07/10/2024
আকাবা সমাজকল্যাণ পরিষদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও উপদেষ্টাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আকাবা সমাজকল্যাণ পরিষদের বর্তমান কমিটি সংগঠনের গঠনতন্ত্র ও চেতনা অনুসরণ না করে কোনো সাধারণ সভা ও সদস্যদের প্রত্যক্ষ মতামত ছাড়া গঠিত হয়েছিল। আকাবার প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির জীবিত ৮ জন সদস্য , সহ-প্রতিষ্ঠাতা ও আকাবার প্রথম দুটি কমিটির সকল সদস্যের মতামতকে উপেক্ষা করে সুকৌশলে তাদেরকে কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে দীর্ঘদিন যাবৎ সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের মাধ্যমে সংগঠন পরিচালনা করে আসছিল। এমতাবস্থায়, আকাবার সহ- প্রতিষ্ঠাতা উজ্জল আহমেদ, তোফায়েল আহমেদ ও ফাহিম আহমেদ মুন্না,আফতাবুর রব সৌরভ,আল মওদুদ সিপার আকাবার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ২ নং মাইজগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাছিতের শরণাপন্ন হন এবং তিনি সবাইকে বসে এ বিষয়ে সমাধানের আশ্বাস দেন এবং বর্তমান কমিটির সভাপতি ও সেক্রেটারিকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলেও তারা বসে সমাধানে রাজি হননি।
এমন পরিস্থিতিতে, আকাবার সকল সহ-প্রতিষ্ঠাতা, আহবায়ক কমিটির জীবিত ৮ জন সদস্য ও গঠনতন্ত্র অনুসারে গঠিত প্রথম দুটি কমিটির সকল সদস্য, শুভাকাঙ্ক্ষীদের মতামতের ভিত্তিতে আকাবা সমাজকল্যাণ পরিষদের বর্তমান অবৈধ কমিটিকে এতদ্বারা বাতিল করা হলো এবং আকাবার সহ-প্রতিষ্ঠাতা সহ সকল সদস্যদের নিয়ে অনতিবিলম্বে একটি আহবায়ক কমিটি গঠনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অদ্য ০৭/১০/২০২৪ ইং হতে আকাবার উক্ত ফেসবুক পেইজ ছাড়া অন্য কোনো সোস্যাল মিডিয়া প্লাটফর্ম হতে বা আহবায়ক কমিটি ব্যতীত অন্য কেউ নিজেকে আকাবার কোনো প্রকার দায়িত্বশীল দাবী করে অর্থ সংগ্রহ করতে চাইলে তা হবে অবৈধ ও বেআইনী। এমন কোনো কার্যকলাপে আকাবা সমাজকল্যাণ পরিষদ কোনো প্রকার দায় নিবে না। উক্ত প্লাটফর্ম ও আহবায়ক কমিটি ছাড়া অন্য কেউ অর্থ সংগ্রহ করতে চাইলে ধরে নিতে হবে তাতে অর্থ আত্মসাতের অভিপ্রায় বিদ্যমান।
আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আকাবা সমাজকল্যাণ পরিষদ নামে ফেসবুকে একটি 'ফেইক আইডি' খোলা হয়েছে যার সাথে আকাবা সমাজকল্যাণ পরিষদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। উক্ত ফেসবুক পেইজ থেকে আকাবার নামীয় সকল প্রকার পোস্ট ও অর্থ সংগ্রহের সাথে আকাবার কোনোপ্রকার দায়বদ্ধতা থাকিবে না।
বি.দ্র:" প্রয়োজনে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে"।
বিনীত,
সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী,
আকাবা সমাজকল্যাণ পরিষদ।