Hazi Giash Uddin Foundation

Hazi Giash Uddin Foundation This is the charity foundation

27/03/2025

গোলাপগঞ্জ উপজেলার পালাপাড়া গ্রামে
ইফতারের আগে ছেলের হাতে বাবা খু/ন।

পারিবারিক আর্থিক ব্যবস্থাপনা: আব্বা বেঁচে থাকলে যে পরামর্শ দিতেন।প্রকৃতিতে বৃষ্টি শেষ হয়, তারপর রোদ উঠে, কিন্তু মধ্যবিত্...
15/05/2024

পারিবারিক আর্থিক ব্যবস্থাপনা: আব্বা বেঁচে থাকলে যে পরামর্শ দিতেন।

প্রকৃতিতে বৃষ্টি শেষ হয়, তারপর রোদ উঠে, কিন্তু মধ্যবিত্তের আর্থিক সংকটের বর্ষা কখনো শেষ হয় না। তাই এদের দরকার ছাতা- অন্তত যাতে 'আর্থিক বর্ষা' কিছুটা হলেও ঠেকানো যায়। আমি মাঝে মাঝে ভাবি, আমার এ বর্ষাকালীন ছাতা কী হবে তা যদি আব্বাকে জিজ্ঞেস করতাম তিনি কী বলতেন? আমার ধারণা তিনি নিচের কথা গুলো বলতেন।

১। যা কিনবি নগদ টাকায় কিনবি। বাকিতে নয়। নগদ টাকায় কিনলে 'টাকা খরচ হয়ে যাচ্ছে' এ সাইকোলজিক্যাল ফিলিংটি কাজ করে। যা অযথা ব্যয় থেকে আমাদের রক্ষা করে। বাকিতে কিনলে যেহেতু টাকা তাৎক্ষণিকভাবে হাতছাড়া হয় না, তাই খরচ করতে মন খচখচ করে না। মনে রাখবি, ক্রেডিট কার্ডেও এটা প্রযোজ্য।

২. সুপারশপ নয় ছোট মুদি দোকান/ কাঁচা বাজার থেকে কেনাকাটা করবি। সুপারশপের এস্টাবলিশমেন্ট খরচের কারণে যেকোনো জিনিষের দাম বেশি থাকে।

৪. বিদ্যুত/ মোবাইল ফোনের খরচ কমা।গাড়ির তেল খরচও কমা। রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দে। বাড়িতেও খাওয়াদাওয়ার বাহুল্য কমিয়ে দেয়াই ভালো। তবে দরকারি খাবার যেমন দুধ, ডিম বাদ দিস না।

৫. খুব দরকার না হলে নতুন জামাকাপড়/জুতো না কেনাই ভালো।

৬. বিলাস দ্রব্য বর্জন কর। দুনিয়ার সব ঘড়ি একই সময় দেখায়। দামি হলে ভিন্ন সময় দেখায় না।

৭. যে ফার্নিচারে আরো বেশ কবছর যাবে, ওগুলো না বদলানোই ভালো।

৮. ছোটবেলায় তোর মা মুষ্টিচাল বাঁচাতেন, মনে আছে? অল্প অল্প সঞ্চয় কর।

৯. ভুলেও না বুঝে শেয়ার মার্কেটে যাবি না। ওটা সবার জন্য না।

১০. বড়ো কোনো সামাজিক অনুষ্ঠান না করাই ভালো। এটা লোক দেখানো অপচয় মাত্র, বরং টাকাটা রেখে দে। বিপদে কাজে লাগবে।

১১. সুদ/ লাভ যুক্ত ঋণ নিবি না। প্রাণে মারা পড়বি।

১২. অপ্রয়োজনীয় ভ্রমণ করিস না। তবে একদম যে বউবাচ্চা নিয়ে বেড়াতে যাবি না তা নয়, কিন্তু সেটা যেন আর্থিক নিরাপত্তা নষ্ট না করে।

১৩. যদ্দুর সম্ভব সঞ্চয়ে হাত দিবি না। যা আয় সে অনুযায়ী খরচ করবি। চাদরের বাইরে পা বাড়ালেই সমস্যা।

