বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন

বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এই সংগঠনটির মূল উদ্দেশ্য বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলের প্রবাসীদের একত্রিত করে একটি সমাজসেবী শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা

আলহামদুলিল্লাহ 🤲মানুষ মানুষের জন্য—এই কথাটিই আবারও প্রমাণ করলো বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশন।দীর্ঘদিন ধরে টাকার অভ...
09/05/2026

আলহামদুলিল্লাহ 🤲
মানুষ মানুষের জন্য—এই কথাটিই আবারও প্রমাণ করলো বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশন।
দীর্ঘদিন ধরে টাকার অভাবে অপারেশনের পর হাতের খাটি খুলতে না পেরে অসুস্থ অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছিল মাতার গ্রামের শাহিন আলম ভাইয়ের নিষ্পাপ শিশুটি। সেই অসহায় মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের প্রিয় এসোসিয়েশন।
এটি শুধু একটি সহায়তা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসি।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং নিষ্পাপ শিশুটিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন।
আল্লাহ হুম্মা আমিন 🤲🤲

আলহামদুলিল্লাহ 🤲বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের এই মানবিক উদ্যোগ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অসুস্থ ভাই আব্দুল হামিদ...
01/05/2026

আলহামদুলিল্লাহ 🤲
বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের এই মানবিক উদ্যোগ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অসুস্থ ভাই আব্দুল হামিদের পাশে দাঁড়ানো শুধু একটি সহায়তা নয়, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি—কারণ মানুষ মানুষের জন্য।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং হামিদ ভাইকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন 🤲

বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদের ছোট ভাই, ইছামতী ডিগ্রি কলেজের সাবেক ছাত্র এবং ...
28/04/2026

বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদের ছোট ভাই, ইছামতী ডিগ্রি কলেজের সাবেক ছাত্র এবং হাজারীবাগ নিবাসী আবুল কাসেম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সদাহাস্যজ্বল ও মানবিক এই মানুষটির অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার এই চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের পক্ষ থেকে এক অসুস্থ প্রবাসী ভাইকে মানবিক সহায়তা হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা...
11/04/2026

বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের পক্ষ থেকে এক অসুস্থ প্রবাসী ভাইকে মানবিক সহায়তা হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন। সুন্দর হোক সবার জীবন, পূরণ হোক সকলের মনের সব চাওয়া পাওয়া।꧁♡ 🌙 ঈদ মোবারক - عيد مبارك - ...
20/03/2026

ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন।
সুন্দর হোক সবার জীবন, পূরণ হোক সকলের মনের সব চাওয়া পাওয়া।

꧁♡ 🌙 ঈদ মোবারক - عيد مبارك - 𝔈𝔦𝔡 𝔐𝔲𝔟𝔞𝔯𝔞𝔨 🌙 ♡꧂

🌙✨ ঈদ মোবারক ✨🌙বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।পবিত্র ঈদ আমা...
19/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।
পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। দূরে থাকলেও আমরা সবাই যেন হৃদয়ের বন্ধনে আবদ্ধ থাকি—এই কামনাই করি।
সকলের জীবন হোক আনন্দময়, সুস্থ ও নিরাপদ।
🌙 ঈদ মোবারক 🌙

বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর পক্ষ থেকে মরহুম জয়নাল আহমদ এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামান্য আ...
16/03/2026

বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর পক্ষ থেকে মরহুম জয়নাল আহমদ এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামান্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।

বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশন-এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব নাছির উদ্দিন-এর প্রবাস গমন উপলক্ষে আজ একটি আন্...
10/03/2026

বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশন-এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব নাছির উদ্দিন-এর প্রবাস গমন উপলক্ষে আজ একটি আন্তরিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংক্ষিপ্ত এই আয়োজনে এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমরা বিশ্বাস করি, প্রবাস জীবনেও তিনি আমাদের সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং সবসময় আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন।
বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
তারিখ: ১০-০৩-২০২৬

