Baniarsit Scholars Association - BSA

Baniarsit Scholars Association - BSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baniarsit Scholars Association - BSA, Community Organization, Tangail.

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন একটি সামাজিক সমাজকল্যাণ মূলক সংগঠন। এই সংগঠনটি খেলাধুলা, মেধা বৃত্তি, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বাৎসরিক পিকনিক, রমজানের ইফতার আয়োজন সহ নানা রকম সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে৷

রেজি নং: ট-স-২৫৬৯/২০২৫

''বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন''- এর কার্যালয়ে উপস্থিত থেকে ক্রেস্ট সম্মাননা গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জনাব মোঃ আব্...
13/05/2026

''বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন''- এর কার্যালয়ে উপস্থিত থেকে ক্রেস্ট সম্মাননা গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জনাব মোঃ আব্দুল আউয়াল, ব্রিগেডিয়ার জেনারেল- বাংলাদেশ সেনাবাহিনী (অ.)।

অনাকাঙ্খিত কারনবশত আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ এর প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকতে না পেরে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীতে ক্লাবের উন্নয়নমূলক কর্মসূচিতে তিনি সম্পৃক্ত থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন। এছাড়াও এলাকার সার্বিক পরিস্থিতি ও সামাজিক উন্নয়ন নিয়ে তিনি মতবিনিময় করেছেন।

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তারিখ: ১৩ মে ২০২৬ খ্রি.

13/05/2026

মাদকের ভয়াবহতা নিয়ে বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন- এর কার্যালয়ে আলোচনা করেছেন জনাব মোঃ আব্দুল আউয়াল, ব্রিগেডিয়ার জেনারেল- বাংলাদেশ সেনাবাহিনী (অ.)।

বানিয়ারছিট ও আশেপাশের এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসবে গড়ে তুলতে তিনি গ্রামবাসী ও গার্ডিয়ান সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনিক সকল ধরনের সহযোগিতার যোগান নিশ্চিত করবেন বলে আশা ব্যক্ত করেছেন।

তারিখ: ১৩ মে ২০২৬ খ্রি.

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন কতৃক আয়োজিত "আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬" এ আইয়ুব স্মৃতি মেধা...
12/04/2026

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন কতৃক আয়োজিত "আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬" এ আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিবৃন্দ।

(খন্ডচিত্র)
তারিখ: ১১ এপ্রিল ২০২৬খ্রি.

আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬তারিখ: ১১ এপ্রিল ২০২৬খ্রি. (রোজ: শনিবার), সময়: বিকাল ৩ ঘটিকাস্থ...
09/04/2026

আইয়ুব স্মৃতি মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬
তারিখ: ১১ এপ্রিল ২০২৬খ্রি. (রোজ: শনিবার), সময়: বিকাল ৩ ঘটিকা
স্থান: বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ

উক্ত অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত!

"বার্ষিক ইফতার ২০২৬" এর হিসাব:
20/03/2026

"বার্ষিক ইফতার ২০২৬" এর হিসাব:

সাধারণ সম্পাদক প্রসঙ্গে বিশেষ বিজ্ঞপ্তি:
20/03/2026

সাধারণ সম্পাদক প্রসঙ্গে বিশেষ বিজ্ঞপ্তি:

আলহামদুলিল্লাহ! বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন এর উদ্যোগে "বার্ষিক ইফতার ২০২৬" (২৯ রমজান) সফলভাবে সম্পন্ন হয়েছে। বানিয়ারছি...
20/03/2026

আলহামদুলিল্লাহ!
বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন এর উদ্যোগে "বার্ষিক ইফতার ২০২৬" (২৯ রমজান) সফলভাবে সম্পন্ন হয়েছে।

বানিয়ারছিট ও আশেপাশের অন্যান্য এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ও প্রবাসীদের অনুদানের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতি বছরের ন্যায় এবছরও সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে যারা অর্থ,পরিশ্রম ও পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

"বার্ষিক ইফতার ২০২৬" এর খন্ডচিত্র
তারিখ: ১৯/০৩/২০২৬ খ্রি.

বার্ষিক ইফতার ২০২৬ সফল করার লক্ষ্যে বিশেষ বার্তা।
27/02/2026

বার্ষিক ইফতার ২০২৬ সফল করার লক্ষ্যে বিশেষ বার্তা।

28/01/2026
27/01/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা, সখিপুর সরকারি কলেজের প্রভাষক কৃষিবিদ জনাব মুহাম্মদ গোলাম মোস্তফা স্যারের সম্মানিত পিতা আলহাজ্ব মোতালেব মিয়া আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জনিত জটিলতায় ভুগছিলেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন—আমিন।

🕌 নামাজে জানাজা:
আগামীকাল দুপুর ২:০০ ঘটিকায়
📍 বানিয়ারছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।

ফ্রি মেডিকেল ক্যাম্পএশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল, দক্ষিণ যাত্রাবাড়ি, ধোলাইপাড়, ঢাকা-এর উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারি,...
18/01/2026

ফ্রি মেডিকেল ক্যাম্প

এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল, দক্ষিণ যাত্রাবাড়ি, ধোলাইপাড়, ঢাকা-এর উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারি, রোজ সোমবার “বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন”-এর ব্যবস্থাপনায় একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত মেডিকেল ক্যাম্পে বিশেষভাবে চোখে ছানি পড়া রোগের চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য নানাবিধ চক্ষু রোগের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

সময়: সকাল ৯.৩০ হতে বিকাল ৪ ঘটিকা।

উক্ত মেডিকেল ক্যাম্পের প্রচার ও পরিচালনার ক্ষেত্রে বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশনের সকল সদস্যদের সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ রইল।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Baniarsit Scholars Association - BSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share