21/11/2025
আজ সমিতির নির্বাহী কমিটির সভায় আরও একটি সিদ্ধান্ত হয়েছে যে, আমরা আগামী ২৯ ডিসেম্বর /২০২৫ রোজ সোমবার "আলাদিন'স পার্ক, ফুলবাড়িয়া, ময়মনসিংহ " (টাঙ্গাইলের সাগরদীঘি সংলগ্ন) বার্ষিক বনভোজন এ যাব। এজন্য নিম্নোক্ত হারে চাঁদা নির্ধারন করা হয়েছে :-
সদস্য ও অতিথি ১,৫০০/- টাকা, পাঁচ বছর থেকে দশ বছরের বাচ্চা ১,০০০/- টাকা এবং দশ বছরের সকল বাচ্চা ১,৫০০/- টাকা। সমিতির অধিকাংশ সদস্য বনভোজন এর জন্য যে টাকা মাসিক ভিত্তিতে জমা করেছেন তারা অতিরিক্ত বাকি টাকা জমা দেবেন। সকল সাথীদের আগামী ০৬ ডিসেম্বর /২০২৫ তারিখে সাধারণ সভার দিন চাঁদার বাকি অংশ পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।