Children's Heaven Tangail

Children's Heaven Tangail Welcome to Children's Heaven - Where Dreams Soar! Children’s Heaven reach out to children who are living on the streets. Children are our passion!
(1)

Children’s Heaven was founded by some young social activists in 2012 with a mission to protect the basic rights of the deprived children living in Bangladesh. They had an aim to develop the living standard of the children who are deprived of their basic human rights through providing them education, shelter, food, medical support and accommodation. Since then the volunteers of Children’s Heaven ha

ve been trying their best to bring smile on the faces of the children they are working for. Today, Children’s Heaven is a youth organization that works in four districts of the country to ensure bright futures of thousands of children living in these areas. Every week Children’s Heaven deals with hundreds of street children in Dhaka. We invite the children to a new lifestyle where they can learn to say no to substance abuse, criminal activity and immoral life. Our focus is to build into these street children children’s lives as much as possible and to look into their situation at home or in society. To see whether it is possible to reunify them with their families and therefore help build a family that is sustainable, having an impact not only on the child but also on the community as a whole. Children’s Heaven is a non-profit youth organization which works to protect the basic rights of the underprivileged children across Bangladesh. MISSION
To build a golden life of the underprivileged children by developing their skills & creativity. We believe that the trials we face in life, grant us the opportunity to persevere and when we persevere it creates character, which leads to hope. In a world where street children face only hardship, it is easy to stay in a mentality of hopelessness. However, once one has persevered there will be hope for the future. We do our best to help these street children to turn their failures into victories. With the services we render for the street children, a number of jobs have also been created. With work that not only the employee benefits from, but the whole family, the community at large are also affected in a positive way. WORKING AREA
⌐ Dhaka
⌐ Jessore
⌐ Mymensingh
⌐ Tangail
⌐ Bagerhat

✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে বয়ে...
27/05/2026

✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨
ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।
পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও অনাবিল সুখ। 🌙🐄
Children's Heaven Tangail এর পক্ষ থেকে সবাইকে জানাই
ঈদ মোবারক! 💖
আসুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করি এবং মানবতার সেবায় এগিয়ে আসি।
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো দোয়া ও শুভকামনা। 🤍

মেহনতি মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে Children’s Heaven Foundation-এর উদ্যোগে চিলড্রেনস হ্যাভেন টাঙ্গাই...
23/05/2026

মেহনতি মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে Children’s Heaven Foundation-এর উদ্যোগে চিলড্রেনস হ্যাভেন টাঙ্গাইল শাখার পক্ষ থেকে রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে রিস্টব্যান্ড ছাতা বিতরণ করা হয়েছে।

এটি শুধু একটি উপহার নয়, বরং শ্রমজীবী মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের ছোট্ট প্রকাশ।
শ্রমের মর্যাদা থাকুক প্রতিটি দিনে।

ধন্যবাদ সকল স্বেচ্ছাসেবক ও সম্মানিত ডোনারদের, পাশে থাকার জন্য। ❤️

"মানবিক সহায়তার আবেদন"টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একজন হৃদরোগী বর্তমানে  National Heart Foundation Hospit...
13/05/2026

"মানবিক সহায়তার আবেদন"

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একজন হৃদরোগী বর্তমানে National Heart Foundation Hospital & Research Institute এ ভর্তি আছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, উনার হার্টের দুইটি ভালভই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।
অত্যন্ত অসহায় অবস্থায় উনার পরিবার "চিলড্রেনস হেভেন টাঙ্গাইল" ক্লাবের মাধ্যমে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
আমরা বিশ্বাস করি, মানুষের পাশে মানুষই দাঁড়ায়। আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।
আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ— যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন মানবিক মানুষদের কাছে পৌঁছে যায়।

📌 সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01707306493
নগদ: 01707306493

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বনভোজন 🌿✨আসসালামু আলাইকুম।গত ৭ মে, বৃহস্পতিবার সকাল ১০টায় Smile Centre এর পক্ষ থেকে সুবিধাবঞ্চ...
07/05/2026

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বনভোজন 🌿✨

আসসালামু আলাইকুম।

গত ৭ মে, বৃহস্পতিবার সকাল ১০টায় Smile Centre এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি বিশেষ বনভোজনের আয়োজন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে শিশুদের সাথে পড়াশোনা, খেলাধুলা, আনন্দঘন বিভিন্ন কার্যক্রম এবং খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। দিনব্যাপী এসব আয়োজন শিশুদের মাঝে হাসি, আনন্দ ও শেখার আগ্রহ সৃষ্টি করেছে এবং তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে, ইনশা আল্লাহ।

বিশেষ ধন্যবাদ সকল ভলান্টিয়ারদের, যারা তাদের মূল্যবান সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে এই বনভোজনকে শিশুদের জন্য আরও আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলেছেন। 💖

