24/08/2026
আজ ২৪/০৮/২০২৬, সোমবার, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক সেশন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
🔹 বিতর্ক–১
বিষয়: ‘এই সংসদ মনে করে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেয়ে কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে বাংলাদেশের জন্য বেশি জরুরি।’
🏆 বিজয়ী দল: সরকারি দল
🎖️ সেরা বক্তা: ইসফা
🔹 বিতর্ক–২
বিষয়: ‘এই সংসদ মনে করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পরিবেশ সংরক্ষণের চেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া উচিত।’
🏆 বিজয়ী দল: সরকারি দল
🎖️ সেরা বক্তা: শ্রাবন্তী
🔹 বিতর্ক–৩
বিষয়: ‘এই সংসদ মনে করে, রাষ্ট্রের উচিত নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার চেয়ে সামাজিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া।’
🏆 বিজয়ী দল: সরকারি দল
🎖️ সেরা বক্তা: ছোয়া
উক্ত সেশনে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাবের শিক্ষক উপদেষ্টা জনাব মো. সাইফুল ইসলাম স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মালিহা জামান লুবা এবং ক্লাবের অন্যান্য সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ।
বিতর্কে অংশগ্রহণকারী সকল বক্তা ও বিজয়ীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতের পথচলায় সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। 🌸
ধন্যবাদান্তে
মোঃ আবু হানিফ
সভাপতি
সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব