ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation

  • Home
  • Bangladesh
  • Tangail
  • ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation, Nonprofit Organization, Polashtoli, Akur Takur para, Tangail.

20/03/2026

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, আর প্রিয়জনদের সাথে হাসি ভাগাভাগি করা।

কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন—রাস্তার কিছু ছিন্নমূল শিশু, পরিশ্রমী রিকশাচালক, আর অসহায় বৃদ্ধা মা—যাদের জন্য ঈদের আনন্দটা অনেক সময়ই অপূর্ণ থেকে যায়।

এই ঈদকে একটু ভিন্নভাবে উদযাপন করার ছোট্ট চেষ্টা করেছি আমরা Light For Tomorrow এবং ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন।

তাদের জন্য আমরা ঈদ উপহার হিসেবে তাদের নিজের পছন্দমতো কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করেছি—পাঞ্জাবি, লুঙ্গি, ড্রেস… যেন তারাও নিজের মতো করে ঈদের আনন্দটা অনুভব করতে পারে।

কারণ আমরা বিশ্বাস করি,
ঈদের আসল সৌন্দর্য নতুন পোশাকে নয়,
বরং কারো মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে।

তাদের চোখের সেই আনন্দ, সেই হাসি—
এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।

আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি—
আপনাদের সহযোগিতায় আমাদের সামান্য উদ্যোগেই কারো ঈদটা হয়ে উঠুক একটু বেশি আনন্দের।

কাগমারা গোরস্থান রওজাতুল জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার পৌঁছে দেয় Light For Tomo...
18/03/2026

কাগমারা গোরস্থান রওজাতুল জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার পৌঁছে দেয় Light For Tomorrow এবং ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation.

দিনে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরের শক্তি কমে যায় এবং পানিশূন্যতা তৈরি হয়। স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী, এই সময় শরীরকে ধীরে ধীরে শক্তি ফিরিয়ে দিতে হালকা, পুষ্টিকর ও সহজে হজম হয় এমন খাবার খাওয়া সবচেয়ে উপকারী।

বাংলাদেশে সাধারণত ইফতারে পেঁয়াজু, বেগুনি, চপ বা ডুবো তেলে ভাজা খাবারের প্রচলন বেশি। কিন্তু আমরা এই সংস্কৃতিতে একটি স্বাস্থ্যকর পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল অতিরিক্ত তেলযুক্ত ভাজা খাবার কমিয়ে ফল-ফলাদি ও হালকা কিন্তু পুষ্টিকর খাবারের মাধ্যমে ইফতার আয়োজন করা। আমরা বিশ্বাস করি, সমাজ ও দেশের মঙ্গলের জন্য ক্ষতিকর খাদ্যাভ্যাস থেকে বেরিয়ে আসা জরুরি।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তবে সেই সাহায্য যেন তাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন। আমরা চাই তাদের একটি সুস্থ ও দীর্ঘ জীবন উপহার দিতে।

এই কাজ একা সম্পন্ন করা সম্ভব নয়। আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ এই উদ্যোগে শামিল হোক। আসুন, আমরা মানুষের প্রকৃত উপকারে আসি এবং সুস্থ সমাজ গঠনে একে অপরের পাশে দাঁড়াই।

At Kagmara Gorosthan Rawzatul Jannat Noorani Hifzia Madrasa and Orphanage, iftar was distributed to the students through a joint initiative of Light For Tomorrow and Khudro Orpon Foundation.

After fasting for long hours during the day, the body loses energy and becomes dehydrated. According to health science, it is most beneficial at this time to restore energy gradually by consuming light, nutritious, and easily digestible food.

In Bangladesh, iftar commonly includes deep-fried foods such as piyaju, beguni, and chop. However, we have tried to bring a healthy change to this culture. Our goal was to reduce excessively oily fried foods and arrange iftar with fruits and light, nutritious meals. We believe that for the well-being of society and the country, it is important to move away from harmful eating habits.

It is our moral responsibility to stand beside those in need. At the same time, we must ensure that our support does not harm their health. We aim to contribute to a healthier and longer life for them.

This mission cannot be achieved alone. We invite people from all levels of society to join this initiative. Let us truly help others and work together to build a healthier society.

