BD Clean - Tangail

BD Clean - Tangail We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

চারপাশ রাখি পরিষ্কার আর নির্মল,সুস্থ দেহে মনে জাগবে নতুন বল।   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
21/05/2026

চারপাশ রাখি পরিষ্কার আর নির্মল,
সুস্থ দেহে মনে জাগবে নতুন বল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/05/2026

পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়,
এটি আমাদের দায়িত্ব, সচেতনতা আর সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি।
চলুন, নিজের জায়গা থেকে বদলে দিই চারপাশ।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

যে হাত আজ ময়লা পরিষ্কার করছে,সেই হাতই গড়ে তুলছে একটি সুন্দর আগামী। পরিচ্ছন্নতা শুধু পরিবেশকে সুন্দর করে না,এটি মানুষের ম...
20/05/2026

যে হাত আজ ময়লা পরিষ্কার করছে,
সেই হাতই গড়ে তুলছে একটি সুন্দর আগামী।

পরিচ্ছন্নতা শুধু পরিবেশকে সুন্দর করে না,
এটি মানুষের মন, চিন্তা আর সমাজকেও বদলে দেয়।
নিজের দায়িত্ববোধ থেকে করা ছোট একটি কাজও
হতে পারে হাজার মানুষের অনুপ্রেরণা।

আসুন, অভিযোগ নয়
নিজের জায়গা থেকে পরিবর্তনের শুরু করি।
কারণ একটি পরিচ্ছন্ন শহর, সচেতন মানুষ
এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/05/2026

Rivers and canals are not only watercourses,
They are part of our nature, environment and life.This small effort of BD Clean to build a clean reservoir will make a big difference one day.


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

আজ একজন মানুষ ঝুঁকে ময়লা পরিষ্কার করছে,আগামীকাল সেই কাজই গড়ে তুলবে একটি সচেতন সমাজ।পরিচ্ছন্নতা কোনো ছোট কাজ নয়,এটি দায়িত...
20/05/2026

আজ একজন মানুষ ঝুঁকে ময়লা পরিষ্কার করছে,
আগামীকাল সেই কাজই গড়ে তুলবে একটি সচেতন সমাজ।

পরিচ্ছন্নতা কোনো ছোট কাজ নয়,
এটি দায়িত্ব, মানবতা আর ভালোবাসার প্রকাশ।
নিজের চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে আমরা শুধু পরিবেশই নয়,
মানুষের চিন্তাধারাও বদলাতে পারি।

আসুন, সবাই মিলে প্রতিজ্ঞা করি
রাস্তা, খাল, নদী ও জনসমাগমস্থল পরিষ্কার রাখবো,
কারণ একটি পরিচ্ছন্ন বাংলাদেশই হতে পারে
সুস্থ ও সুন্দর ভবিষ্যতের প্রথম ধাপ।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

নিজেদের সময়, শ্রম আর দায়িত্ববোধ দিয়ে তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে সচেতনতার বার্তা। আজকের এই ছোট্ট পরিচ্ছন্নতা কার্যক্রম শ...
19/05/2026

নিজেদের সময়, শ্রম আর দায়িত্ববোধ দিয়ে তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে সচেতনতার বার্তা।

আজকের এই ছোট্ট পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু রাস্তা পরিষ্কার করার কাজ নয়, এটি একটি সুন্দর, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা বিশ্বাস করি— পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটি নাগরিক দায়িত্ব।

আসুন, সবাই মিলে নিজের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখি এবং অন্যদেরও সচেতন করি। কারণ পরিবর্তন শুরু হোক নিজের হাত ধরেই।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

19/05/2026

Cleanliness is not a one day job but a daily habit.A beautiful and conscious society is built in small initiatives.


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ময়লা ফেলা সহজ, কিন্তু সুন্দর পরিবেশ গড়ে তোলা দায়িত্বের কাজ।পরিচ্ছন্নতা কোনো একদিনের অভিযান নয়, এটি প্রতিদিনের অভ্যাস।নিজ...
19/05/2026

ময়লা ফেলা সহজ, কিন্তু সুন্দর পরিবেশ গড়ে তোলা দায়িত্বের কাজ।
পরিচ্ছন্নতা কোনো একদিনের অভিযান নয়, এটি প্রতিদিনের অভ্যাস।
নিজের হাতে ছোট্ট পরিবর্তনই একদিন বড় উদাহরণ হয়ে দাঁড়ায়।
আসুন, পরিচ্ছন্নতার মাধ্যমে গড়ে তুলি সচেতন ও সুন্দর আগামী।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি আমাদের দায়িত্ব ও সচেতনতার পরিচয়।ছোট ছোট উদ্যোগ থেকেই গড়ে ওঠে সুন্দর, পরিচ্ছন্ন ও ব...
18/05/2026

পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি আমাদের দায়িত্ব ও সচেতনতার পরিচয়।
ছোট ছোট উদ্যোগ থেকেই গড়ে ওঠে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ।
আজকের এই সামান্য প্রচেষ্টাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের ভিত্তি।
নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিবর্তনের অপেক্ষা নয়, পরিবর্তনের শুরু হোক নিজের হাতেই।রাস্তার পাশে পড়ে থাকা ময়লা শুধু পরিবেশ নষ্ট করে না, আমাদের দায়িত্...
18/05/2026

পরিবর্তনের অপেক্ষা নয়,
পরিবর্তনের শুরু হোক নিজের হাতেই।

রাস্তার পাশে পড়ে থাকা ময়লা শুধু পরিবেশ নষ্ট করে না, আমাদের দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করে। তাই পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ছোট্ট এই উদ্যোগ।

আজ আমরা পরিষ্কার করছি একটি স্থান, আগামীকাল গড়বো আরও সচেতন একটি প্রজন্ম।
কারণ সুন্দর পরিবেশই সুস্থ জীবনের প্রথম শর্ত।

আসুন, সবাই মিলে বলি
আমার এলাকা, আমার দায়িত্ব।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিচ্ছন্নতার ছোঁয়ায় বদলে যাক আমাদের চারপাশ!১৫/০৫/২০২৬ ইং তারিখ, শুক্রবার  #বিডি_ক্লিন_টাংগাইল টিমের সদস্যরা অতিরিক্ত পুল...
16/05/2026

পরিচ্ছন্নতার ছোঁয়ায় বদলে যাক আমাদের চারপাশ!

১৫/০৫/২০২৬ ইং তারিখ, শুক্রবার #বিডি_ক্লিন_টাংগাইল টিমের সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এই সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই।

আসুন, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করি এবং নিজ নিজ অবস্থান থেকে টাংগাইল জেলাকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলি।


#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Tangail

Website

https://en.wikipedia.org/wiki/BD_Clean

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Tangail:

Share