ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর

ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ

রক্ত দান একটি নি:স্বার্থ ত্যাগথ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪ বছর বয়সী এক ছোট্ট শিশুর রক্তের প্রয়োজনে রক্ত দিতে ইচ্ছে প্রকাশ কর...
15/04/2026

রক্ত দান একটি নি:স্বার্থ ত্যাগ
থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪ বছর বয়সী এক ছোট্ট শিশুর রক্তের প্রয়োজনে রক্ত দিতে ইচ্ছে প্রকাশ করেন আমাদের প্রিয় সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্ৰুপ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক Khairul Khandaker ভাই।

আজ দুপুর ১:০৫ মিনিটে " ভূঞাপুর হেলথকেয়ার ক্লিনিকে ২০-তম বারের "এ পজেটিভ" রক্ত দান সম্পন্ন করেন । #আলহামদুলিল্লাহ

আপনার জন্য অজস্র ভালবাসা রইলো ভাইয়া।

বিঃদ্রঃ আপনি যদি রক্ত ডোনেট করতে চান ও জরুরি রক্ত লাগলে আমাদের ফেইসবুক পেইজ ও গ্ৰুপে পোস্ট অথবা কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আমরা সর্বাক্তক চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করতে

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র ৪৮তম প্রয়াণ দিবসে - ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর’ গ্রুপের শ্রদ্ধাঞ্জলি ।২৯ মার্চ এশিয়ার প্রথম ...
29/03/2026

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র ৪৮তম প্রয়াণ দিবসে - ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর’ গ্রুপের শ্রদ্ধাঞ্জলি ।

২৯ মার্চ এশিয়ার প্রথম মুসলিম প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, আধুনিক শিক্ষা নগরী ভূঞাপুরের প্রবর্তক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ'র ৪৮ তম প্রয়াণ দিবস আজ।

উক্ত দিবসটিকে কেন্দ্র করে আমাদের‌ প্রিয় সংগঠন ইবরাহীম ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ এর উদ্যোগে বাদ আছর প্রিন্সিপাল স্যারের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিত সকলেই স্যারকে গভীর ভাবে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত শেষে, বিনম্র শ্রদ্ধায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিতে চির অম্লান হয়ে থাকুক ভূঞাপুরের প্রাণ পুরুষ ।

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল Green TV তে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সুযোগ্য সভাপতি Kamran Par...
28/03/2026

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল Green TV তে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সুযোগ্য সভাপতি Kamran Parves Evan আপনার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমাদের গর্বিত করুক। আপনার কলম আর কণ্ঠ হোক সত্যের সারথি।

আমাদের ইবরহীম খা'র আলোকিত ভূঞাপুর গ্রুপের জন্য এটি একটি বড় অর্জন। শুভ হোক আপনার প্রতিটি দিন

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনির্বাণ সেবা ফাউন্ডেশন বাসুদেবকোল সংগঠনকে ১০ বছর পূর্তি এত সুন্দর একটি আয়োজনে আমাদের ইবরাহীম...
24/03/2026

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনির্বাণ সেবা ফাউন্ডেশন বাসুদেবকোল সংগঠনকে ১০ বছর পূর্তি এত সুন্দর একটি আয়োজনে আমাদের ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপকে আমন্ত্রণ করার জন্য ও সম্মানী স্মারক উপহার দেওয়ার জন্য।

অভিনন্দন
সভাপতি Kamran Parves Evan
সাধারণ সম্পাদক Abu Faruk

রক্ত দান একটি নি:স্বার্থ ত্যাগরক্ত শূন্যতা এক বোনের রক্তের প্রয়োজনে  রক্ত দিতে ইচ্ছে প্রকাশ করেন আমাদের প্রিয় সংগঠন ইবর...
22/03/2026

রক্ত দান একটি নি:স্বার্থ ত্যাগ
রক্ত শূন্যতা এক বোনের রক্তের প্রয়োজনে রক্ত দিতে ইচ্ছে প্রকাশ করেন আমাদের প্রিয় সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্ৰুপ এর সহ-সভাপতি Aynal Haque ভাই।

