21/05/2026
قصة فكاهية (একটি হাসির গল্প)
دَخَلَ رَجُلٌ عَلَى زَوْجَتِهِ حَزِينًا، فَسَأَلَتْهُ:
অর্থ: এক ব্যক্তি বিষণ্ণ বা উদাস মনে তার স্ত্রীর কাছে আসলো। তখন স্ত্রী তাকে জিজ্ঞেস করলো:
مَا بِكَ؟
অর্থ: তোমার কী হয়েছে?
فَقَالَ: أَمَرَ السُّلْطَانُ بِقَتْلِ كُلِّ مَنْ لَمْ يَتَزَوَّجْ بِثَانِيَةٍ.
অর্থ: স্বামী বললো: সুলতান (রাজা) আদেশ দিয়েছেন যে, যে ব্যক্তি দ্বিতীয় বিয়ে করবে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
فَقَالَتْ: اللهُ أَكْبَرُ! لَقَدِ اصْطَفَاكَ اللهُ لِلشَّهَادَةِ.
অর্থ: (কথা শুনে) স্ত্রী বললো: আল্লাহু আকবার! আল্লাহ তোমাকে শাহাদাত (শহীদি মৃত্যু) বরণের জন্য কবুল করেছেন।
গল্পের মূল কৌতুক:
সুলতানের মৃত্যুর ভয় দেখানোর পরেও স্ত্রী তার স্বামীকে অন্য কোনো নারী বিয়ে করার অনুমতি দেওয়ার চেয়ে বরং স্বামী মারা যাক (শহীদ হোক)—সেটাই বেশি পছন্দ করছে! মূলত স্ত্রীরা চিরন্তন ঈর্ষা ও সতীন না চাওয়ার মানসিকতা নিয়েই জন্মায়।