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের চট্টগ্রাম টিমের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রোজার সেহেরির খাবার বিতরণ করে। চট্টগ্রাম সি...
14/03/2026

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের চট্টগ্রাম টিমের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রোজার সেহেরির খাবার বিতরণ করে। চট্টগ্রাম সিটির অন্তর্ভুক্ত জামাল খান, কাজীর দেওড়ী, ওয়াসার মোড়, লালখান ও সিআরবিসহ বেশ কয়টি স্থানে খাবার পৌঁছে দেয় ফাউন্ডেশনের চট্টগ্রাম টিম।

আমাদের সহযোগিতা করতে-
বিকাশ- 01627-987332 (পার্সোনাল)
রকেট- 01830-090272 1 (পার্সোনাল)
নগদ- 01627-987332 (পার্সোনাল)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01830090272 অথবা 01324-204817 নাম্বারে। ধন্যবাদ।

বিঃদ্রঃ অনুদান পাঠানোর পর নিশ্চিতকরণে পেইজে অথবা উল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

05/12/2025

আজকে ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান Tahmid Islam Shammo ভাইয়ার জন্মদিন।

ভাইয়ার জন্য রইলো হৃদয়ের গভীর থেকে শুভকামনা;
নতুন বছরটা হোক আরও আনন্দ, সুস্থতা আর সুন্দর মুহূর্তে ভরা। আপনার স্বপ্নগুলো আরও বড় হোক,
আর ফাউন্ডেশনের কাজগুলো আপনার হাত ধরে আরও দূর এগিয়ে যাক।

শুভ জন্মদিন!

- এডমিন।

টাংগাইল কখনোই ময়মনসিংহে নয়,  টাংগাইল ঢাকা বিভাগেই থাকবে।গণস্বাক্ষর এবং স্মারকলিপি পেশ কর্মসুচী।আয়োজনে :ভাসানী সোশ্যাল এস...
12/10/2025

টাংগাইল কখনোই ময়মনসিংহে নয়, টাংগাইল ঢাকা বিভাগেই থাকবে।
গণস্বাক্ষর এবং স্মারকলিপি পেশ কর্মসুচী।

আয়োজনে :ভাসানী সোশ্যাল এসোসিয়েশন এবং
ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র রোজাদারদের মাঝে ৪৫ টাকার ইফতার পৌঁছে দেয় ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন ।এই কার্যক্রমটি সফল করতে ...
28/03/2025

সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র রোজাদারদের মাঝে ৪৫ টাকার ইফতার পৌঁছে দেয় ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন ।

এই কার্যক্রমটি সফল করতে আপনিও আমাদের ৪৫ টাকা করে দান করতে পারেন এতে আপনার দান করা এই ৪৫ টাকায় আমরা পৌছিয়ে দিতে পারবো একজনের ইফতার। এভাবে আপনি একজন, দুইজন, তিনজনের ইফতারের টাকা পাঠাতে পারেন আর আমরা আপনার দান করা সেই টাকা দিয়ে মানুষের একদিনের ইফতার তাদের হাতে পৌছিয়ে দিবো ইনশাআল্লাহ।

আমাদের সহযোগিতা করতে-
বিকাশ- 01627-987332 (পার্সোনাল)
রকেট- 01830-090272 1 (পার্সোনাল)
নগদ- 01627-987332 (পার্সোনাল)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01830090272 অথবা 01324-204817 নাম্বারে। ধন্যবাদ।

বিঃদ্রঃ অনুদান পাঠানোর পর নিশ্চিতকরণে পেইজে অথবা উল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

২৭শে রমজানের সেরা ছবি ❤️মানুষের মুখের হাসি ❤️
28/03/2025

২৭শে রমজানের সেরা ছবি ❤️
মানুষের মুখের হাসি ❤️

কত অল্পতেই খুশি! আপনার অনুদানেই এই হাসি, আপনার ত্যাগেই এই আনন্দ।
16/03/2025

কত অল্পতেই খুশি!