আজ দুপুর ২:৪৪ মিনিটে "খিদমাহ্ স্পেশালাইজড হসপিটাল টাঙ্গাইলে অষ্টম বারের "বি পজেটিভ" রক্ত দান সম্পন্ন করেন । #আলহামদুলিল্লাহ

তোমার জন্য অজস্র ভালবাসা রইলো ভাইয়া

বিঃদ্রঃ আপনি যদি রক্ত ডোনেট করতে চান ও জরুরি রক্ত লাগলে আমাদের ফেইসবুক পেইজ ও গ্ৰুপে পোস্ট অথবা কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আমরা সর্বাক্তক চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করতে

>প্রিন্সিপাল ইবরাহীম খাঁআমাদের ভূঞাপুরের সবার গর্ব, চোঁখের মণি, যাকে না পেলে হয়ত এই ভূঞাপুরকে আমরা পেতাম না সেই শ্রদ্ধেয়...
22/03/2026

>

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ

আমাদের ভূঞাপুরের সবার গর্ব, চোঁখের মণি, যাকে না পেলে হয়ত এই ভূঞাপুরকে আমরা পেতাম না সেই শ্রদ্ধেয় স্যার প্রিন্সিপাল ইবরাহীম খাঁর স্মরণে আমাদের এই গ্রুপের যাত্রা শুরু। আমরা তাঁর আদর্শে ও অনুপ্রেরণায় এই “ ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর " গ্রুপটি পরিচালনা করব। এই গ্রুপের মাধ্যমে আমরা স্যার প্রিন্সিপাল ইবরাহীম খাঁর বিভিন্ন গুণ, তার সফল কর্ম ও আমাদের ভূঞাপুরের সকল উন্নয়ন এবং ঐতিহ্য তুলে ধরবো সবার মাঝে।

প্রতিভা সবারই থাকে। তবে একই সাথে অনেকগুলো প্রতিভার সমন্বয় খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। যাঁদের মধ্যে এতসব প্রতিভা, মেধা ও গুণের সমন্বয় থাকে তাঁরাই আলোকিত মানুষ। এই আলোকিত মানুষদের মধ্যে আবার অনেকেই তাঁর কর্মগুণে, প্রজ্ঞাগুণে হয়ে উঠেন অনন্য আলোকিত; তাঁরাই হন দেশবরেণ্য বা দেশবিখ্যাত। প্রিন্সিপাল ইবরাহীম খাঁ তেমনই একজন। তিনি বিশেষ কোনো ব্যক্তি নন। তিনি যুগসন্ধিক্ষণের এক নতুন পথের দিশারি, এক যুগস্রষ্টা, শতাব্দীর অন্যতম ইতিহাস-মানব। তিনি এমনই একজন মানুষ, যাঁর পরিধি ও ব্যাপ্তি সুবিস্তৃত ও সুবিশাল।
ধর্ম, কর্ম, রাজনীতি, সামাজিকতা-সব কিছুর উর্ধ্বে তিনি স্থান দিয়েছ্নে মানুষকে। তিনি ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু ধর্মান্ধ ছিলেন না। ফলে মনে-প্রাণে বিশ্বাস করতেন মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। এ জন্যই মানুষকে ভালোবেসে ইবরাহীম খাঁ স্নেহপ্রবণ, বিচক্ষণ, দূরদৃষ্টিসমপন্ন, প্রচারবিমুখ, নিরহংকারী সহজ-সরল মানুষ।

পরিচিতিঃ ইবরাহীম খাঁ৷ বাল্যনাম খাজা বা খাজা মিয়া এবং ইবানী৷ খাজা ছদ্মনামে তাঁর বেশ কিছু রচনা প্রকাশিত হয়েছে৷ প্রিন্সিপাল ইবরাহীম খাঁ নামেই সমাধিক পরিচিতি লাভ করেছেন৷

জন্মঃ ১৮৯৪ সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এক বৃহস্পতিবার বর্তমান টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অন্তর্গত বিরামদি (বর্তমান শাহবাজনগর) গ্রামে ইবরাহীম খাঁ জন্মগ্রহণ করেন৷ পিংনা হাই স্কুলের ভর্তি রেজিস্টারে তাঁর জন্ম তারিখ দেখানো হয়েছে ০১ সেপ্টেম্বর ১৮৯৫৷

