জানালা - Janala

জানালা - Janala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জানালা - Janala, Nonprofit Organization, Sylhet.

Janala is a social welfare organisation established in November 2013 with the aim to connect the privileged and underprivileged youths by the means of social work, which eventually will bring change in the society.

Project- Eid Joy Sharing Gift Pack 2026“সবার জন্য ঈদ” এই বিশ্বাস থেকেই আমাদের ছোট্ট উদ্যোগ। আমরা চাই, ঈদের আনন্দ যেন শুধ...
20/03/2026

Project- Eid Joy Sharing Gift Pack 2026

“সবার জন্য ঈদ” এই বিশ্বাস থেকেই আমাদের ছোট্ট উদ্যোগ। আমরা চাই, ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং ছড়িয়ে পড়ুক প্রতিটি শিশুর মুখে হাসির মাধ্যমে।

প্রতিবছরের মতো এবারও আমরা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত জামেয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৪৬ জন শিক্ষার্থীর মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করেছি।

আমরা যেমন নিজেদের প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনে ঈদ উদযাপন করি, ঠিক তেমনই এই প্রোজেক্টে আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাই অন্তত একটি শিশুর জন্য হলেও একটি “ঈদের আনন্দ” উপহার দিন।

আপনার ছোট্ট একটি উদ্যোগই পারে একটি শিশুর মুখে বড় হাসি ফোটাতে।

আসুন, আমরা একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
Eid Mubarak 🌙✨

-Janala

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও Janala নিয়ে এলো পবিত্র রামাদান উপলক্ষে বিশেষ ফুড প্যাক প্রজেক্ট- বক্স অফ হোপ। 🌙এই ফুড প্য...
04/03/2026

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও Janala নিয়ে এলো পবিত্র রামাদান উপলক্ষে বিশেষ ফুড প্যাক প্রজেক্ট- বক্স অফ হোপ। 🌙

এই ফুড প্যাকের মাধ্যমে ৪ সদস্যের একটি পরিবারের পুরো মাসের ইফতার ও সেহরির প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সাথে রোজা পালন করতে পারেন।

গত ১৩ বছর ধরে আমরা নিষ্ঠা ও দায়িত্বের সাথে এই প্রকল্প পরিচালনা করে আসছি।

Janala UK এর আন্তরিক সহযোগিতায় এ বছর আমরা ১৩৬টি পরিবারের হাতে রামাদানের খাদ্য সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

প্রতি বছরের মতো আমাদের পাশে থাকার জন্য সকল শুভানুধ্যায়ী ও সহযোগীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

In continuation of our yearly tradition, Janala proudly launched its special Ramadan Food Pack Box of Hope program once again this year on the occasion of the holy month of Ramadan. 🌙

Through this initiative, a family of four receives essential food items sufficient for their entire month of Iftar and Sehri, enabling them to observe their fast with comfort and dignity.

For the past 13 years, we have been carrying out this project with dedication and responsibility.

With the sincere support of Janala UK, we were able to distribute Ramadan food assistance to 136 families this year.

As always, we extend our heartfelt gratitude to all our well-wishers and supporters for standing by us every year. Your love and continued support are the true inspiration behind our journey forward.

শীতের কনকনে ঠান্ডায় যেখানে অনেকের কাছে উষ্ণতা বিলাসিতা, সেখানে চা বাগানের শ্রমিক পরিবারগুলোর জন্য তা বেঁচে থাকার একান্ত ...
05/01/2026

শীতের কনকনে ঠান্ডায় যেখানে অনেকের কাছে উষ্ণতা বিলাসিতা, সেখানে চা বাগানের শ্রমিক পরিবারগুলোর জন্য তা বেঁচে থাকার একান্ত প্রয়োজন। সেই মানবিক উপলব্ধি থেকেই জানালার এই ছোট্ট উদ্যোগ।

আজ জানালা টিমের পক্ষ থেকে ৪৫০+ চা শ্রমিক পরিবারের হাতে শীতের ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়েছে।
এই ব্ল্যাঙ্কেট শুধু একটি কাপড় নয়,এটি ভালোবাসা, সম্মান এবং পাশে থাকার এক নিঃশব্দ অথচ গভীর বার্তা।

জানালা বিশ্বাস করে মানুষ মানুষের জন্য। এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই জানালার পথচলা অব্যাহত থাকবে।

30/03/2025
কদিন পরেই সন্ধ্যার মেঘমুক্ত আকাশে এক ফালি চাঁদ উকি দিয়ে জানিয়ে দিবে ঈদের আগমনী বার্তা।আমরা যারা মোটামুটি তথাকথিত সামর্থ্...
27/03/2025