মনে রাখবি 'পয়সা বাঁচানো' মানে 'পয়সা আয়' করা। তবে, বাদলা ব্যাটা একটা কথা বলি, তাহলো মধ্যবিত্তদের আর্থিক লড়াই আসলে কখনো শেষ হয় না, তারপরও সম্ভব হলে অন্যদের সাহায্য করবি। দানের মতো বরকত আর কিছুতে নাই।

আব্বা,আব্বা, আপনার অসাধারণ পরামর্শগুলো খুব মিস করি।

(পোস্টটি শেয়ার করা যাবে।)

কি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬...
06/04/2024

কি দেখছেন, মরুভূমিতে জাহাজ পড়ে আছে ?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে #স্মার্ট #সুন্দর ও #ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক #সময় ..!

সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি কিন্তু কেন ?আল্লাহ তাআলা কুরআনে বলেন:ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُ...
03/04/2024

সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি কিন্তু কেন ?

আল্লাহ তাআলা কুরআনে বলেন:
ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
"যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে। "(সুরা সিজদাহ ,আয়াত ৭)''

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন ১২০০ - ১৪০০ গ্রাম কিন্তু এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন?

এর কারণ হলো, এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামের এক প্রকার তরলের উপর ভাসে। সুবহানাল্লাহ!

সাধারণত আমরা জানি-কোনো জিনিস পানিতে ডুবে থাকলে তার ওজন কমে যায় এবং তা তখন খুবই কম অনুভূত হয়। সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ব্রেইন ভাসতে থাকে ফলে ব্রেইনের ওজন ১২০০ গ্রামের জায়গায় ৫০ গ্রাম অনুভূত হয়।

সবচেয়ে মজার ব্যাপার হলো সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি, এর কারণ আমরা যখন হাটু গেড়ে সামনে ঝুকে যাই তখন আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মাথার সামনে চলে আসে এবং তাতে ব্রেইনের উপর মাসাজ প্রদান করে আর ব্রেইনে তখন রক্ত চলাচল খুব ভালো হয় বলে স্বস্তি অনুভূত হয়। সুবহান আল্লাহ!

পড়বেন হাদিসটি    ..."তোমরা কি জানো, মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?" রাসুল (সাঃ)একদিন নবী করিম (সাঃ)এর একজন...
02/04/2024

