Hoque Foundation হক ফাউন্ডেশন

Hoque Foundation হক ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিয়োজিত

https://bdnews24.eu/
06/05/2026

https://bdnews24.eu/

এমদাদুল হক, সিলেট:লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহে...

মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিললালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ...
04/05/2026

মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ যোহর তার নিজ বাসভবনে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মাদ্রাসার হাফিজিয়া শাখার শিক্ষার্থীরা নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এরপর লালার গাঁও জামে মসজিদের মুয়াজ্জিন পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ।

দোয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ মাষ্টার আব্দুল করিম সাহেবের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এবং আল্লামা হবিবুর রহমান ছাহেব (রহ.)-এর রুহের মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করা হয়। এছাড়া তার ইসলামি শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মসজিদ, মাদ্রাসা, দারুল কেরাত,খানেকার কবুলিয়াত কামনা করা হয়।

মাহফিলে মাদ্রাসার হাফিজিয়া শাখার প্রধান শিক্ষক, দাখিল শাখার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ মাষ্টার আব্দুল করিম সাহেবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

https://www.sylhetview24.news/news/408714
01/05/2026

https://www.sylhetview24.news/news/408714

সিলেটের লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা পাঠানটুলা, সিলেটে কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের ফ্রান্স প...
01/05/2026

লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা পাঠানটুলা, সিলেটে কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি মুহাম্মদ নজমুল হকের আগমন উপলক্ষে মাদরাসার ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ নজমুল হক মাদরাসার উপদেষ্টা মাস্টার মো. আব্দুল করিম সাহেবের সুযোগ্য সন্তান। তাঁর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা,
পাঠানটুলা, সিলেট।
৩০ এপ্রিল, ২০২৬

আলহামদুলিল্লাহ।কালারুকা দাখিল মাদ্রাসার প্রাক্তন সহ-সুপার মাওলানা আব্দুল হামিদ সাহেবের ছেলে আব্দুর রহমান শাহজালাল জামেয়...
30/04/2026

আলহামদুলিল্লাহ।
কালারুকা দাখিল মাদ্রাসার প্রাক্তন সহ-সুপার মাওলানা আব্দুল হামিদ সাহেবের ছেলে আব্দুর রহমান শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসা থেকে অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেছে। এ উপলক্ষে জামেয়ার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমায়দীর কাছ থেকে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করে।

তার এই অর্জনে আমরা গর্বিত। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করে দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে। অভিনন্দন ও শুভকামনা।

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সৎপুর কামিল মাদরাসার আইটি শিক্ষক কামরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক ঢাকা...
29/04/2026

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সৎপুর কামিল মাদরাসার আইটি শিক্ষক কামরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি মুহাম্মদ নজমুল হক।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদরাসার ছাত্র সংসদের ভিপি জুম্মান আহমেদ।

# মিঠাই মিষ্টি ঘর, লামাকাজি, সিলেট।

সিলেট সদর উপজেলার নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক ও দৈনিক ...
28/04/2026

সিলেট সদর উপজেলার নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নজমুল হক এবং হক ফাউন্ডেশনের সদস্য সচিব এমদাদুল হক।

বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পরিদর্শন করে তারা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম দেখে তারা আনন্দ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মালিক, এডহক কমিটির সদস্য সাংবাদিক ওলিউর রহমান, সম্মানিত শিক্ষক মাওলানা বুরহান উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতার জন্য দোয়া করেন...
27/04/2026

লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতার জন্য দোয়া করেন ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) সুযোগ্য নাতি মাওলানা সুলাইমান আহমেদ চৌধুরী।

লালার গাঁও, জালালাবাদ, সিলেট।

স্মরনীয় মূহূর্তরন্ধন কাব্য সোনাতলা, সিলেট।
27/04/2026

স্মরনীয় মূহূর্ত
রন্ধন কাব্য
সোনাতলা, সিলেট।

হক  ফাউন্ডেশনের সদস্য সচিব এমদাদুল হকের বিবাহ ও সুন্নাতে ওয়ালিমা সম্পন্নসিলেট: আল্লাহর অশেষ রহমতে গত ১২ এপ্রিল রবিবার স...
20/04/2026

হক ফাউন্ডেশনের সদস্য সচিব এমদাদুল হকের বিবাহ ও সুন্নাতে ওয়ালিমা সম্পন্ন

সিলেট: আল্লাহর অশেষ রহমতে গত ১২ এপ্রিল রবিবার সিলেটে বৈরাতি কমিউনিটি সেন্টার পাঠানটুলায় এক আনন্দঘন পরিবেশে হক ফাউন্ডেশনের সদস্য সচিব ও লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের কনিষ্ট পুএ এমদাদুল হকের বিবাহ ও নিজ বাড়িতে সুন্নাতে ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক অঙ্গনের বহু সম্মানিত ব্যক্তি উপস্থিত থেকে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) সুযোগ্য ছাহেবজাদা আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান পাকিছিরী, সৎপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ বেতকোনী, আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেবের কনিষ্ঠ পুত্র মাওলানা আব্দুল বাকী খালেদ, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুকী, সুফিনগর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আব্দুস সালাম, কালারূকা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম আলী, লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নজীর আহমদ হেলাল, সিলেট সরকারি মহিলা কলেজের অবসর প্রাপ্ত অফিস প্রধান সাজিদুর রহমান, হাকিম চৌধুরী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ আহমেদ, ফতেহপুর কামিল মাদরাসার সাবেক শিক্ষক মোলভী আব্দুল জলিল, বিশিষ্ট সংগীত শিল্পী মাহমুদ আব্দুল কাদির, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম আল মাদানী, লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ ও সহ-সুপার সাইফুদ্দীন সাদীসহ শিক্ষকবৃন্দ, মইয়ারচর সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা নুরুল আমিন , সোনাতলা আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল করিম সুনামগঞ্জী ,ছাতক হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাজিদুর রহমান এবং হাউসা আলিম মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মোস্তাক আহমদ আজাদী, পশ্চিম সদর কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রিন্সিপাল আক্তার হোসেন,তালামিযে ইসলামিয়ার সদর উপজেলার সভাপতি মাওলানা আজিজুর রহমান।

এছাড়াও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সভাপতি আবুল কাশেম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতিও ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, জেলা যুবদল নেতা রেজাউল করিম রেজা,১নং লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন, পশ্চিম সিলেটের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোলেমান আহমদ চৌধুরী, বাংলাদেশ আঞ্জুমানে আলইসলাহ’র কেন্দ্রীয় নেতা আজির উদ্দিন পাশা, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দৈনিক জনতার কণ্ঠ পত্রিকার সম্পাদক ওলিউর রহমান এবং ছাতক উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম সহ জেলা ও উপজেলার বিশিষ্ট আলেমেদ্বীন, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা মানুষের চরিত্র সংরক্ষণ ও সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নবদম্পতির জন্য সুখী ও কল্যাণময় দাম্পত্য জীবনের কামনা করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিতি, দোয়া ও শুভেচ্ছার জন্য আয়োজক পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে নবদম্পতির জন্য দোয়া কামনা করেন।

শাইরে আলা হযরত মাওলানা রইছ উদ্দিন কালারুকা ছাহেব ( রহ) জিয়ারত করছেন মুফতি মাওলানা মোস্তাক আহমেদ ও মুহাম্মদ নজমুল হক।
18/04/2026

শাইরে আলা হযরত মাওলানা রইছ উদ্দিন কালারুকা ছাহেব ( রহ) জিয়ারত করছেন মুফতি মাওলানা মোস্তাক আহমেদ ও মুহাম্মদ নজমুল হক।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoque Foundation হক ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share