Beani Bazar Cancer & General Hospital Foundation

Directions Website Contact the organization

Beani Bazar Cancer & General Hospital Foundation BB Cancer & General Hospital Foundation is a UK-registered charity supporting a hospital in Bangladesh focused on cancer care and general health services.

আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের বিনামূল্যে মোব...
31/10/2026

আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান

৩১ অক্টোবর ২০২৬ খ্রি. শনিবার, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে-এর আর্থিক সহযোগিতায় বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আতিকুর রহমান মোহন, আব্দুল বাছিত, মামুন আল রশিদ ও শামীম উদ্দিন’র আর্থিক সহযোগিতায় আয়োজিত এ মোবাইল ক্লিনিক ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চিকিৎসা পরামর্শ, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), ডায়াবেটিস নির্ণয়, পায়ুপথের বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা ও অ্যানাল স্ক্রিনিং, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন-সংক্রান্ত পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগীগণ বাড়ির কাছে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এই মহতী উদ্যোগের জন্য আয়োজক সংস্থা, আর্থিক সহযোগিতাকারী প্রবাসী সমাজসেবী এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

31/10/2026

৩১শে অক্টোবর ২০২৬ খ্রি. শনিবার, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা, ইউকে-এর সহযোগিতায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক মাথিউরা আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অভিব্যক্তি----------------

ঢাকা মেডিকেল কলেজ হইতে আগত, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাহাত হোসাইন রিগান, প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে রোগী দেখছেন '...
28/10/2026

ঢাকা মেডিকেল কলেজ হইতে আগত, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাহাত হোসাইন রিগান, প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে রোগী দেখছেন ' বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল'-এ।
অগ্রীম সিরিয়ালের জন্য- 01329757831 অথবা 01703969257 (২৪ ঘন্টা)।

27/10/2026

মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের বিনামূল্যে মোবাইল ক্লিনিক সে...
27/10/2026

মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান

২৭ অক্টোবর ২০২৬ খ্রি. মঙ্গলবার, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে-এর আর্থিক সহযোগিতায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী মোঃ জাকির খান, মোঃ সুরমান খান, দিলাল আহমেদ, আবদুল হাসিব বাসিত, ইকবাল হুসেন, আলী আহমেদ ও সয়ফুল আমিন’র আর্থিক সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চিকিৎসা পরামর্শ, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), ডায়াবেটিস নির্ণয়, পায়ুপথের বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা ও অ্যানাল স্ক্রিনিং, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন-সংক্রান্ত পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

এই সময় মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব আলহাজ কুতুব উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী হাজি শামসুল ইসলাম, বেলাল আহমেদ, বিলাল উদ্দিন ও এনামুল ইসলাম প্রমুখ।
উক্ত মোবাইল ক্লিনিক সেবায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব আলতাফ হোসেন এবং এনামুল হাসান লুদি রুহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগীগণ বাড়ির কাছে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এই মহতী উদ্যোগের জন্য আয়োজক সংস্থা, আর্থিক সহযোগিতাকারী প্রবাসী সমাজসেবী এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলা ও দুর্গম এলাকায় বিনামূল্যে মোবাইল ক্লিনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

26/10/2026
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বারোহালে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা১৮ অক্টোবর ২০২৬,...
17/10/2026

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বারোহালে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা

১৮ অক্টোবর ২০২৬, শনিবার, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক জকিগঞ্জ উপজেলার বারোহাল এলাকার চক কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবার আয়োজন করা হয়।
মোবাইল ক্লিনিক কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী পায়ুপথ ও অ্যানাল ক্যান্সার স্ক্রিনিং-সংক্রান্ত সেবা প্রদান করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবার পাশাপাশি আয়োজিত হয় বিভিন্ন স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম। এসব কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয় স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, নিজে নিজে স্তন পরীক্ষা করার পদ্ধতি এবং সামগ্রিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর। এর মাধ্যমে জনগণকে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মোবাইল ক্লিনিক কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Beanibazar Cancer & General Hospital Foundation Organizes Free Mobile Clinic in Barohal

October 18, 2026

Beanibazar Cancer & General Hospital Foundation organized a free mobile clinic at the premises of Chak Konagram Government Primary School in the Barohal area of Zakiganj Upazila, Sylhet.

During the mobile clinic programme, experienced physicians provided general medical services to patients. The services also included cervical and breast cancer screening, diabetes testing, blood haemoglobin testing, and screening services for a**l conditions and a**l cancer, as appropriate. Necessary medicines were also provided to patients free of charge based on medical advice.

In addition to medical services, various health education and awareness activities were conducted. Special emphasis was placed on recognizing the early signs of breast cancer, learning the technique of breast self-examination, and promoting overall health awareness. These initiatives aimed to encourage people to understand the importance of cancer prevention, early detection, and timely medical treatment.

The mobile clinic programme was successfully conducted with the overall support and cooperation of local dignitaries and community members. Such initiatives play an important role in bringing essential healthcare services to the doorsteps of people in remote areas and raising public awareness about cancer and other health conditions.

আগামীকাল শুক্রবার সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। অগ্রীম সিরিয়ালের জন্য এখনই যোগাযোগ করুন - 01703969257 অথ...
15/10/2026

আগামীকাল শুক্রবার সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। অগ্রীম সিরিয়ালের জন্য এখনই যোগাযোগ করুন - 01703969257 অথবা 01329757831

Address

College Road, Dasgram, Beanibazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Beani Bazar Cancer & General Hospital Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beani Bazar Cancer & General Hospital Foundation:

Shortcuts

Share

Nearby non profit organizations