টাঙ্গাইল জিনিয়াস ক্লাব - Tangail Genius Club

  • Home
  • Bangladesh
  • Tangail
  • টাঙ্গাইল জিনিয়াস ক্লাব - Tangail Genius Club

টাঙ্গাইল জিনিয়াস ক্লাব - Tangail Genius Club বিজ্ঞানকে আঁকড়ে ধরে স্বপ্ন তোমার রবে,
অগ্রগতির সময় স্রোতে বিজয় তোমার হবে৷

14/03/2023

আজ বিশ্ব পাই (π) দিবস৷

প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো পাই দিবস কি ও কেন?

আজকের তারিখটা লক্ষ্য করো, ১৪.০৩ একে যদি উল্টে লেখা যায় কেমন হয়? ০৩.১৪.. কি সংখ্যা টি পরিচিত লাগছে? জি বন্ধুরা আজকের তারিখটি গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মান পাই (π=৩.১৪) এর সাথে মিলে যায়, তাই বিশ্বব্যাপী এই দিনটি পাই দিবস হিসেবে পরিচিত৷

আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে এই দিনেই বিশ্ব বিখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইন এর জন্ম হয় আবার একই তারিখে বিগব্যাং থিওরির আবিষ্কারক স্টিফেন হকিং মারা যান৷

টাঙ্গাইল বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে সবাইকে পাই দিবসের শুভেচ্ছা ৷

টাঙ্গাইল জিনিয়াস ক্লাব - Tangail Genius Club এর মানববন্ধন অনুষ্ঠিত৷
06/06/2021

টাঙ্গাইল জিনিয়াস ক্লাব - Tangail Genius Club এর মানববন্ধন অনুষ্ঠিত৷

৬ জুন, রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইল জিনিয়াস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ যৌক্তিক...

আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে যে পৃথিবীতে প্ৰথম ক্যামেরা আবিষ্কার কে করেন । আসলে.....প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এ...
11/12/2020

আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে যে পৃথিবীতে প্ৰথম ক্যামেরা আবিষ্কার কে করেন । আসলে.....
প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী, তাঁর নাম- "ইবনে হাইসাম "(Ibn Al Haytham)
Camera শব্দটি এসেছে আরবি শব্দ " কামারা"হতে। প্রথম ক্যামেরার নামকরণ করেছিলেন মুসলিম বিজ্ঞানী গণ।
" ইবনে হাইসাম "একজন আলোকবিজ্ঞানী ছিলেন। তাঁকে বলা হয়- Father of Modern Optics.
প্রাচীনকালে গ্রিকরা বিশ্বাস করতো - আমাদের চোখ থেকে আলো বের হয়ে বস্তুর উপর পড়লে ,আমরা সেটা দেখতে পাই।কিন্তু সেটা ছিল ভুল।প্রথম" ইবনে হাইসাম" প্রমাণ করতে পেরেছিলেন যে- কোনো বস্তুর উপর আলো পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা সেটা দেখতে পাই।
তিনিই প্রথম "পিন হোল ক্যামেরা "( pin hole camera) আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ইউরোপীয়রা এই "পিন হোল ক্যামেরার" উন্নতি ঘটায়,এবং বিজ্ঞানী জাইস নতুন একরকম ক্যামেরা আবিষ্কার করলেন।

Collected

আমাদের গ্রুপ:https://www.facebook.com/groups/390172468684685/?ref=share

পিঁপড়া নামক ক্ষুদ্র প্রাণীটি আমাদের সকলেরই পরিচিত। প্রধানত মিষ্টি জিনিসের সন্ধান পেলে পিঁপড়ার দ্রুত আগমনের জুড়ি নেই। তবে...
31/10/2020

পিঁপড়া নামক ক্ষুদ্র প্রাণীটি আমাদের সকলেরই পরিচিত। প্রধানত মিষ্টি জিনিসের সন্ধান পেলে পিঁপড়ার দ্রুত আগমনের জুড়ি নেই। তবে পিঁপড়ার সারি বেঁধে চলার দৃশ্য হয়তো তোমাদের সবাইকেই অভিভূত করেছে।তাইনা?

জি বন্ধুরা আমাকেও করেছে। এদের এই শৃঙ্খলা দেখে মনে হতো এরা হয়তো পিপড়াদের কোন প্রশিক্ষিত সেনাদল। তবে মজার বেপার হলো এরা আসলেই সেনাদল তবে মানুষের সেনাবাহিনীর মতো প্রশিক্ষিত নয়।তবে এদের সারিবদ্ধভাবে চলার পিছনের সাইন্স কী?