আপনার অনুদানেই এই হাসি, আপনার ত্যাগেই এই আনন্দ।

কাগমারা গোরস্থান রওজাতুল জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ৪৫ টাকার ইফতার পৌঁছে দেয় ক্ষু...
15/03/2025

কাগমারা গোরস্থান রওজাতুল জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ৪৫ টাকার ইফতার পৌঁছে দেয় ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন ।

এই কার্যক্রমটি সফল করতে আপনিও আমাদের ৪৫ টাকা করে দান করতে পারেন এতে আপনার দান করা এই ৪৫ টাকায় আমরা পৌছিয়ে দিতে পারবো একজনের ইফতার। এভাবে আপনি একজন, দুইজন, তিনজনের ইফতারের টাকা পাঠাতে পারেন আর আমরা আপনার দান করা সেই টাকা দিয়ে মানুষের একদিনের ইফতার তাদের হাতে পৌছিয়ে দিবো ইনশাআল্লাহ।

আমাদের সহযোগিতা করতে-
বিকাশ- 01627-987332 (পার্সোনাল)
রকেট- 01830-090272 1 (পার্সোনাল)
নগদ- 01627-987332 (পার্সোনাল)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01830090272 অথবা 01324-204817 নাম্বারে। ধন্যবাদ।

বিঃদ্রঃ অনুদান পাঠানোর পর নিশ্চিতকরণে পেইজে অথবা উল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের চট্টগ্রাম টিমের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১৩তম রোজার সেহেরির খাবার বিতরণ করে। চট্টগ্র...
13/03/2025

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের চট্টগ্রাম টিমের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১৩তম রোজার সেহেরির খাবার বিতরণ করে। চট্টগ্রাম সিটির অন্তর্ভুক্ত জামাল খান, কাজীর দেওড়ী, ওয়াসার মোড়, লালখান ও সিআরবিসহ বেশ কয়টি স্থানে খাবার পৌঁছে দেয় ফাউন্ডেশনের চট্টগ্রাম টিম।

আমাদের সহযোগিতা করতে-
বিকাশ- 01627-987332 (পার্সোনাল)
রকেট- 01830-090272 1 (পার্সোনাল)
নগদ- 01627-987332 (পার্সোনাল)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01830090272 অথবা 01324-204817 নাম্বারে। ধন্যবাদ।

বিঃদ্রঃ অনুদান পাঠানোর পর নিশ্চিতকরণে পেইজে অথবা উল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কদিম হামজানী শিশুসদন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ৪৫ টাকার ইফতার পৌঁছে দেয় ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন।...
12/03/2025

কদিম হামজানী শিশুসদন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ৪৫ টাকার ইফতার পৌঁছে দেয় ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন।

এই কার্যক্রমটি সফল করতে আপনিও আমাদের ৪৫ টাকা করে দান করতে পারেন এতে আপনার দান করা এই ৪৫ টাকায় আমরা পৌছিয়ে দিতে পারবো একজনের ইফতার। এভাবে আপনি একজন, দুইজন, তিনজনের ইফতারের টাকা পাঠাতে পারেন আর আমরা আপনার দান করা সেই টাকা দিয়ে মানুষের একদিনের ইফতার তাদের হাতে পৌছিয়ে দিবো ইনশাআল্লাহ।

আমাদের সহযোগিতা করতে-
বিকাশ- 01627-987332 (পার্সোনাল)
রকেট- 01830-090272 1 (পার্সোনাল)
নগদ- 01627-987332 (পার্সোনাল)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01830090272 অথবা 01324-204817 নাম্বারে। ধন্যবাদ।

বিঃদ্রঃ অনুদান পাঠানোর পর নিশ্চিতকরণে পেইজে অথবা উল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনার দেওয়া ৪৫ / ৩১ টাকায় ইফতার করতে পারবে একজন রোজাদার ব্যক্তি।আমাদের এই উদ্যোগে প্রতিবারের ন্যায় আপনাদের সহযোগিতা এবার...
28/02/2025

আপনার দেওয়া ৪৫ / ৩১ টাকায় ইফতার করতে পারবে একজন রোজাদার ব্যক্তি।

আমাদের এই উদ্যোগে প্রতিবারের ন্যায় আপনাদের সহযোগিতা এবারও কাম্য। সহযোগিতা ১ টাকা থেকে অথবা একটি খেজুর থেকে যেকোন পরিমাণ বা পরিমাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

আমাদের সহযোগিতা করতে-
বিকাশ- 01627-987332 (পার্সোনাল)
রকেট- 01830-090272 1 (পার্সোনাল)
নগদ- 01627-987332 (পার্সোনাল)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01830090272 অথবা 01324-204817 নাম্বারে। ধন্যবাদ।

বিঃদ্রঃ অনুদান পাঠানোর পর নিশ্চিতকরণে পেইজে অথবা উল্লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Address

Polashtoli, Akur Takur Para
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন - Khudro Arpon Foundation:

Share