পড়বেন হাদিসটি ..."তোমরা কি জানো, মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?" রাসুল (সাঃ)
একদিন নবী করিম (সাঃ)এর একজন সাহাবী মারা গেলেন
রাসূল পাক (সাঃ) উনার জানাজা পড়ালেন I তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন I সবার সাথে আমাদের নবী করিমও (সাঃ)হেঁটে হেঁটে আসলেন I
দুই জন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন I
সবাই মৃত দেহকে ঘিরে বসে আছেন I
কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন I
সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি I
নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাঁকিয়ে জিজ্ঞেস করলেন,
"তোমরা কি জানো, মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?"
সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি কে বললেন,
-ইয়া রাসূলুল্লাহ ! আমাদেরকে বলুন I
নবীজি একটু চুপ করে থাকলেন I সবাই উনার কাছে এসে ঘিরে বসলেন I মৃত্যুর পর আত্মার কি হয়, এই তথ্য তাঁদের জানা ছিল না I আজ সেটা নবীজির মুখে শুনবেন I কত বড় সৌভাগ্য I শুনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন I
তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন
তারপর তিনি গল্পের মত করে বলতে শুরু করলেনI
"শুনো, যখন মানুষ একেবারেই মৃত্যু শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় I কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন I তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন I তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন,
-হে পবিত্র আত্মা ! তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসোI
মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোন ধরণের ব্যথা ও বেদনা অনুভব করে না I
নবী আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন,
-মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসেI
সেই সময় দুই জন অন্য ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান I
তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেনI
কাছে এসে সবাই বলেন,
সুবহানাল্লাহ ! কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রান !
তারপর সবাই জানতে চান,
-এই আত্মাটি কার ?
উত্তরে আত্মা বহন কারী ফেরেস্তারা বলেন,
-উনি হলেন, "ফুলান ইবনে ফুলান"
(নবী আরবিতে বলেছেন, বাংলায় হলো, "অমুকের সন্তান অমুক" )
বাকি ফেরেস্তা গন তখন আত্মাটিকে সালাম দেয়, তারপর আবার জিজ্ঞেস করে,
-উনি কি করেছেন ? উনার আত্মায় এতো সুঘ্রাণ কেন ?
আত্মা বহন কারী ফেরেস্তা গন তখন বলেন,
-আমরা শুনেছি মানুষজন নিচে বলা-বলি করছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন I
এতটুকু বলার পর নবী একটু থামলেন I
তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে, উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন,
এই কারণেই বলছি, সাবধান ! তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না I
তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহন কারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবেI
এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন I
আবার বলতে শুরু করলেন I
এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তা'আলা আত্মা বহন কারী ফেরেশতাদেরকে বলবেন, "যাও , এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো, মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো I সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিবো I"
তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুই জন ফেরেস্তা আসবেন I তাদের নাম মুনকার ও নাকির I
তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন I
মুনকার নাকির চলে যাওয়ার পর,
আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে I
সে এক ধরণের অজানা আশংকায় অপেক্ষা করবে I কোথায় আছে ? কি করবে ? এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে I
এমন সময় সে দেখবে, খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন I
তাঁকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে I এতো মায়াবী ও সুন্দর তার চেহারা, সে জীবনে কোন দিন দেখেনি I
আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে,
-তুমি কে ?
সেই লোকটি বলবে,
-আমি তোমার জন্য অনেক বড় সু- সংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উর্তীর্ণ হয়েছো, তোমার জন্য আল্লাহ তা'আলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও?
আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে,
-অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও I
লোকটি বলবে,
-তোমার ডান দিকে তাকাও I
আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই I সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে I
বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে I
এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে,
-আমি সেখানে কখন যাবো ? কিভাবে যাবো ?
লোকটি মৃদু হেসে বলবেন,
- যখন সময় হবে, তখনই তুমি সেখানে যাবে ও থাকবেI আপাততঃ শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে I ভয় পেও নাI আমি তোমার সাথেই আছি I তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিবো I
আত্মাটি তখন তাকে আবারো জিজ্ঞেস করবে,
-কিন্তু তুমি কে ?
তখন লোকটি বলবে,
-আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মত করে দেখছো I আমাকে আল্লাহ তা'আলা তোমাকে সঙ্গ দেয়ার জন্যই এখানে পাঠিয়েছেন I
এই কথা বলে, লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন
এবং বলবেন,
-হে পবিত্র আত্মা ! এখন তুমি শান্তিতে ঘুমাও I নিশ্চিন্তে বিশ্রাম নাও I
এই কথা বলার পর, আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাঁকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে I
নবীজি এতটুকু বলে আবার একটু থামলেনI

30/09/2022

‘যে আল্লাহকে ভয় করল এবং ধৈর্য ধারণ করল, আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নিষ্ফল করেন না। ’
🌷
সুরা-ইউসুফ,আয়াত-৯০

27/09/2022
হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম...
27/09/2022

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী!

24/09/2022

ইলাইগঞ্জ ক্রিকেট টুনামেনন্টের আজ ২য় দিনের খেলায় যে দু'টি দল অংশগ্রহণ করে তারা হচ্ছে #শেখপুর প্রত্যাশা ক্রিকেট ক্লাব বনাম #এল এম পি ক্রিকেট একাদশ। আজকের খেলায় জয় লাভ করেছ শেখপুর ক্রিকেট ক্লাব। শেখপুর ক্রিকেট ক্লাবের পক্ষে ৫৯ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শরিফ আহমদ। ম্যান অব দ্যা ম্যাচ, ক্রেসট ও নগদ মানি প্রধান করেছেন ইলাইগঞ্জ ক্রিকেট ক্লাব ওইলাইগঞ্জ হেল্পিং মিডিয়ার সেক্রেটারি জেনারেল #জনাব_দেলোওয়ার_হোসাইন_দিলু। ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট,ও মানি হাতে তুলে দিচেছন, ইলাইগঞ্জ ক্রিকেট ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব নাসির আহমদ

Address

Sylhet
3108

Telephone

+971509929443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazi Giash Uddin Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share