Social Advancement Through Unity - SATU

Call Directions Website Contact the organization

Social Advancement Through Unity - SATU SATU is an acronym of Social Advancement Through Unity –a Non-Government, Non-political and Non-religious Organization who helps the poor & ignored famil..

টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ২০২৬ সালের জব ফেয়ারে আমরা সেতু টাঙ্গাইল আছি আপনাদের অপেক্ষায়। বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন পদ...
01/09/2026

টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ২০২৬ সালের জব ফেয়ারে আমরা সেতু টাঙ্গাইল আছি আপনাদের অপেক্ষায়। বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন পদের বিপরীতে আপনার জীবন বৃত্তান্ত গ্রহণ করা হবে।

31/08/2026
আগামীকাল টাংগাইল জেলা প্রশাসক অফিস চত্বরে থাকছি আমরাও। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
31/08/2026

আগামীকাল টাংগাইল জেলা প্রশাসক অফিস চত্বরে থাকছি আমরাও।
সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

এফএনবি চেয়ার নির্বাচিত হওয়ায় জনাব জাকির হোসেনকে সংবর্ধনা। ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর চেয়ারম্যান হিসে...
23/08/2026

এফএনবি চেয়ার নির্বাচিত হওয়ায় জনাব জাকির হোসেনকে সংবর্ধনা।

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেনকে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেতু টাঙ্গাইলের নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব মির্জা সাকিফ হোসেন উপস্থিত ছিলেন এবং সংবর্ধিত অতিথির সম্মাননা পত্র (মানপত্র) পাঠ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সহযোগী সংস্থার প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে জনাব জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি (১৩/০৮/২০২৬)(বিদ্র: আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত লিংক হতে আবেদনের ফরম্যাট ডাউনলোড করে ফরম্যাট অনুসারে আব...
13/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি (১৩/০৮/২০২৬)
(বিদ্র: আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত লিংক হতে আবেদনের ফরম্যাট ডাউনলোড করে ফরম্যাট অনুসারে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট ( https://satu-bd.org )থেকেও সংগ্রহ করা যাবে।
ড্রাইভ লিংকঃ https://drive.google.com/drive/folders/1vTck6iyrCsA_QUcTvaY8ZjtyYPdv7LL5?usp=drive_link

অনুষ্ঠিত হলো সেন্ট্রাল কমিটির সভা। সভায় প্রতিষ্ঠানের সকল বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের পর্যালোচনা এবং চলতি অর্থব...
11/08/2026

অনুষ্ঠিত হলো সেন্ট্রাল কমিটির সভা। সভায় প্রতিষ্ঠানের সকল বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের পর্যালোচনা এবং চলতি অর্থবছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নির্বাহী পরিচালক মহোদয় জনাব মির্জা সাকিফ হোসেন।

03/08/2026

সেতু টাঙ্গাইল পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত জাতীয় সঙ্গীত 🇧🇩

সেতু টাঙ্গাইল পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "শ্রেণী উৎসব"। ষাণ্মাসিক পরীক্ষা শেষে ...
02/08/2026

সেতু টাঙ্গাইল পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "শ্রেণী উৎসব"। ষাণ্মাসিক পরীক্ষা শেষে শিশুদের আয়োজনে এই উৎসবে অংশ নেন সেতু'র কর্মকর্তারা। এসময় শিশুরা গান, কবিতা, নৃত্যে পরিবেশন করে আয়োজনকে আনন্দঘন করে তোলে।

🚨 সতর্কতা | প্রতারণা থেকে নিজেকে ও প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখুনসম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি অজ্ঞাত মোবা...
29/07/2026

🚨 সতর্কতা | প্রতারণা থেকে নিজেকে ও প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখুন

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর কর্মকর্তা বা কর্মচারীর পরিচয় দিয়ে অর্থ, আর্থিক সুবিধা কিংবা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য আদায়ের চেষ্টা করছে।
> প্রতিষ্ঠানের গোপন বা সংবেদনশীল তথ্য কখনোই অপরিচিত বা অননুমোদিত ব্যক্তির কাছে প্রদান করবেন না।
প্রয়োজনে এমআরএ-এর হটলাইন: ১৬১৩৩-এ যোগাযোগ করুন।
🔒 সতর্ক থাকুন, সচেতন থাকুন। প্রতারণা থেকে নিজেকে এবং আপনার প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখুন।
#সতর্কতা

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি), টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূ...
28/07/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি), টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এফএনবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ লিটন, নির্বাহী পরিচালক, সেবা সংস্থা ও সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, নির্বাহী পরিচালক, যৌথ উদ্যোগসহ কমিটির অন্যান্য সদস্য সংস্থা সেতু, ব্র্যাক, এএসডি, বাওপা, নিরাপদ সমাজ, নিজেরা করি, আরপিডিও, প্যাড, দিগন্ত, সবুজ সাথী, যুগবানী, টিএমএসএস’র প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে ঘারিন্দা টাঙ্গাইল রেল স্টেশন সংলগ্ন সোল পার্কে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
আলোচনান্তে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপস্থিত সকল সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে ঐক্যমত প্রকাশ করা হয়।

Address

SATU Tower, Main Road
Tangail
1900

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

088-0921-63674

Alerts

Be the first to know and let us send you an email when Social Advancement Through Unity - SATU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Social Advancement Through Unity - SATU:

Shortcuts

Share