পিঁপড়ের আরেক নাম ফরমিকা। কারণ এদের দেহে ফরমিক এসিড থাকে। আর পিছনের দিকে কাঁটার মতো আত্মরক্ষার অঙ্গ থাকে যাকে আমরা হুল বলে থাকি।
এই হুলের ভেতর মূলত বিষ থাকে যা তারা আক্রমন করার সময় ব্যাবহার করে। মূলত এইযে খাবার সংগ্রহ করে কর্মী পিঁপড়ারা, এরা থাকে বন্ধ্যা স্ত্রী পিঁপড়া। এদের
হুলের নিচে এক গ্রন্থি থাকে যাকে 'ডুকোর' বলে। এটি মূলত 'ফেরোমেন' নামক এসিড বা আঁতর জাতীয় সুগন্ধি দিয়ে পূর্ণ থাকে। এরা যেই পথ দিয়ে যায় এই গ্রন্থি পথের সাথে ঘেঁষে একটু একটু করে ফেরোমেন পরতে থাকে। যার সাহায্যে পরের পিঁপড়া গুলো ও একই পথে চলে। আবার খাবার নিয়ে আসার সময় ও একই পদ্ধতিতে আগের পথ দিয়ে তারা নীরে ফিরে। যে রাস্তায় ফেরোমেনের ঘনত্ব বেশি, সেখানে পিঁপড়াদের যাতায়াত বেশি।

শিক্ষার্থী ও বিজ্ঞান প্রেমী বন্ধুরা। তোমাদের বিজ্ঞান চর্চার বিকাশ ঘটাতে জয়েন করো আমাদের গ্রুপে।
লিঙ্কঃ https://www.facebook.com/groups/390172468684685

"গাছ লাগাও পরিবেশ বাঁচাও।"এ কথা শুনেনি এমন মানুষ মনেহয় আমাদের মাঝে পাওয়া যাবেনা। কিন্তু কেন গাছের এতো গুরুত্ব? আমরা কি ভ...
29/10/2020

"গাছ লাগাও পরিবেশ বাঁচাও।"
এ কথা শুনেনি এমন মানুষ মনেহয় আমাদের মাঝে পাওয়া যাবেনা। কিন্তু কেন গাছের এতো গুরুত্ব? আমরা কি ভেবে দেখেছি?

গাছ লাগানো শুধু আমাদের অক্সিজেনের জন্য প্রয়োজনীয় তা কিন্তু নয়।বরং পরিবেশের জীব জন্তুর বাঁচার জন্য গাছের গুরুত্ব অনেক।
বৃষ্টিপাত ঘটাতে গাছ অনেক বেশি উপকারি। কিন্তু কেন? তাহলে যেখানে গাছ নেই সেখানে কি কোন বৃষ্টিপাত হয়না? তবে কি জঙ্গলে
সারাদিনই বৃষ্টিপাত হয়?

উত্তরটি হচ্ছে,
শুধু জঙ্গলেই যে বৃষ্টিপাত হয় এমনটি না। আবার যেখানে গাছ নেই সেখানেও বৃষ্টিপাত হয়। কিন্তু সেটা হয় মৌসুমি বৃষ্টিপাত। মৌসুমি বায়ুর প্রভাবে অন্য এলাকার মেঘ সেখানে বয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু যেখানে গাছ বেশি সেখানে তুলনামূলক বেশি বৃষ্টি হয় আর একে বলে স্থানীয় বৃষ্টি। এর কারণ গাছের পাতার বাষ্প মোচন। দিনের বেলা সূর্যের আলোতে গাছের পাতা হতে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বায়ুমণ্ডলে মুক্ত হয়। এ পানি গাছ আবার ভু-পৃষ্ঠ থেকে শুষে নেয়। এ নির্গত পানি ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে জমাট বাধতে থাকে ও বায়ুর অন্যান্য উপাদানের চেয়ে হালকা হওয়ার কারণে উপরে উড়ে মেঘের স্তরে জমা হয়। এক সময় ঘনীভূত হয়ে তা বৃষ্টি রূপে ঝরে পরে। বেশি গাছ থাকলে এ পানির জমাট বাধার হার বেশি হয় ফলে বৃষ্টিপাত ও বেশি হয়। প্রস্বেদন কিন্তু ২৪ ঘণ্টাই হয় বন্ধুরা।

টাঙ্গাইলের বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীদের বিজ্ঞান চেতনার বিকাশ ঘটাতে গঠিত হয়েছে টাঙ্গাইল বিজ্ঞান ক্লাব।তাই বিজ্ঞান প্রেমী বন্ধুরা, আমাদের ক্লাবে যোগ দিতে যুক্ত হও আমাদের কমিউনিটি গ্রুপে।

লিঙ্কঃ https://www.facebook.com/groups/390172468684685/

Address

Tangail City
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল জিনিয়াস ক্লাব - Tangail Genius Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share