02/05/2026
“মশাল আলো কি হারিয়ে গেলো?”- না, আমরা হারিয়ে যাইনি। পেইজে নিয়মিত আপডেট না থাকলেও আমাদের কাজ থেমে নেই। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি মানুষের পাশে থাকার উদ্দেশ্যে।
এই যেমন আজ সকাল থেকেই আমাদের টিম কাজ করছে মধুপুরের জঙ্গলের গহীনে অবস্থিত একটি এতিমখানা-মাদ্রাসায়। আমাদের একজন সম্মানিত ডোনারের সহযোগিতায় মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ছাগল ক্রয় করা হয়েছে এবং খাবারের আয়োজন চলছে।
𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 𝗠𝗲𝗮𝗹 এর অধীনে কেন এই উদ্যোগ?
এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো “𝑬𝒏𝒔𝒖𝒓𝒊𝒏𝒈 𝑨𝒄𝒄𝒆𝒔𝒔 𝒕𝒐 𝑵𝒖𝒕𝒓𝒊𝒕𝒊𝒐𝒏 𝒇𝒐𝒓 𝑬𝒗𝒆𝒓𝒚 𝑪𝒉𝒊𝒍𝒅”। অনেক ক্ষেত্রেই সুবিধাবঞ্চিত শিশুদের খাবারে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থেকে যায়। সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ।
বর্তমানে রান্নার প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হবে, ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। এই প্রজেক্টের পরবর্তী আপডেট ধ্রুতই শেয়ার করা হবে, ইনশা-আল্লাহ।