি ব্যবস্থাপক ও সমন্বকারী(নেইম ও প্রবীণ কর্মসূচি)

ওয়ার্কসপে আলোচনার উল্লেখযোগ্য বিষয়বস্তু :

সুষম খাদ্য নির্বাচন: সুষম খাদ্য হলো এমন খাদ্য যাতে দেহের প্রয়োজনীয় সব উপাদান (শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও মিনারেল) সঠিক পরিমাণে থাকে।

পুষ্টি মানেই দামী খাবার নয়: ডিম, ছোট মাছ, ডাল, সবজি, বাদাম, সয়াবিন তেল, এবং মৌসুমি ফলমূলের মাধ্যমেও পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব।

স্বাস্থ্যকর অভ্যাস: নিয়মিত শারীরিক ব্যায়াম, খাদ্যাভ্যাস উন্নত করা এবং প্রক্রিয়াজাত খাবার বর্জন করা।

পারিবারিক পুষ্টি বাগান : নিজ বাড়ীর উঠান অথবা পরিত্যক্ত জায়গায় সারাবছর সবজি উৎপাদনের মাধ্যমে পুষ্টির যোগান নিশ্চিত করা।

হাস-মুরগি ও গবাদি পশু পালনের গুরুত্ব: নিজ বাড়িতে হাস, মুরগি ও কবুতর পালনের মাধ্যমে পরিবারের সকল সদস্যের উচ্চমানের পুষ্টির যোগান নিশ্চিত করা সম্ভব।

এই ওয়ার্কশপের মাধ্যমে মূলত স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি, দৈনন্দিন খাদ্যাভ্যাস, পুষ্টিকর খাবার নির্বাচন, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য প্রস্তুতির বিষয়ে মানুষকে শিক্ষিত করা যা এসএসএস নেইম কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইলের পশ্চিমে ৮টি ইউনিয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পুকুর পুনঃখনন উদ্বোধন________________________ নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২২-০৪-২০২৬ইং তারিখ বিকাল ৫ঃ০০ ঘটিকায় ECCCP-Drough...
23/04/2026

পুকুর পুনঃখনন উদ্বোধন
________________________ নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২২-০৪-২০২৬ইং তারিখ বিকাল ৫ঃ০০ ঘটিকায় ECCCP-Drought Project-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের পুকুর পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়।

★ পুকুর পুনঃখনন উদ্বোধন করেন- জনাব মানজুরা মুশাররফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর।

* সংস্থা ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন- জনাব কাজী নূরুল হক, প্রকল্প সমন্বয়কারী, ECCCP-Drought Project.

প্রকল্পের অন্যান্য কর্মকান্ডের মধ্যে পুকুর পুনঃখনন করা বরেন্দ্র এলাকার জন্য ইহা অতীব জনগুরুত্বপূর্ণ কাজের অংশ। পুকুরের গভীরতা বেশি হলে পানি বেশি মজুদ থাকে এতে পুকুরের আশেপাশে কৃষি জমিতে খরা মৌসুমে ফসলী জমিতে সেচ প্রদান সহজলভ্য ও আর্থিকসাশ্রয় হয় যা কৃষকগোষ্ঠী সরাসরি উপকৃত হয়।

উদ্বোধনে সার্বিক সহযোগিতায় ছিলেন ECCCP-Drought Project-এর সকল কর্মকর্তা ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Address

Tangail
1900

Telephone

+8801730011118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Society for Social Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Society for Social Service:

Share