Rahmania Disabled Welfare Foundation

Rahmania Disabled Welfare Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahmania Disabled Welfare Foundation, Non-Governmental Organization (NGO), sylhet, Sylhet.

বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসিলেটের প্রতিবন্ধী মানুষের প...
13/07/2026

বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ৬ জুলাই সোমবার দুপুরে নগর ভবন কার্যালয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবি’র পরিচালক মনোনীত হওয়ায় সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের নেতৃত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রতিবন্ধী মানুষের পক্ষে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী একজন দক্ষ, সৎ ও দূরদর্শী সংগঠক। তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দায়িত্বশীলতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের নাগরিক সেবার মান আরও উন্নত হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।

বক্তারা আরও বলেন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে আব্দুল কাইয়ুম চৌধুরীর অবদান প্রশংসার দাবিদার। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সিলেটের উন্নয়নকে আরও বেগবান হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জিডিএফ’র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদানসিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদে...
12/07/2026

স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ক্রীড়া ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে বলেছেন, তাদেরকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। প্রতিবন্ধীদেরকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। প্রতিবন্ধীদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন প্রদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে ব্যক্তিগত ভাবে সম্মাননা দেয়ার জন্য সিসিক উদ্যোগ নেবে। তিনি বলেন, সমাজে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার এবং সুযোগ-সুবিধা বাস্তবায়ন করতে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে। তাদেরকেও সিসিক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী জাবেদ এর এই অর্জন সিলেট তথা দেশের জন্য গর্বের। ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সিসিক প্রশাসক ৬ জুলাই সোমবার বিকাল ৪টায় সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের অধিনায়ক, বাংলাদেশ প্যারা গেমস ব্যাডমিন্টন ইভেন্টের স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রো বল দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম এর সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সংবর্ধিত অতিথি প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ ভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, শাহী ঈদগাহস্থ শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট এর প্রিন্সিপাল হ্যাপী রাণী দেব, ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর এডভোকটে সত্যজিত কুমার দাস, এডভোকেট সৈয়দ কাউছার আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি সৈয়দ শওকত আলী, নির্বাহী সদস্য স্বপন আহমদ, সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথি প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

12/07/2026
12/07/2026

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক: ক্রীড়া ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যে সিলেট তথা দেশবাসী গর্বিত

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাফল্য সিলেট তথা সমগ্র দেশের জন্য গর্বের। তাদের এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের অধিনায়ক এবং বাংলাদেশ প্যারা গেমস ব্যাডমিন্টনে স্বর্ণপদকজয়ী জাবেদ আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে অবদান রাখায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার তাদের শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে আন্তরিক। সিলেট সিটি কর্পোরেশনও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

তিনি বলেন, স্বর্ণপদকজয়ী জাবেদ আহমদের এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে সিলেট সিটি কর্পোরেশন থেকেও তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্টস সিলেট অঞ্চলের ডিএজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী এবং গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাবেদ আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রিন্সিপাল হ্যাপী রাণী দেব, ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, অ্যাডভোকেট সৈয়দ কাউছার আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, নির্বাহী সদস্য স্বপন আহমদ, সদস্য জাকারিয়া আহমদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত ক্রীড়াবিদ জাবেদ আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণরহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্...
12/07/2026

প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এবং প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় প্রতিবন্ধী ও গরীব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এবং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল (নুরুল হুদা)।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শফিক, সিটি মডেল স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবী আলহাজ¦ ফজলুর রহমান, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
মাওলানা বশির উল আমিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও তানজিমুল কোরআন মাদ্রাসা হায়দরপুর সিলেটের শিক্ষা সচিব মাওলানা মাসুক আহমদ, ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, কোষাধ্যক্ষ মকবুল হোসেন খান। উপস্থিত ছিলেন সিলেট স্যোসাল ওয়ার্কের সভাপতি রাশেদ আহমদ, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য রাশেদ আহমদ, শিউলী বেগম, ইরাজুল ইললাম, আরিফ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন আল-রশিদ ইন্সটিটিউটের পরিচালক মাওলানা সাদিকুর রহমান। অনুষ্ঠানে প্রবাসী ব্যক্তির অর্থায়নে অসহায় প্রতিবন্ধী ও গরীব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পেছনে ফেলে রেখে একটি রাষ্ট্রের সামগ্রিক ও টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের করুণার পাত্র নন, তারা নাগরিক হিসেবে সমান অধিকারের দাবিদার। প্রতিবন্ধী ও অসহায় মানুষদের ঈদের আনন্দ পরিপূর্ণ করতে ও তাদের মুখে হাসি ফুটাতে প্রবাসী ব্যক্তির অর্থায়নে ও রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। আমাদের কেবল উৎসব-পার্বণে নয়, বরং সারা বছরই এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। বক্তারা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মতো অন্যান্য ফাউন্ডেশন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

Address

Sylhet
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Rahmania Disabled Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rahmania Disabled Welfare Foundation:

Shortcuts

Share