পাশে আছি ফাউন্ডেশন

পাশে আছি ফাউন্ডেশন এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ফাউন্ডেশন। আমাদের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সাহায্য করা। "পাশে আছি ফাউন্ডেশন" - মানুষ মানুষের জন্যে।

19/03/2026

পাশে আছি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫০ জন অসহায় মানুষদের জন্য ঈদ উপহার দেওয়া হচ্ছে। প্রতি প্যাকেজে ৪০০+ টাকার পণ্য এবং ১০০ টাকা নগদ অর্থ দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ

17/03/2026

মো: আফাজ উদ্দিন, দীর্ঘদিন যাবত জটিল চর্মরোগে ভুগছেন। শরীরে ঘা আর ব্যথায় অসহনীয় দিন পার করছেন 🥲... সবার কাছে সহযোগিতা কাম্য করছেন, আপনারা সবাই সামর্থ্য অনুয়ায়ী উনাকে সাহায্য করবেন। অনেকে যাকাতের টাকা দিবেন এবার, সেখান থেকে হলেও কিছু টাকা উনাকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।

বিকাশ: 01771-007864
নগদ: 01892-882588

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় এক বড় ভাই পাশে আছি ফাউন্ডেশন এ ১০ হাজার টাকা দান করেছেন ❤️নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের জন্য ...
17/03/2026

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় এক বড় ভাই পাশে আছি ফাউন্ডেশন এ ১০ হাজার টাকা দান করেছেন ❤️
নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ্ ভাইয়ের এই দান কবুল করুন, আমিন।

এই রমজানে ৭০ জন অসহায় মানুষকে ইফতার প্যাকেজ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ❤️ প্রতি প্যাকেজে ৫২০ টাকার পণ্য রয়েছে।যেসকল মান...
09/03/2026

এই রমজানে ৭০ জন অসহায় মানুষকে ইফতার প্যাকেজ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ❤️
প্রতি প্যাকেজে ৫২০ টাকার পণ্য রয়েছে।

যেসকল মানুষ ইফতার আইটেম কেনার টাকা দান করে এই উদ্যোগে সহায়তা করেছেন সবার জন্য দোয়া রইলো, সবাইকে মহান আল্লাহ্ সুস্থ রাখুক, আমিন।

দারুল কোরআন নেজামিয়া মাদ্রাসার মোহতাতিম হুজুরের কাছে পাশে আছি ফাউন্ডেশন থেকে আবাসিক ছাত্রদের জন্য  ইফতার প্যাকেজ পাঠানো ...
24/02/2026

দারুল কোরআন নেজামিয়া মাদ্রাসার মোহতাতিম হুজুরের কাছে পাশে আছি ফাউন্ডেশন থেকে আবাসিক ছাত্রদের জন্য ইফতার প্যাকেজ পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ ❤️

#পাশে_আছি_ফাউন্ডেশন

রামপুর দক্ষিণ পাড়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক ছাত্রদের জন্য ইফতার প্যাকেজ পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ ❤️ #পাশে_আছি_ফাউ...
23/02/2026

রামপুর দক্ষিণ পাড়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক ছাত্রদের জন্য ইফতার প্যাকেজ পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ ❤️

#পাশে_আছি_ফাউন্ডেশন

আজকে নতুন করে আরও ২০ টা ইফতার প্যাকেজ রেডি করা হলো অসহায় মানুষদের দেওয়ার জন্য ❤️
23/02/2026

আজকে নতুন করে আরও ২০ টা ইফতার প্যাকেজ রেডি করা হলো অসহায় মানুষদের দেওয়ার জন্য ❤️

22/02/2026

পাশে আছি ফাউন্ডেশন থেকে ইফতার প্যাকেজে যেসব আইটেম থাকছে ❤️
৭০ জন অসহায় মানুষকে প্যাকেজ দেওয়া হবে ইনশাআল্লাহ, প্রতি প্যাকেজে ৫২০ টাকার পণ্য দেওয়া আছে।

20/02/2026

রমজান মাসে দান-সদকার প্রধান ফজিলত ও গুরুত্ব:

অসংখ্য সওয়াব: রমজান মাসে ১ টাকা দান করলে অন্য সময়ের তুলনায় ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায় [১, ৩]।

রাসূল (সা.)-এর সুন্নাহ: রমজান মাসে রাসূলুল্লাহ (সা.) অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি দানশীল হতেন, এমনকি দ্রুতগামী বাতাসের চেয়েও বেশি দান করতেন [১১]।

রিজিকে বরকত: দান-সদকার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ ও রিজিকে বরকত দান করেন [২, ৬]।