বংশঃ ইবরাহীম খাঁ'র পিতা শাবাজ খাঁ ফসলান্দি থেকে বিরামদি গ্রামে স্থায়ী আবাস গড়ে তুলেন৷ তিনি ছিলেন গ্রামীণ মধ্যবিত্ত৷ মাতা রতন খানম৷ ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ৷ তারা হলেনঃ (১) আবদুল করীম খাঁ, (২) শাহে বানু, (৩) আবদুস সোবহান খাঁ, (৪) কাজিম উদ্দিন খাঁ, (৫) এবাদত আলী খাঁ, (৬) ইবরাহীম খাঁ, ও (৭) লুৎফর রহমান খাঁ৷
পরিবারঃ ১৯১৭ সালে জানুয়ারি মাসে টাঙ্গাইলে বড় বাশালিয়া গ্রামের আনজুমনেছার সঙ্গে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হন৷ তাঁদের সংসারে তিন পুত্র এবং এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন৷ (১) মৃত. শামসুজ্জামান খাঁ তুলা মিয়া, (২) মৃত. আসাদুজ্জামান খাঁ সুজা মিয়া, (৩) বেগম খালেদা হাবিব, (৪) আমিনুজ্জামান খাঁ আমিন৷ ১৯৭৬ সালের ২১ নভেম্বর ইবরাহীম খাঁ'র স্ত্রী মারা যান৷

শিক্ষাঃ বাড়িতে বড় ভাইয়ের কাছে বাংলা, মুন্সীর কাছে আরবী পড়ায় ইবরাহীম খাঁ'র হাতে খড়ি৷ ফসলান্দির পাঠশালা থেকে নিম্নপ্রাইমারী এবং লোকের পাড়া পাঠশালা থেকে উচ্চ প্রাইমারী পাস৷ ১৯০৬ সালে হেমনগর হাইস্কুল থেকে পঞ্চম শ্রেণী পাসের পর ১৯০৭ সালে পিংনা হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে ঐ স্কুল হতে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন ১৯১২ সালে৷ তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ হতে ১৯১৪ সালে দ্বিতীয় বিভাগে আইএ এবং ১৯১৬ সালে কলকাতার সেন্ট পালস্ কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্সসহ বি.এ পাস করেন৷ ১৯১৭ সালে আইনের প্রিলিমিনারী, ১৯১৮ সালে ল-ইন্টার, ১৯১৯ সালে ইংরেজি সাহিত্যের প্রাইভেট এম.এ এবং ১৯২৩ সালে আইন পাস করেন৷

কর্মজীবনঃ ১৯১৯ সালের ২৮ নভেম্বর ইবরাহীম খাঁ করটিয়া হাইস্কুলের প্রধানশিক্ষক পদে যোগ দেন৷ ১৯২৩ সালে মাঝামাঝি সময়ে শিৰকতা ত্যাগ করে তিনি ময়মনসিংহে ওকালতী ব্যবসা শুরু করেন৷ ১৯২৬ সালের ২ জানুয়ারি পুনরায় হাইস্কুলের প্রধানশিক্ষক পদে যোগ দেন এবং আঁটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়ার সৌজন্যে সা'দত কলেজ প্রতিষ্ঠার কাজে হাত দেন৷ ১৯২৬ সালের জুলাই মাসে কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রিন্সিপাল হন এবং একটানা ২২ বছর ঐ পদে অধিষ্ঠিত ছিলেন৷ ১৯৪৭ সালের ৪ নভেম্বর সরকারের আমন্ত্রনে তিনি পূর্ববাংলা মাধ্যমিক শিক্ষা বোর্ডের পদ গ্রহণ করেন এবং ১৯৫৩ সালের ১৪ জুলাই অবসর গ্রহণ করেন৷ তিনি ১৯৪৮ সালে ভূঞাপুর কলেজ (বর্তমানে ইবরাহীম খাঁ সরকারি কলেজ) এবং পরবর্তীকালে ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ ও প্রিন্সিপাল আবুল কাসেমের সহযোগীতায় বাংলা কলেজ (বর্তমান মিরপুরস্থ সরকারি বাংলা কলেজ) প্রতিষ্ঠা করেন৷ ১৯৪৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রাদেশিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন ইবরাহীম খাঁ৷ ১৯৬২ সালের নির্বাচনে জাতীয় পরিষদে সদস্য নির্বাচিত হন৷ ২৪ ফেব্রুয়ারি ১৯৭১ সালে পত্রিকায় বিবৃতি দিয়ে তিনি দলীয় রাজনীতি হতে অবসর গ্রহণ করেন৷ তিনি পাকিস্তান জাতীয় পরিষদের প্রতিনিধিদলের নেতা হিসেবে মধ্য প্রাচ্যের কয়েকটি দেশ ও চীন সফর করেন৷

