18/04/2025
পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব, সুন্দর ক্যাম্পাস আমাদের পরিচয়।
MBSTU CLEAN Club-এর পক্ষ থেকে আজকের কর্মসূচির অংশ হিসেবে আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনের অংশ এবং মান্নান হলের সামনের প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেছি।
আমরা পূর্বেও ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি, তবে দুঃখজনকভাবে সেই পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘস্থায়ী হয় না। এ থেকে শিক্ষা নিয়ে আমরা নতুনভাবে একটি সংগঠিত উদ্যোগ গ্রহণ করেছি — সমগ্র ক্যাম্পাসকে চারটি জোনে ভাগ করে ধাপে ধাপে পরিষ্কার করা এবং প্রতিটি জোনকে "পরিচ্ছন্ন জোন" হিসেবে ঘোষণা করা।
🔹 জোনগুলো হলোঃ
১। ছেলেদের তিনটি হল ও তৃতীয় একাডেমিক ভবনের পিছনের অংশ
২। তিনটি একাডেমিক ভবনের আশেপাশের এলাকা
৩। কৃষ্ণচূড়া লেন থেকে ১ম গেট ও ডিন অফিস এলাকা
৪। হাতির কবর থেকে মেডিকেল হয়ে ২য় গেট এবং ক্যাম্পাসের বাকি অংশ (সর্বশেষে সেন্ট্রাল মাঠ)
আমাদের প্রথম ধাপে আমরা জোন-১ পরিষ্কার করার কাজ শুরু করেছি এবং তা স্থায়ীভাবে পরিষ্কার রাখার জন্য সচেষ্ট হবো। এজন্য আমরা প্রভোস্ট স্যারদের সঙ্গে যোগাযোগ করব এবং প্রয়োজনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের স্বেচ্ছা-অবদানের মাধ্যমে ডাস্টবিন স্থাপন করব।
আমাদের ক্লাবের কাজ শুধু সদস্যদের নয় — এই উদ্যোগে আপনিও অংশগ্রহণ করতে পারেন, সরাসরি বা পরোক্ষভাবে। আপনার সামান্য সহায়তাও আমাদেরকে এক বিশাল পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।
🔔 যদি আপনি এই সুন্দর ক্যাম্পাস গঠনে আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করে সরাসরি যুক্ত হতে পারেন।
🌿 Join us to make our campus Clean and Green! 🌱