United Super Women

Directions

United Super Women This is official page of United Super Women. It is a project of Hafiz Social Welfare Foundation

15/06/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/06/2026

রাষ্ট্রের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এমপি

08/06/2026

Contact us now to become a member of United Super Women.

ঈদ মোবারক!
20/03/2026

ঈদ মোবারক!

রঙের বন্ধন: মেহেদী উৎসব ২০২৬ ইউনাইটেড সুপার উইমেন-এর আয়োজনে এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় “ রঙের ...
19/03/2026

রঙের বন্ধন: মেহেদী উৎসব ২০২৬

ইউনাইটেড সুপার উইমেন-এর আয়োজনে এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় “ রঙের বন্ধন - Ronger Bondhon ” প্রজেক্টের মাধ্যমে পথশিশু ও পথচারী শিশু-কিশোরী এবং নারীদের অংশগ্রহণে এক আনন্দঘন মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে শিশুদের মুখে ফুটে ওঠে ঈদের আগাম আনন্দ, আর রঙিন মেহেদীর ছোঁয়ায় সৃষ্টি হয় এক ভালোবাসা ও মানবিকতার অনন্য বন্ধন। 💚

📍 স্থান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা
📅 তারিখ: ১৯ মার্চ ২০২৬
🕑 সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

19/03/2026

রঙের বন্ধন - Ronger Bondhon Mehendi Festival in Sylhet, organized by United Super Women.

- 19 march 2026

🌙 মেহেদী উৎসব “রঙের বন্ধন” 🌙ইউনাইটেড সুপার উইমেন-এর উদ্যোগে পথশিশুদের ঈদের আনন্দকে আরও বর্ণিল ও আনন্দময় করে তুলতে আয়োজন ...
18/03/2026

🌙 মেহেদী উৎসব “রঙের বন্ধন” 🌙

ইউনাইটেড সুপার উইমেন-এর উদ্যোগে পথশিশুদের ঈদের আনন্দকে আরও বর্ণিল ও আনন্দময় করে তুলতে আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব — “রঙের বন্ধন”।

📅 তারিখ: ২৯ রমজান, বৃহস্পতিবার
🕑 সময়: দুপুর ২:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত
📍 স্থান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা

এই আয়োজনে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগ্রহী সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুগ্রহ করে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

📌 অংশগ্রহণের জন্য আগ্রহীরা অবশ্যই সংগঠনের যে কোনো একজন কোঅর্ডিনেটরের সাথে পূর্বেই যোগাযোগ করে উপস্থিতি নিশ্চিত করবেন।

🔸 বিশেষ দ্রষ্টব্য: ইউনাইটেড সুপার উইমেন একটি নারী-কেন্দ্রিক সংগঠন।

ইতি
সামিহা আক্তার তাহসিন
কো-অর্ডিনেটর
ইউনাইটেড সুপার উইমেন

16/03/2026

ইউনাইটেড সুপার উইমেন এর ব্যবস্থাপনায় ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি এর উদ্যোগে পথচারী ও পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল

নারী মানেই শক্তি, সাহস, ভালোবাসা ও অনুপ্রেরণা। পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনে নারীর অবদান অপরিসীম। একজন মা, বোন, কন্যা কি...
08/03/2026

নারী মানেই শক্তি, সাহস, ভালোবাসা ও অনুপ্রেরণা। পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনে নারীর অবদান অপরিসীম। একজন মা, বোন, কন্যা কিংবা সহযোদ্ধা হিসেবে নারীরা প্রতিনিয়ত তাদের মেধা, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করে তুলছেন।

নারীর সম্মান নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে নারীরা নিরাপদ, সম্মানিত ও সমান সুযোগ পাবে।

আজ International Women’s Day (৮ মার্চ) উপলক্ষে বিশ্বের সকল সংগ্রামী, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

ইউনাইটেড সুপার উইমেন এর পক্ষ থেকে সকল নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

ইউনাইটেড সুপার উইমেন এর ব্যবস্থাপনায় পথচারী ও পথশিশুদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।সংগঠনের অন্যতম সহযোগী সংগঠন ই...
07/03/2026

ইউনাইটেড সুপার উইমেন এর ব্যবস্থাপনায় পথচারী ও পথশিশুদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সংগঠনের অন্যতম সহযোগী সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে এবং “অন্নছায়া” প্রজেক্টের আওতায় এই মানবিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৭ মার্চ (১৭ রমাদান) শনিবার, সিলেটের কিন ব্রিজের নিচে (আলী আমজাদের ঘড়ি সংলগ্ন) আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ৩২০ জন পথচারী ও পথশিশুর মাঝে ইফতার বিতরণ ও একসাথে ইফতার করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড সুপার উইমেন এর কো-অর্ডিনেটর সামিহা আক্তার তাহসিন ও সুমাইয়া বাহার শিমু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলপিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসী শাপলা, শাহারা আক্তার সানজিদা, শুভা আক্তার সামিয়া প্রমুখ।

মানবিক এই আয়োজনে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Super Women posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share