28/07/2026
শাবিপ্রবির এফইটি বিভাগের অধ্যাপক (প্রাক্তন বিভাগীয় প্রধান),কিশোরগঞ্জের কৃতি সন্তান ও কিশোরগঞ্জ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের (শাবিপ্রবি ) প্রধান উপদেষ্টা, শ্রদ্ধেয় প্রফেসর ড. Md. Mozammel Hoque স্যার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে মনোনীত হওয়ায় কিশোরগঞ্জ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন, শাবিপ্রবির পক্ষ থেকে স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
স্যারের মেধা,মনন, সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও অভিজ্ঞতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে বলে কিশোরগঞ্জ স্টুডেন্টস' আ্যসোসিয়েশন আশাবাদী।
নবনিযুক্ত দায়িত্বে সম্মানিত স্যারকে আবারো অনিঃশেষ অভিনন্দন ও সর্বোপরি স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জ পরিবার।