জাহান্নাম থেকে মুক্তি: রমজানে দান-সদকা জাহান্নামের আগুন থেকে বাঁচার এবং জান্নাত লাভের উসিলা হিসেবে কাজ করে [১৩, ৯]।

ইফতার করানোর সওয়াব: কোনো রোজাদারকে ইফতার করালে নিজের রোজা ভাঙা ছাড়াই সমপরিমাণ সওয়াব পাওয়া যায় [২, ১০]।

সহানুভূতি ও ভ্রাতৃত্ব: অসহায় মানুষের অভাব দূর করে সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে [৮]।

তাই, রমজান মাসে বেশি বেশি নফল সদকা, ফিতরা এবং যাকাত আদায়ের মাধ্যমে নিজের আমলনামা ভারী করা উচিত [১০, ১৪]।

২০২৪ ডিসেম্বর থেকে ২০২৬ জানুয়ারী মাস পর্যন্ত মাস পর্যন্ত পাশে আছি ফাউন্ডেশন এর দান আদান-প্রদানের সকল হিসাব এখানে দেওয়া হ...
15/02/2026

২০২৪ ডিসেম্বর থেকে ২০২৬ জানুয়ারী মাস পর্যন্ত মাস পর্যন্ত পাশে আছি ফাউন্ডেশন এর দান আদান-প্রদানের সকল হিসাব এখানে দেওয়া হলো।

এই সময়সীমার মধ্যে কিছু মাস ফাউন্ডেশনের কার্যক্রম আংশিক বন্ধ ছিল। ২০২৫ সালের নভেম্বর মাস থেকে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়মিত হয় সুষ্ঠু ভাবে চলছে আলহামদুলিল্লাহ। এখন থেকে এই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া।

এভাবে পাশে থেকে ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ্ কে খুশি করার জন্য ইনশাআল্লাহ ❤️

আলামিনের মায়ের পৃত্তথলির অপারেশনের জন্য ১০ হাজার টাকা পাশে আছি ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেয়া হয়েছে। রোগীর অপারেশন সম্পন্ন ...
11/02/2026

আলামিনের মায়ের পৃত্তথলির অপারেশনের জন্য ১০ হাজার টাকা পাশে আছি ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেয়া হয়েছে। রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে, এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ সকলের দান কবুল করুক। আমিন 🌸

10/02/2026

এক ভাই ফোন দিয়ে বললো উনি আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে নির্দিষ্ট একজন মানুষকে ১০ হাজার+ টাকা সাহায্য পাঠাতে চান। কিন্তু শর্ত একটা তা হলো উনির পরিচয় গোপন রাখতে হবে ব্যক্তিটির কাছে। টাকা পাঠানোর কারন বলতে উনি জানালেন, ঐ ব্যক্তি আগে ভাল অর্থ সম্পদের মালিক ছিলেন; যেকোনো কারনে এখন সেই অবস্থান নেই, কষ্টকর জীবন চালাচ্ছেন, এতে করে তাকে সাহায্য করতে পারলে ভাল লাগবে। তারপর উনি সেই নির্দিষ্ট লোকটি সাহায্য নিতে রাজি কিনা সেটা আমাদেরকে খোঁজ নিতে বললেন। আমরা ২ জন যেয়ে খোঁজ নিয়ে উনাকে বললাম: এক লোক আপনাকে টাকা দিতে চায় শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনি রাজি কিনা। প্রথমে উনি বারবার পরিচয় জানতে চাইলেন এবং কেন নিবো অপরিচিত কারো টাকা এমনটা বললেন। আমি বললাম উনি অবশ্যই আপনার পরিচিত, নাহলে এতগুলো টাকা তো কেউ এভাবে দিতে চায় না। কিন্তু উনি তার পরিচয় দিতে চাচ্ছে না। তারপর ঐ ব্যক্তি বললেন আমাকে সময় দেম আমি জানাবো।
আমরা ২ দিন পরে ঐ লোকের কাছে জানতে গেলাম। উনি আজকে জানালেন টাকাগুলো নিতে উনি রাজি নন। তারপর বললেন ঐ লোককে বলতে যেন উনি তার কাছের কোনো অসহায় মানুষকে সাহায্য করেন এবং এনার জন্য দোয়া করেন।

"আল্লাহ্ উনাদের ২ জনকেই ভালো রাখুক। সেই সাথে আমাদের পাশে আছি ফাউন্ডেশন কে আরও সুপ্রতিষ্ঠিত করুক। এই ফাউন্ডেশনটি এত মানুষের আস্থা আর বিশ্বাসের জায়গা হয়েছে এটা ভীষণ ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ।"

Address

Rampur Bazar, Kalihati
Tangail
1973

Telephone

+8801792028008

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাশে আছি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পাশে আছি ফাউন্ডেশন:

Share