20/09/2025
১৮/০৯/২০২৫ গত বৃহস্পতিবার
টাংগাইল নিরালা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাংগণে টাংগাইল শাখা খেলাফত মজলিসের অংগসংগঠন ইসলামী যুব মজলিস, টাংগাইল শাখার উদ্দ্যেগে রবিউল আওয়াল ১৪৪৭ হিজরী উপলক্ষে রাসূল (সাঃ) এর জীবন আদর্শ ও রাষ্ট্রগঠন শীর্ষক আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। ইসলামী যুব মজলিসের টাংগাইল শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে, মোঃ জহিরুল হক মিরাজের উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্টানের মুল কার্যক্রম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জোন পরিচালক ইঞ্জিনিয়ার মাহাদী হাসান সাকি
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, টাংগাইল জেলা খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মালেক,সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান মাদানী
সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম,
সহ-সাধারন সম্পাদক কে.এম আনসার আলী,গোলাম মোর্শেদ খান,
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, টাংগাইল জেলা শাখার সভাপতি হাফেজ খন্দকার বোরহান উদ্দিন,
শ্রমিক মজলিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান শেখ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহসান হাবিব মাসুদ, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাংগাইল, জেলা শাখা, অধ্যাপক ইকবাল হোসেন বাদল, জেলা শুরা ও কর্ম পরিকল্পনা বিষয়ক সদস্য এবং সদর উপজেলা আমীর
মোহাম্মদ আকরাম আলী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু, টাংগাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহিন প্রমুখ ব্যক্তিবর্গের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও,তারা অনাগত কারনে উপস্তিত হতে পারেননি।
এই অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা নাজমুল হক, ইসলামী যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রুবেল মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা,
অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন বিষয় তাদের আলোচনায় তুলে ধরেন। বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় তার বিশেষ গুন বিষয়ে আলোকপাত করেন। বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়ে মাগরিবের নামাযের বিরতীর পর অনুষ্ঠান শুরু হয়ে এশার নামাজের আগ পর্যন্ত অনুষ্ঠান চলে।