পুরস্কার ও সংবর্ধনাঃ ১৯৩৮ সালে ইবরাহীম খাঁ 'খানবাহাদুর' উপাধি পান, পরাধীন দেশে এই খেতাব তিনি গ্রহন করেননি এবং ১৯৪৩ সালে তা বর্জন করেন৷ ১৯৪৪ সালের ১৯ মার্চ পূববঙ্গ সাহিত্য সংসদ তাঁকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন এবং ১৯৬৩ সালে বাংলা একাডেমী পুরষ্কার পান৷ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে 'একুশে পদক' প্রদান করেন৷
মৃতু্যঃ বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য সাধক, বিশিষ্ট শিৰাবিদ ও সমাজসেবক-এককথায় বহুমুখী প্রতিভার প্রতিভার সমন্বয়ে গড়া অনন্য অসাধারণ মানুষটি পরিবার পরিজন, অগণিত ছাত্র-ছাত্রী, ভক্ত অনুরাগী, শুভাকাংখীদের শোকসাগরে ভাসিয়ে ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকা মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!Kamran Parves Evan Abu Faruk
20/03/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

Kamran Parves Evan
Abu Faruk

ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর ও ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইমান আলী বাইতুল কোরআন বালক বালিকা মাদরাসার শিক্ষার্থী...
11/03/2026

ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর ও ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইমান আলী বাইতুল কোরআন বালক বালিকা মাদরাসার শিক্ষার্থী ও হাফেজদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন । আলহামদুলিল্লাহ।

আজ ১১ মার্চ (বুধবার) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া গ্রামের ইমান আলী বাইতুল কোরআন বালক বালিকা মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক, ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁর দৌহিত্র ডা. মোসাদ্দেক হাবিব, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুন ভূঁইয়া, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, গ্রুপের উপদেষ্টা ও ঘাটান্দি হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক আব্দুস সালাম, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও গ্রুপের উপদেষ্টা মনিরুজ্জামান তরফদার বাবু, উপদেষ্টা ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম কিংশুক খান, গ্রুপের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী হালিমুর রশিদ রিপন প্রমুখ।

এছাড়াও স্থানীয় প্রতিভা যুব ও ছাত্র সংগঠন, ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠন, মানবতার সেবায় ফাউন্ডেশন, তারুণ্যের আলো সহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, মাদরাসার শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গ্রামের সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে:
উপস্থিতিদের এবং সংগঠনের সুন্দর ভবিষ্যৎ ও মানবিক কার্যক্রম পরিচালনায় এবং বিশ্বের মুসলিম উন্মা , দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মাহাদি হাসান শিবলী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও আমাদের সম্মানিত ক্লায়েন্টদের প্র...
19/10/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও আমাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্ৰুপএর গভীর সমবেদনা।

বিদেশ থেকে আমদানিকৃত মূল্যবান পণ্যের এই ক্ষতি আমরা গভীরভাবে উপলব্ধি করি।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ত্যাগের মহিমায় ও সম্প্রীতির বন্ধনে উৎসব উদযাপন হোক জমজমাট।ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর ...
06/06/2025

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ত্যাগের মহিমায় ও সম্প্রীতির বন্ধনে উৎসব উদযাপন হোক জমজমাট।

ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক!

ঈদ মোবারক
31/03/2025

ঈদ মোবারক

Address

Bhuapur
Tangail
1960

Telephone

+8801511205056

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share