28/02/2026

🌙✨ বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন ✨🌙
আলহামদুলিল্লাহ 🤲
আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রায় চার শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান মানেই সংযম, ত্যাগ আর ভ্রাতৃত্বের শিক্ষা। এই শিক্ষা বুকে ধারণ করে আমরা চেষ্টা করেছি আমাদের আশেপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটাতে। হয়তো আমাদের এই সামান্য প্রচেষ্টা, কিন্তু কারও ইফতারের টেবিলে এটি ছিল এক চিলতে স্বস্তি, একটুখানি আনন্দ।
প্রবাসে থেকেও আমরা ভুলিনি আমাদের শিকড়, আমাদের মানুষদের। সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সবাইকে সুস্থতা ও শান্তি দান করুন। 🤲🌙
#বৃহত্তর_কালীগঞ্জ_প্রবাসী_এসোসিয়েশন
#রমজান_২০২৬
#ইফতার_বিতরণ
#মানবতার_জন্য_একসাথে

জরুরী বিজ্ঞপ্তি  তারিখ: ২৭/০২/২০২৬প্রতি/উদ্দেশ্যে: ইফতার সামগ্রী গ্রহণকারী সম্মানিত ব্যক্তিবর্গ।বিষয়: পবিত্র রামাদ্বান ১...
27/02/2026

জরুরী বিজ্ঞপ্তি

তারিখ: ২৭/০২/২০২৬

প্রতি/উদ্দেশ্যে: ইফতার সামগ্রী গ্রহণকারী সম্মানিত ব্যক্তিবর্গ।

বিষয়: পবিত্র রামাদ্বান ১৪৩২ বঙ্গাব্দ, ১৪৪৭ হিজরী, ২০২৬ ইংরেজী উপলক্ষে ইফতার সামগ্রী গ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময় সম্পর্কে অবহিতকরণ।

জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহু।

পবিত্র রামাদ্বান উপলক্ষে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর পক্ষ হইতে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

উক্ত ইফতার সামগ্রী গ্রহণের জন্য আপনাকে আগামী ২৮/০২/২০২৬ তারিখ, সকাল ১০:০০ ঘটিকায় ফারহানা এন্ড আয়শা কমপ্লেক্স-এ উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে সম্পন্ন করার স্বার্থে বিশেষভাবে জানানো যাচ্ছে যে, শুধুমাত্র যাদের কাছে এসোসিয়েশন কর্তৃক প্রদানকৃত নির্ধারিত টোকেন রয়েছে, তারাই ইফতার সামগ্রী গ্রহণের জন্য উপস্থিত হবেন। টোকেন ব্যতীত কাউকে সামগ্রী প্রদান করা সম্ভব হবে না।

আপনাদের প্রতি অনুরোধ থাকবে,

• নির্ধারিত সময়ের পূর্বে বা পরে ভিড় না করার জন্য।
• শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সামগ্রী গ্রহণ করার জন্য।
• নিজ নিজ টোকেন সঙ্গে নিয়ে আসার জন্য।

আপনাদের সহযোগিতাই আমাদের এই মহতী উদ্যোগকে সফল ও সার্থক করে তুলবে। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, ইবাদত ও দান-সদকা কবুল করুন এই কামনা করছি, আমিন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ,

বিনীত,

সভাপতি
মোঃ খছরুল আমিন চৌঃ (সাহেল)

সাধারণ সম্পাদক
বিলাল আহমদ (আব্দুল খালিক)

বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন

জরুরী যোগাযোগ নম্বর:
নজরুল ইসলাম ০১৭২৭১৫৭৯৮৯
আবু মোঃ কিবরিয়া (আলম) ০১৭১৭২৮২১৮১
আবু সুফিয়ান ০১৭৪৯১৩৭৩৩৪

আলহামদুলিল্লাহ 🤲 বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর পক্ষ হইতে ২০২৬ সালের ক্যালেন্ডার বিতরণ চলছে।বৃহত্তর কালীগঞ্জ প্র...
01/01/2026

আলহামদুলিল্লাহ 🤲 বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর পক্ষ হইতে ২০২৬ সালের ক্যালেন্ডার বিতরণ চলছে।
বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন এর বাংলাদেশে অবস্থানরত পরিচালনা পরিষদের সকল সদস্যদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ❤️🌹❤️

Address

Zakgonj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃহত্তর কালীগঞ্জ প্রবাসী এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share