S.N Welfare Society

S.N Welfare Society গ্রামীণ উন্নয়নে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ঈদ মোবারকএস. এন ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
20/03/2026

ঈদ মোবারক

এস. এন ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২০২৬ ইংوَ رَتِّلِ الۡقُرۡاٰنَ  تَرۡتِیۡلًا(আর কুরআন তিলাওয়াত ককরুন ধীরে ধীরে স্পষ্ট ও স...
20/03/2026

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২০২৬ ইং
وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا
(আর কুরআন তিলাওয়াত ককরুন ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে)।
২৮শে রমজান ১৪৪৭ হিজরি,
১৮ই মার্চ ২০২৬ ইং
রোজ: বুধবার

ইত্তেহাদুল কোররা বাংলাদেশ বোর্ড কর্তৃক পরিচালিত।
কোরআন প্রশিক্ষন কেন্দ্র ছত্র নগর জামে মসজিদ শাখা কর্তৃক আয়োজিত।
মাসব্যাপী কোরআন প্রশিক্ষন শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্টানের আয়োজন করা হয়। অত্র এলাকার সালিশি ব্যাক্তিত্ব ও ছত্রনগর- আমাদের গ্রাম এর মুরব্বি জনাব নূর উদ্দিন সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্টান আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানের প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন খান। এতে প্রধান মেহমান হিসেবে উপস্তিত ছিলেন হযরত মাওলানা জালাল উদ্দিন কাকুরি। তিনি গুরুত্বপূর্ণ নাসিহাহ পেশ করেন, বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দিঘিরপার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মুমিন চৌধুরী মুহিন, উপস্থিত ছিলেন সড়কের বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আব্দুল্লাহ সাইদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমরা সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
❤️❤️❤️

পবিত্র কোরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন।ভ্রাতৃত্ব, শান্তি ও মানবতার জয়গানে মুখরিত হোক আমাদের সমাজ।দেশ-বিদ...
06/06/2025

পবিত্র কোরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন।
ভ্রাতৃত্ব, শান্তি ও মানবতার জয়গানে মুখরিত হোক আমাদের সমাজ।

দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে
এস এন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে
ঈদ মোবারক।

"মসজিদ ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪" কাঠালপুর জামে মসজিদের ছাত্র-ছাত্রীদের মাঝে  পুরস্কার বিতরণ
20/05/2025

"মসজিদ ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪"
কাঠালপুর জামে মসজিদের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

ঈদের নামাজ পড়ে কোসল বিনিময়
31/03/2025

ঈদের নামাজ পড়ে কোসল বিনিময়

আলহামদুলিল্লাহ।মসজিদ ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আল্লাহ তায়ালার অশেষ...
30/03/2025

আলহামদুলিল্লাহ।

মসজিদ ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে গত ২৮শে রমজান ১৪৪৬, ওবং ২৯শে মার্চ ২০২৫, রোজ শনিবার এস.এন ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসাথে ইত্তেহাদুল ক্বুররা বাংলাদেশ কর্তৃক পরিচালিত ছত্রনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত দীর্ঘ একমাস দারূল ক্বিরাত প্রশিক্ষণ পর গত ২৮শে রমজান রোজ শনিবার পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব নুর উদ্দিন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব মাওলানা আশিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা জালাল উদ্দিন কাকুরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং দিঘীরপার ইউ.পি. চেয়ারম্যান জনাব আব্দুল মুমিন চৌধুরী মুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়কের বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব আব্দুল্লাহ ছাইদ, জনাব ফখরুল ইসলাম চৌধুরী, এবং এস.এন ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি মো: আব্দুল হামিদ সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নাসিহাত পেশ করেন জনাব মাওলানা জালাল উদ্দিন কাকুরী। এছাড়া বক্তব্য প্রদান করেন জনাব আব্দুল মুমিন চৌধুরী মুহিন, জনাব আব্দুল্লাহ সাইদ, ফখরুল ইসলাম চৌধুরী, এবং মো: আব্দুল হামিদ।

যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনভাবেই পরীক্ষা এবং অনুষ্ঠান শেষ করা সম্ভব ছিলনা তারা হলেন ছত্র নগর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আব্দুল আহাদ, এস. এন ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মাওলানা আশিকুর রহমান, সভাপতি মো: আব্দুল হামিদ, এবং সহ:সভাপতি জনাব আমিন উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা অর্থনৈতিকভাবে অনেকেই সাহায্য করেছেন যাদের নাম না বললেই নয়। তারা হলেন কাতার প্রবাসী জনাব মাছুম আহমেদ, অস্ট্রেলিয়া প্রবাসী জনাব সুলতান আহমেদ, কাতার প্রবাসী আব্দুশ শহিদ, কামরুল ইসলাম, ফ্রান্স প্রবাসী কাওছার আহমেদ, ওমান প্রবাসী আব্দুশ শহিদ এবং আরো অনেকেই সাহায্য করেছেন। যাদের কাছে আমরা এস.এন ওয়েলফেয়ার সোসাইটি চিরকৃতজ্ঞ। সবার দোয়ায় এস.এন ওয়েলফেয়ার সোসাইটি অনেকদূর এগিয়ে যাবে।
ইনশাআল্লাহ।

ছত্রনগর যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল।
28/03/2025

ছত্রনগর যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল।

22/01/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ছত্রনগর নিবাসী জনাব আনিছুল হক সাহেব ইন্তেকাল করিয়াছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবাই দোয়া করবেন। জানাযার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে।

আলহামদুলিল্লাহ!মসজিদভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৪গত ২৫/১২/২৪ তারিখে 'এস. এন ওয়েলফেয়ার সোসাইটি' কর্তৃক আয়োজিত মসজিদভ...
14/01/2025

আলহামদুলিল্লাহ!

মসজিদভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৪

গত ২৫/১২/২৪ তারিখে 'এস. এন ওয়েলফেয়ার সোসাইটি' কর্তৃক আয়োজিত মসজিদভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৪ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন আল্লাহর অশেষ রহমতে এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফলাফল।

আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল সম্মানিত ব্যক্তিবর্গ ও সদস্যদের, যাঁরা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এই আয়োজন সফল করেছেন।

বিশেষভাবে ধন্যবাদ জানাই পরীক্ষক মন্ডলীকে, যাঁরা অত্যন্ত যত্ন ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করেছেন।

পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন রহিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা সালেহ আহমদ খাঁন, মাওলানা মাহফুজুর রহমান খাঁন, সাতবাগ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব আব্দুল খালিক, এবং মাওলানা আব্দুর রহিম

এছাড়াও উপস্থিত ছিলেন:

জনাব আব্দুল্লাহ সাঈদ, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি।

জনাব মাওলানা আশিকুর রহমান, প্রধান উপদেষ্টা এস. এন ওয়েলফেয়ার সোসাইটি।

জনাব নূর উদ্দিন, অত্র এলাকার প্রবীণ মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব।

জনাব আব্দুল আহাদ, ছত্রনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব।

‘এস. এন ওয়েলফেয়ার সোসাইটি’র সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ।

সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন ‘এস. এন ওয়েলফেয়ার সোসাইটি’র নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ, যাঁরা সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে কাজ করেছেন।

এই আয়োজনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আল্লাহর রহমতে যে কোনো কাজ সফল করা সম্ভব। আশা করি, ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারবো। ইনশাআল্লাহ।।

বিঃ দ্রঃ খুব শীগ্রই উক্ত মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।।

সবার প্রতি দোয়া ও শুভকামনা।
‘এস. এন ওয়েলফেয়ার সোসাইটি’

Address

Vill: Sothro Nagar P. O/Sharoker Bazar P. S/Kanaighat
Sylhet
3100

Telephone

+8801754309400

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.N Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to S.N Welfare Society:

Share