আসসালামু আলাইকুম 🤍আজ আমাদের “স্মাইল সেন্টার ২০২৬”-এ অত্যন্ত সুন্দর ও আনন্দময় পরিবেশে ইংরেজি ও গণিত ক্লাস অনুষ্ঠিত হয়েছ...
30/04/2026

আসসালামু আলাইকুম 🤍

আজ আমাদের “স্মাইল সেন্টার ২০২৬”-এ অত্যন্ত সুন্দর ও আনন্দময় পরিবেশে ইংরেজি ও গণিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে ✨📚শিশুদের প্রতিটি বিষয় খুব যত্ন সহকারে, সহজভাবে ও আন্তরিকতার সাথে বুঝিয়ে পড়ানো হয়েছে, যেন তারা আনন্দের সাথে শিখতে পারে 🌸

তাদের হাসিমুখ, আগ্রহ আর নতুন কিছু শেখার চেষ্টা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে 💖আমরা বিশ্বাস করি, ছোট ছোট এই প্রচেষ্টাগুলোই একদিন তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে 🌿

সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি 🤍

আসসালামু আলাইকুম আজ আমাদের “স্মাইল সেন্টার ২০২৬”-এর অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে শিক্ষার্থ...
09/04/2026

আসসালামু আলাইকুম

আজ আমাদের “স্মাইল সেন্টার ২০২৬”-এর অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের শিক্ষা জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রানী দিনমনী প্রাথমিক বিদ্যালয়, জাহ্নবী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। তারা আমাদের ক্লাবের প্রতি তাদের মূল্যবান বক্তব্য ও প্রত্যাশা ব্যক্ত করেন, যা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সেন্টারের কার্যক্রম নতুন উদ্যমে শুরু হয়েছে।

সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি 🤍

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩স্বাধীনতার এই গৌরবময় দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাদের আত্মত্যাগের কারণে...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩

স্বাধীনতার এই গৌরবময় দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাদের আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন দেশ, নিজের পতাকা আর নিজের পরিচয়।

নতুন প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম, মানবতা ও নৈতিকতার বীজ বপন করাই আমাদের অঙ্গীকার। আসুন, আমরা সবাই মিলে সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।

মহান স্বাধীনতা দিবসে Children's Heaven Tangail পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️🇧🇩

✨ ঈদ মোবারক ✨Children's Heaven Tangail এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ।এই আনন্দের দিনে সবার...
20/03/2026

✨ ঈদ মোবারক ✨

Children's Heaven Tangail এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ।
এই আনন্দের দিনে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

আসুন, ঈদের খুশি শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগ করে নেই। আপনার ছোট্ট সহযোগিতাও কারো মুখে ফুটাতে পারে হাসি।

সবার জন্য রইল দোয়া
আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের জীবন ভরে দিন ভালোবাসা ও মানবিকতায়।

🌙 ঈদ মোবারক 🌙

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি শিশুর হাসিতে 🤍পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে আনন্দ যেন সবার মাঝে সমানভাবে পৌঁছে যায়—এই প্রত্যাশা...
17/03/2026

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি শিশুর হাসিতে 🤍
পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে আনন্দ যেন সবার মাঝে সমানভাবে পৌঁছে যায়—এই প্রত্যাশা থেকেই চিলড্রেনস হ্যাভেন টাঙ্গাইল শাখার উদ্যোগে আয়োজন করা হয় এক হৃদয়স্পর্শী মানবিক কার্যক্রম।
এই উদ্যোগের আওতায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র প্রায় ৫০ জন শিশুর পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যেন তারাও পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদের উৎসব উদযাপন করতে পারে।
প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ❤️

খাদ্যসামগ্রী হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস, আনন্দ আর হাসিমাখা মুখ আমাদের সকল পরিশ্রমকে সার্থক করে তুলেছে।
এই মানবিক উদ্যোগ সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—বিশেষ করে আমাদের সম্মানিত ডোনার এবং নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারদের প্রতি চিলড্রেনস হ্যাভেন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🤍

আজ ১৭ মার্চ, জাতীয় শিশু দিবস।শিশুরাই আমাদের আগামীর স্বপ্ন, সম্ভাবনা ও সুন্দর বাংলাদেশের নির্মাতা। তাদের হাসি, আনন্দ, শি...
16/03/2026

আজ ১৭ মার্চ, জাতীয় শিশু দিবস।
শিশুরাই আমাদের আগামীর স্বপ্ন, সম্ভাবনা ও সুন্দর বাংলাদেশের নির্মাতা। তাদের হাসি, আনন্দ, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
জাতীয় শিশু দিবস উপলক্ষে Children's Heaven Tangail সকল শিশুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর হাসি ও সৃজনশীল বিকাশই একটি মানবিক ও আলোকিত সমাজ গঠনের ভিত্তি।
আসুন, আমরা সবাই মিলে শিশুদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও সম্ভাবনাময় পৃথিবী গড়ে তুলি।

Address

MBSTU
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Children's Heaven Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Children's Heaven Tangail:

Share