কদিন পরেই সন্ধ্যার মেঘমুক্ত আকাশে এক ফালি চাঁদ উকি দিয়ে জানিয়ে দিবে ঈদের আগমনী বার্তা।আমরা যারা মোটামুটি তথাকথিত সামর্থ্যবান আছি, তাদের জন্য প্রতিটি ঈদই আসে আনন্দের উৎসব হয়ে।নিজের জন্য,পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে ঈদকে বরণ করতে কত কিছুই না করি আমরা।কিন্তু এই আনন্দের মধ্যেও আমরা যেন সমাজের সেই সব মানুষদের / শিশুদের কথা ভুলে না যাই, যাদের জন্য বাঁকা চাঁদটি আনন্দের বন্যা হয়ে আসেনা কখনোই..

এরকম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা Team Janala সব সময় চেষ্টা করি আমাদের ঈদের খুশিতে অল্প করে হলেও তাঁদেরকে সামিল রাখার জন্য।

প্রতি বছরের মতো জানালা পরিবারের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি “Eid Gift Pack 2025”। 'Everyone deserve an Eid day'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করি ঈদের আনন্দ ছড়িয়ে দিতে, যেন সুবিধাবঞ্চিত শিশুরাও নতুন জামা পরে ঈদ উদযাপন করতে পারে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, আমাদের ঈদ বাজেটের একটি ছোট অংশ সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংরক্ষণ করা, যাতে আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি। আমাদের সামান্য সহানুভূতি ও সাহায্য, যেটি হয়তো আমাদের কাছে তেমন কিছু না, কিন্তু তাদের জন্য তা হতে পারে বিশাল একটি উপহার। আসুন, আমাদের ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিই, বিশেষ করে যারা নতুন জামা পরতে পারে না। ঈদ সত্যিকার অর্থে তখনই পূর্ণ হয়, যখন আমরা একে অপরের আনন্দে শামিল হই।

এই বছর আমরা গোয়াইনঘাট, সিলেটের এক মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি পাঞ্জাবি, টুপি ও সুগন্ধি ঈদ উপহার দিয়েছি। হাজারো কষ্ট, অসংখ্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বে হাসিখুশি এই শিশুরা ক্ষুদ্র ক্ষুদ্র উপহার পেয়েই বাঁধনহারা উল্লাসে ফেটে পরে।

আমরা চেষ্টা করেছি, যতটুকু সম্ভব এই আনন্দে অংশীদার হতে..

আপনিও এগিয়ে আসুন মানবতার পাশে। ঈদের রং ছড়িয়ে যাক সকল প্রানে !

“সবার ঈদ আনন্দময় হোক!”

প্রচারের জন্য নয় বরং একে অন্যকে অনুপ্রাণিত করুন, ঈদের প্রকৃত আনন্দকে ছড়িয়ে দিতে !
সবাই নিজের আশেপাশের মানুষগুলোকে সামিল করুন ঈদের আনন্দে !

💜

নির্মল আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়।প্রতি বছরের মতো, এবারও জানালা পরিবার গোয়াইনঘাট, সিলেটে...
27/03/2025

নির্মল আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়।

প্রতি বছরের মতো, এবারও জানালা পরিবার গোয়াইনঘাট, সিলেটের এক মাদ্রাসার অসহায় ও দরিদ্র ছাত্রদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার সৌভাগ্য অর্জন করেছে। রমজানের এই পবিত্র সময়ে, একসঙ্গে ইফতার করা শুধু খাবার ভাগ করে নেওয়া নয়, বরং ভালোবাসা, মানবতা ও সৌহার্দ্যের এক অনন্য প্রকাশ।

আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যারা পাশে ছিলেন, সমর্থন করেছেন—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই মিলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াই এবং এই ভালোবাসার পরিধি আরও বিস্তৃত করি।

𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕: 𝑹𝒆𝒃𝒖𝒊𝒍𝒅𝒊𝒏𝒈 𝑫𝒓𝒆𝒂𝒎𝒔গত আগস্টে আকস্মিক বন্যায় ফেনী ও নোয়াখালী অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে আম...
07/03/2025

𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕: 𝑹𝒆𝒃𝒖𝒊𝒍𝒅𝒊𝒏𝒈 𝑫𝒓𝒆𝒂𝒎𝒔

গত আগস্টে আকস্মিক বন্যায় ফেনী ও নোয়াখালী অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে আমরা জরুরি সহায়তা প্রদানের জন্য তহবিল সংগ্রহ করেছিলাম। কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা দেখি যে, ইতোমধ্যেই অনেক স্বেচ্ছাসেবক সংগঠন জরুরি সাহায্য নিয়ে মাঠে কাজ করছে। তাই আমরা সিদ্ধান্ত নিই, এই তহবিল দীর্ঘমেয়াদী পুনর্বাসন কাজে ব্যবহার করার।

আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও সহায়তায় আমরা ইতোমধ্যে নোয়াখালীতে দু’টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন করে ঘর তৈরি করে দিতে পেরেছি। আমাদের উদ্যোগ “Rebuilding Dreams” এর লক্ষ্য অসহায় মানুষদের তাদের স্বপ্নের ঘর ফিরে পেতে সহায়তা করা।

আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।

Location- সুবর্ণচর, নোয়াখালী

প্রতি বছরের মতো, এ বছরও জানালা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে আমরা দুইটি মাদ্রাসার ছা...
31/01/2025

প্রতি বছরের মতো, এ বছরও জানালা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে আমরা দুইটি মাদ্রাসার ছাত্রদের এবং দুইটি চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি।

এটি সত্যিই হৃদয়স্পর্শী এবং একই সাথে বেদনাদায়ক, যখন দেখি প্রতি বছর কীভাবে চা বাগানের শ্রমিকরা প্রচণ্ড শীতে কষ্ট করেন। তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পেরে আমরা কৃতজ্ঞ।

আমাদের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনার ভালোবাসা ও সহায়তায়ই আমাদের সাহস দেয় উষ্ণতার পরশ ছড়াতে।

সাথে থাকুন, পাশে থাকুন!

#শীতবস্ত্র_বিতরণ #উষ্ণতার_স্পর্শ

এই বন্যা সংকটের সময় আমরা যেন প্রাণীদের কথা ভুলে না যাই। তারা কথা বলতে পারে না, তারা সাহায্য চাইতে পারে না। আমাদের দেশের...
23/08/2024

এই বন্যা সংকটের সময় আমরা যেন প্রাণীদের কথা ভুলে না যাই। তারা কথা বলতে পারে না, তারা সাহায্য চাইতে পারে না। আমাদের দেশের বেশিরভাগ প্রাণীই রাস্তার উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে । যেহেতু চারদিকে পানি রয়েছে, তাদের খাবার পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা সকল সংগঠনকে অনুরোধ করছি, ত্রাণ বিতরণের সময় যেন আমরা এই প্রাণীগুলোর কথাও মনে রাখি।

ছবিগুলো ২০২২ সালের বন্যার সময়ের।

আমাদের টিম জানলা ও সিলেট বাইকিং কমিউনিটি (SBC) মিলে গত দুই দিনে রাজনগর, মৌলভীবাজার এবং শমসেরনগর এলাকায় বন্যাকবলিতদের মধ...
23/08/2024

আমাদের টিম জানলা ও সিলেট বাইকিং কমিউনিটি (SBC) মিলে গত দুই দিনে রাজনগর, মৌলভীবাজার এবং শমসেরনগর এলাকায় বন্যাকবলিতদের মধ্যে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছি। আমরা স্বেচ্ছাসেবকদের এবং সিলেট বাইকিং কমিউনিটি (SBC) মেম্বারদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা এত দ্রুত সাড়া দিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আমাদের অনুদান সংগ্রহ চলমান আছে। একসাথে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

BKASH - +8801789413233
Ref- FLOOD24

23/08/2024

বন্যার্থদের সহযোগিতায় জানালা - Janala এবং এসবিসি এর পক্ষ থেকে আজকের গন্তব্য হচ্ছে ভাটেরা ফেঞ্চুগঞ্জ।

নোট : বাইক থাকা আবশ্যক কারণ গাড়ি চলাচল বন্ধ।

সময় : ৩ টা
মিট পয়েন্ট : গার্ডেন টাওয়ার, উপশহর।

আমাদের জানালা এবং সিলেট বাইকিং কমিউনিটি টিম মৌলভীবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বন্যার্থ মানুষের উদ্ধার কাজে এবং ত্রাণ সহায...
22/08/2024

আমাদের জানালা এবং সিলেট বাইকিং কমিউনিটি টিম মৌলভীবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বন্যার্থ মানুষের উদ্ধার কাজে এবং ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে !

আসুন আমরা সকলে একসাথে দেশের এই মানুষের বিপদকালে এগিয়ে আসি।

ডোনেশন পাঠাতে বিকাশ করুন - 01789413233

দয়া করে রেফারেন্সে - বন্যা২৪ লিখে পাঠাবেন।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when জানালা - Janala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জানালা - Janala:

Share